MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Mimi Chakraborty : মনখারাপ হলে কী করেন মিমি, মনের গোপন খবর ফাঁস করে দিলেন সাংসদ অভিনেত্রী

Mimi Chakraborty : মনখারাপ হলে কী করেন মিমি, মনের গোপন খবর ফাঁস করে দিলেন সাংসদ অভিনেত্রী

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের। প্রথমত নিজেকে এখনও সিঙ্গল বলে দাবি করেন সাংসদ অভিনেত্রী। অন্যদিকে হামেশাই  নিজের ব্যক্তিগত জীবনের অজানা বিষয় নিয়ে  মুখ খুলতে দেখা যায় সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। সেখানেই ভক্তদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করলেন মিমি চক্রবর্তী। 

2 Min read
Author : Riya Das
Published : Nov 30 2021, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অনুরাগীদের সঙ্গে বরাবরই সুখবর ভাগ করে নেন মিমি চক্রবর্তী। নিজের ইনস্টা-তেই সর্বদা অনুরাগীদের জন্য কিছু না কিছু হটকে করে থাকেন মিমি (Mimi Chakraborty)। মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের ।

210

কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন সকলের মুখে মুখে। কিছুদিন আগেই ভক্তদের  নিজের বিয়ে নিয়ে বড় খবর জানিয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। সেখানেই ভক্তদের সঙ্গে ফের নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করলেন মিমি চক্রবর্তী।

310

নিজের ব্যক্তিগত জীবনের অজানা বিষয় নিয়ে  মুখ খুললেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে ভক্তদের একজন মিমির মনের খবর জানতে চায়। মন খারাপ হলে কী করেন মিমি চক্রবর্তী।

410

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) উত্তরে জানান, মন খারাপ হলে আমি খুব একটা কিছু করি না । বেশি ভাবনা চিন্তা করে ভুলভাল খেয়ে ফেলি। বেশি বেশি করে মিষ্টি খাই আর ঘুমায়। আর তাতেই সমস্যার সমাধান হয়ে যায়।

510

এক ভক্ত মিমিকে (Mimi Chakraborty) জিজ্ঞাসা করেন কীভাবে অভিনেত্রী নিজের ত্বকের যত্ন নেন। উত্তরে সাংসদ অভিনেত্রী বলেন, ত্বকের যত্ন নেওয়ার জন্য যে নিয়মগুলি পালন করছেন সেগুলিই মন দিয়ে করে যান। এতেই সুফল পাবেন। তবে প্রচুর পরিমানে জল খেতে হবে যাতে ত্বক আর্দ্র থাকে।  সানস্ক্রিন লোশন অবশ্যই লাগাতেই হবে।

610

ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে ভক্তদের একজন মিমিকে (Mimi Chakraborty) জিজ্ঞাসা করেন, অভিনেত্রী বা সাংসদ না হলে আপনি কী হতেন, সময় না নিয়েই সঙ্গে সঙ্গেই মিমি বলেন পপস্টার হতেন। কারণ তিনি ম্যাডোনার ভক্ত। ম্যাডোনাকে দেখে তার পপস্টার হওয়ার ইচ্ছা জাগে।

710


প্রথমসারির সংবাদমাধ্যমে মিমি (Mimi Chakraborty) জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই বাড়িতে গানবাজনাক পরিবেশ ছিল। কিন্তু তিনি কখনও গান শেখেননি। তবে টিভিতে ম্যাডোনাকে দেখেই তার রকস্টার হওয়ার ইচ্ছা জাগে।

810

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট   একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া ইনস্টাগ্রামে  অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক।  ইতিমধ্যেই যা ৩০ লক্ষে ছুঁতে চলেছে।

910


প্রথম সারির সংবাদমাধ্যমের সমীক্ষায়  জনতার ভোটে টলিউডের সবচেয়ে কাঙ্খিত হিরোইনের তকমা পেয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি (Mimi Chakraborty)। তবে এখনও কেন তিনি সিঙ্গল, তা নিয়ে জোর জল্পনা অন্তর্জালে।

1010

সোশ্যাল মিডিয়ায় টোনড ফিগারের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী মিমি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির কিলার লুক। বর্তমানে যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি টলিউডে, কীভাবে পালন করে হবে এই কর্মসূচি?
Recommended image2
Rahul Arunoday Banerjee Death Case: রাহুলের মৃত্যুতে FIR দায়ের, কাঠগড়ায় লীনা-শৈবাল ছাড়া আর কে কে?
Recommended image3
Rahul Banerjee: রিজেন্ট পার্কের পর তালসারি থানায় রাহুলের মৃত্যুর তদন্তের দাবি নিয়ে প্রিয়াঙ্কারা,
Recommended image4
Rahul Arunoday Banerjee: প্রযোজনা সংস্থার উত্তর সন্তোষজনক নয়, শনিবার FIR করতে চলেছে আর্টিস ফোরাম
Recommended image5
Rahul Death Mystery: কতক্ষণ জলে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়? মৃত্যু নিয়ে ৫ প্রশ্নের উত্তর অধরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved