MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জুটত না ভাত, খাবার জোটাতে হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভের, দুর্দিনের কথা ফাঁস করলেন অভিষেক

জুটত না ভাত, খাবার জোটাতে হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভের, দুর্দিনের কথা ফাঁস করলেন অভিষেক

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং বচ্চন পরিবারকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তাতে বেশ  সিদ্ধহস্ত বচ্চন পরিবার। একাধিক সম্পর্ক থেকে পরকীয়া-সঙ্গম-চুম্বন, এককথায় কন্ট্রোভার্সিতে বচ্চন পরিবার যেন সর্বদাই এগিয়ে । বচ্চন পরিবারের এমন অনেক ডার্ক সিক্রেট রয়েছে, যা হার মানাবে রূপোলি পর্দার কাহিনিকে। তবে এই বচ্চন পরিবারের মাথা অমিতাভ বচ্চনকেও একসময়ে চরম দুর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে।  এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে রোজকার খাবার জোগাড় করতে গিয়েই হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভ বচ্চনের। বাবার এই দুর্দশার দিনের কথা প্রকাশ্যে আনলেন ছেলে অভিষেক বচ্চন।  

2 Min read
Author : Riya Das
Published : Apr 29 2022, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বচ্চন পরিবারকে নিয়ে জোর জল্পনা সর্বদাই চলছে। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং বচ্চন পরিবারকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। কন্ট্রোভার্সিতে বচ্চন পরিবার যেন সর্বদাই এগিয়ে । বচ্চন পরিবারের এমন অনেক ডার্ক সিক্রেট রয়েছে, যা হার মানাবে রূপোলি পর্দার কাহিনিকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

অমিতাভ বচ্চনকেও একসময়ে চরম দুর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে।  এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে রোজকার খাবার জোগাড় করতে গিয়েই হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভ বচ্চনের। বাবার এই দুর্দশার দিনের কথা প্রকাশ্যে আনলেন ছেলে অভিষেক বচ্চন। 

39

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, মার্কিন মুলুকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন অভিষেক। হঠাৎই জানতে পারেন বাড়ির আর্থিক অবস্থা শোচনীয়। দুবেলা ভাত জোটাতে নাজেহাল অবস্থা হচ্ছে বাবা অমিতাভের।

49


এহেন সঙ্কট পরিস্থিতিতে অভিষেকের পড়াশোনা মাথায় ওঠে। সেই দুর্দিনে বাবার পাশে দাঁড়ানোটা সবার আগে দরকার এই ভেবে বিগ বি-কে বলেন, বাবা আমি চলে আসছি। তোমার পাশে থাকতে চাই। তুমি নিজেকে একা মনে করো না, আমি আছি।

59


অমিতাভের আপত্তি সত্ত্বেও চলচ্চিত্র কোর্সের মাঝপথে পড়া ছেড়ে দেন। বাবার পাশে দাঁড়াতে দেশে ফিরে আসেন অভিষেক বচ্চন। অর্থনৈতিত ভাবে না পারলেও মানসিক ভাবে পরিবারের পাশে দাঁড়িয়ে হাল ধরেন অভিষেক। 
 

69

বিপদে পুরো পরিবারের এক হওয়ার সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেছেন  অভিষেক বচ্চন।  বলিউডের শাহেনশা নিজেই একদিন প্রকাশ্যে তার দুর্দিনের কথা বলেছিলেন, যা শুনে চোখে জল চলে এসেছিল ভক্তদের।

79

বিগ বি প্রকাশ্যেই সর্বসমক্ষে বলেছিলেন, এমনও দিন কেটেছিল যে অধঃস্তন কর্মীর থেকেও টাকা ধার নিয়ে সংসার চালাতে হয়েছিল অমিতাভকে। এখন এই পুরোনো দিনের কথা ভাবলে বুক কাঁপে অভিষেকের।  তবে অভিষেক বলেন, সময় সবসময় এক থাকে না বরং সমস্যা তো আসবেই সেটা মোকাবিলা করাটাই আসল বিষয়।

89


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ২০০৩  বি-গ্রেডের 'বুম' ছবিতে অভিনয় করেছিলেন। তবে আর্থিক সঙ্কট এবং দেউলিয়ার কারণেই তিনি তা করেছিলেন বলে ধরা হয়। যদিও এই বিষয়টি নিয়ে সেভাবে কোনওদিনই মুখ খোলেননি অমিতাভ বচ্চন।

99

যদি সেই বিপদ কেটে গিয়েছে বহু দিন। এখনও সমানতালে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন ৮০ ছুঁই ছুঁই অমিতাভ বচ্চন। অভিনেতার কেরিয়ার গ্রাফ দেখে এখনও অনেকেই ঈর্ষা করেন। নিজের চরিত্র নিয়ে এখনও এক্সপেরিমেন্ট করেই চলেছেন বিগ বি। 'রানওয়ে ৩৪' ছবিতে দেখা যাবে বলিউডের শাহেনশা-কে।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image2
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image3
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Recommended image4
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই দিশা পাটানির সঙ্গে বিয়ের ঘোষণা! ভাইরাল পোস্টের সত্যিটা কী?
Recommended image5
শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved