MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Sayantani Ghosh Wedding: মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা-পালা, 'মিস থেকে মিসেস' হলেন সায়ন্তনী

Sayantani Ghosh Wedding: মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা-পালা, 'মিস থেকে মিসেস' হলেন সায়ন্তনী

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সায়ন্তনী ঘোষ ও অনুরাগ তিওয়ারি। লাল বেনারসি, কপালে চন্দন, সিঁথি ভর্তি সিঁদুর, খোপায় লাল ফুল, গা ভর্তি সোনার গয়না, গলায় রজনীগন্ধার মালা দিয়ে সেজে উঠেছিলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ৫ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে সাতপাকে বাঁধা পরলেন সায়ন্তনী ঘোষ। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সায়ন্তনী ও অনুরাগ। 

2 Min read
Author : Riya Das
Published : Dec 06 2021, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বলি থেকে টলি  চারিদিকেই বিয়ের সানাই বাজছে। ইতিমধ্যেই ক্যাটরিনা- ভিকির বিয়ে নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসলেন বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিবাহবন্ধনে আবদ্ধ  হলেন সায়ন্তনী  (Sayantani Ghosh) ও অনুরাগ তিওয়ারি। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি পেল ৫ ডিসেম্বর। কলকাতায় পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বসছিল বিয়ের আসর। 

310

লাল বেনারসি, কপালে চন্দন, সিঁথি ভর্তি সিঁদুর, খোপায় লাল ফুল, গা ভর্তি সোনার গয়না, গলায় রজনীগন্ধার মালা দিয়ে সেজে উঠেছিলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) । অন্যদিকে অনুরাগ  (Anugrah Tiwari)পরেছিলেন ধুতি ও পাঞ্জাবি।

410

বাঙালি কন্যার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল। লাল বেনারসি, শাখা-পলা, রজনীগন্ধার মালা দিয়ে কনের সাজে নিজেকে সাজানোর শখ ছিল সায়ন্তনীর(Sayantani Ghosh) । অবশেষে সেই সখ পূরণ হল অভিনেত্রীর।'

510


অনুরাগের  (Anugrah Tiwari) সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে সায়ন্তনী লেখেন, এভাবেই মিস থেকে মিসেস হলাম আমি। বাঙালি নববধূর বেশে সায়ন্তনীকে (Sayantani Ghosh)  দেখে মুগ্ধ অনুরাগীরা। অভিনেত্রীর এই অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

610


কলকাতার মেয়ে হলেও দীর্ঘদিন ধরে মুম্বইয়ের বাসিন্দা সায়ন্তনী ঘোষ  (Sayantani Ghosh)। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অনুরাগ তিওয়ারির (Anugrah Tiwari)সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী ঘোষ। 

710

অনুরাগ  তিওয়ারি  (Anugrah Tiwari) পেশায় ফিটনেস ট্রেনার। আসলে সায়ন্তনীর (Sayantani Ghosh) ৩৪-২৬-৩৪  সেক্সি চাবুক ফিগারের নেপথ্যে রয়েছে অনুরাগের টিপস। দীর্ঘদিনের বন্ধুত্ব এবার দাম্পত্যে পরিণতি পেল।

810

গায়ে হলুদ থেকে মালাবদল, সিঁদুরদান, হিন্দু রীতি মেনেই বিয়ের পিঁড়িতে বসেছেন সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) ও অনুরাগ তিওয়ারি। রবিবার সকাল থেকেই শুরু হয়েছ বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগে অনুরাগের  (Anugrah Tiwari) সঙ্গে এনগেজমেন্টের  ছবিও শেয়ার করেছিলেন সায়ন্তনী ঘোষ।
 

910

বিয়ের পর জয়পুরে আত্মীয় এবং বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছেন (Sayantani Ghosh)সায়ন্তনী ও অনুরাগ  (Anugrah Tiwari)  । কারণ অনুরাগ  হলেন জয়পুরের বাসিন্দা। সেই কারণেই জয়পুরে রিসেপশনের আয়োজন করেছেন এই জুটি।

1010

আপাতত বিয়ের অনুষ্ঠানের জন্য বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন (Sayantani Ghosh) সায়ন্তনী ঘোষ ও অনুগ্রহ তিওয়ারি (Anugrah Tiwari) । বিয়ে থেকে রিসেপশন, সমস্ত কাজ সম্পন্ন হলেই তারা ফিরবেন  নিজেদের কাজে। সায়ন্তনী ও অনুরাগকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।  

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের, তলব স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন
Recommended image2
বনগাঁকাণ্ডে নয়া মোড়, চার্জশিট গঠন হল মিমি চক্রবর্তীর বিরুদ্ধে, জানালেন অভিযোগকারী তনয় শাস্ত্রী
Recommended image3
বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ, টলিপাড়ায় বৈঠকের ডাক পাপিয়া অধিকারীর
Recommended image4
Anik Dutta News: "মানসিকভাবে খুন করা হল মানুষটাকে" চিত্র পরিচালক মৃত্যু প্রসঙ্গে গর্জে উঠলেন জীতু কামাল
Recommended image5
Soumitrisha Kundu: শৈশবের আতঙ্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সৌমিতৃষা? OTT-তে আসছে দুর্দান্ত সিরিজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved