MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • সাবেকিয়ানার ছোঁয়াতেই জমজমাট বৌভাতের অনুষ্ঠান, বাঙালি সাজে নজর কাড়লেন অনির্বাণ-মধুরিমা

সাবেকিয়ানার ছোঁয়াতেই জমজমাট বৌভাতের অনুষ্ঠান, বাঙালি সাজে নজর কাড়লেন অনির্বাণ-মধুরিমা

গত ২৬ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকা  মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা ঘুচল সকলের প্রিয় ব্যোমকেশের। ব্যোমকেশের গলায় মালা দিয়ে আইনি মতে বিয়ে সেরেছেন থিয়েটার অভিনেত্রী মধুরিমা গোস্বামী। বিয়ের মতোই সাদামাটা জাকজমকহীন রিসেপশনে বাঙালি সাজে নজর কেড়েছেন সকলের প্রিয় ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য ও  স্ত্রী মধুরিমা গোস্বামী। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের এবং নাট্যজগতের ব্যক্তিত্বদের সান্নিধে অনুষ্ঠিত হল বৌভাতের অনুষ্ঠান। রইল চোখধাঁধানো একগুচ্ছ ছবি।

2 Min read
Author : Riya Das
Published : Nov 28 2020, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

২৬ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকা  মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা ঘুচল সকলের প্রিয় ব্যোমকেশের।

210

ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠানের পরের দিন গতকাল বসেছিল রিসেপশনের আসর। বিয়ের মতোই সাদামাটা জাকজমকহীন রিসেপশনে বাঙালি সাজে নজর কেড়েছেন সকলের প্রিয় ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য ও  স্ত্রী মধুরিমা গোস্বামী।
 

310

ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের এবং নাট্যজগতের ব্যক্তিত্বদের সান্নিধে অনুষ্ঠিত হল বৌভাতের অনুষ্ঠান। বিয়ের মতোই রিসেপশনে ১০০-১৫০ জনের বেশি উপস্থিত ছিল না।
 

410

করোনা আবহে সমস্ত সতর্কতা মেনেই অনুষ্ঠিত হয়েছে রিসেপশন। অভিনেতা নিজেও এত চাকচিক্য পছন্দ করেন না, তাই নিজেদের মতোন করেই ঘরোয়া ভাবে হল রিসেপশন পার্টি।

510

সাবেকিয়ানা ছোঁয়ায় বাঙালি সাজে ব্যোমকেশকে দেখে চোখ ফেরাতে পারেননি অনেকেই। পরণে সাদা পাঞ্জাবী নীল শালে বাঙালির বং ক্রাশ। অপরদিকে ধূসর শাড়ি, গোল্ডেন ব্লাউজ, হালকা গয়নায় নজর কেড়েছে মধুরিমা  গোস্বামী।

610


'সংঘারাম' নাট্যদলের সদস্যরা নববিবাহিত দম্পতিকে চমকে দেওয়ার জন্য একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। নাচ, গান , অভিনয়ে জমজমাট ছিল রিসেপশনের আসর।
 

710


টলিউডের বন্ধুরাও উপস্থিত ছিলেন রিসেপশনে। হিন্দি গানের তালে জমাটি নাচে সকলকে মুগ্ধ করেছেন নবদম্পতি।
 

810


অনস্ক্রিন থেকে অফস্ক্রিন অনির্বাণ ভট্টাচার্য ও সৃজিত মুখার্জির ব্রেম্যান্স কারোরই অজানা নয়।পরিচালক-অভিনেতা জুটি একে অন্যের পরিপূরক। এমনিতেই অনির্বাণের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বঙ্গনারীদের মতোই হৃদয় ভেঙে চুরমার হয়েছে সৃজিতের। উল্লেখ্য, সৃজিত-মিথিলার রিসেপশন প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন অনির্বাণ-মধুরিমা।

910

রিসেপশনে কালো পোশাকে নবদম্পতির সঙ্গে নজর কেড়েছেন সৃজিত-মিথিলা। 

1010


টলিপাড়ার অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে বিন্দাস মুডে অনির্বাণ-মধুরিমা।
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
Recommended image2
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image3
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image4
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image5
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved