MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • 'যশরত'-এর ডে-আউট, হাতে হাত রেখে দরগায় টলিপাড়ার পাওয়ার কাপল

'যশরত'-এর ডে-আউট, হাতে হাত রেখে দরগায় টলিপাড়ার পাওয়ার কাপল

টলিপাড়ার পাওয়ার কাপল বললেই প্রথম যে নাম সামনে আসে তা হল যশ ও নুসরত। মাত্র কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী। তারপর আবার কাজেও ফিরেছেন তিনি। তবে মা হওয়ার পরও তাঁর শরীরে ফ্যাটের নাম মাত্র নেই। একেবারে চাবুক চেহারা। ঠিক আগে যেমন ছিল। আর এভাবেই সবাইকে চমকে দিয়েছেন তিনি। তাঁরা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। আর এবার বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন ঈশানের বাবা ও মা। ইতিমধ্যেই ছবির কাজও শেষ করে ফেলেছেন তাঁরা। এই প্রথমবার ছেলের জন্মের পর একফ্রেমে ধরা দিতে চলেছেন। তবে তার আগে ফের একবার একসঙ্গে দেখা গেল তাঁদের।   

2 Min read
Author : Maitreyi Mukherjee
| Updated : Mar 25 2022, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ছেলে হওয়ার পর একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত (Nusrat Jahan)। দুই হাতেই সবটুকু সামলাতে হচ্ছে তাঁকে। কখনও ছেলেকে দেখা, কখনও আবার নিজের সাংসদ (MP) এলাকার কাজ আবার তার সঙ্গে ছবির কাজ। আর এই পরিস্থিতিতে সব সময় তাঁর হাত শক্ত করে ধরে রেখেছেন যশ। সব সময় তাঁকে সমর্থন করে চলেছেন। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালোই রয়েছেন নুসরত জাহান। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ কিছু ছবি শেয়ার করেছেন নুসরত জাহান, যেখানে স্বামী যশের (Yash Dasgupta) সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে দেখা গিয়েছে নুসরত জাহানকে। কোমর জড়িয়ে কাছে টেনে ছবিতে পোজ দিয়েছেন যশ ও নুসরত। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

310

আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় যশ এবং নুসরত। মাঝে মধ্যেই নিজেদের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় তাঁদের। কখনও ছেলের সঙ্গে, কখনও ঘুরতে যাওয়ার। আবার কখনও একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবিও পোস্ট করেন

410

সম্প্রতি ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেছেন যশ। আর সেখানে ফের একসঙ্গে দেখা গিয়েছে টলিপাড়ার এই পাওয়ার কাপলকে। একে অপরের সঙ্গে গোটা একটা দিনের গল্প তুলে ধরেছেন সেই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও ঠিক যেন, 'যশরতের ডে-আউট'। 

510

নুসরতের হাতে হাত রেখে দরগায় দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। কখনও পায়রাদের খাবার দিচ্ছেন, কখনও পথ শিশুদের আইক্রিম খাওয়াতে দেখা গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করেছেন যশ। করোনাবিধি মেনে মুখে মাস্ক পরে ভিডিওতে দেখা গিয়েছে টলিপাড়ার পাওয়ার কাপলকে।

610

গোলাপি সালোয়ার পরে মাথা ওড়না দিয়ে ঢাকা নুসরতের। আর যশের পরনে সাদা টি-শার্ট ও ডেনিম ব্লু জিন্স। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ঈশ্বর প্রেমের ভাষা বোঝেন... দয়ালু হোন, ভালোবাসা ছড়িয়ে দিন, ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন...।’

710

এই দিনের শুরুতেই গাড়ি থেকে নেমে দরগায় পুজো দিতে দেখা গিয়েছে যশরতকে। তারপর পায়রাদের দানা খাওয়াতে দেখা যায় তাঁদের। পায়রাদের সামনে দানা ছড়িয়ে দেন তাঁরা। এরপর পথশিশুদের হাতে আইসক্রিম তুলে দিয়েছেন দু'জনেই।

810

আর নুসরতকে এই অবতারে প্রথমবার নয় এর আগেও দেখা গিয়েছিল। দিল্লিতে সংসদে যোগ দিতে গিয়ে রাতে পথশিশুদের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন তিনি। পাশাপাশি করোনার সময় বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিলি করতেও দেখা গিয়েছিল তাঁকে। 

910

চলতি মাসেই একসঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র কাজ শেষ করেছেন যশ-নুসরত। এছাড়াও ‘জয় কালী কলকত্তেওয়ালী’ ছবিতে অভিনয় করছেন নুসরত। মা হওয়ার পর নিজের রেডিয়ো শো হোস্ট করে ফেলেছেন ‘ইশক উইথ নুসরত’। 

1010

টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে এখন সোশ্যাল মিডিয়ায় পিডিএ-র মাধ্যমে ভালোবাসা ছড়াতে ব্যস্ত রয়েছেন যশরত। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved