MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সুশান্তের মৃত্যুর একমাসের মাথাতেই নয়া চমক রিয়ার, স্মৃতিচারণাতেই কি এই পদক্ষেপ, কী বলছেন নেটিজেনরা

সুশান্তের মৃত্যুর একমাসের মাথাতেই নয়া চমক রিয়ার, স্মৃতিচারণাতেই কি এই পদক্ষেপ, কী বলছেন নেটিজেনরা

১৪ জুন। বলিউডের সেই কালো দিন। আজ থেকে ঠিক একমাস আগে এই দিনটাতেই সুশান্তের মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। কোনও কিছু বোধগম্য হওয়ার আগেই যেন সবটা শেষ হয়ে গেল। শুধু কেন? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই জল্পনা ক্রমশ বাড়ছে। এক মাস পার হলেও একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে।  বারবারই আলোচনায় উঠে এসেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী,  উঠেছে একাধিক প্রশ্ন। প্রাক্তন প্রেমিকের এক মাস পূর্ণ হতে না হতেই  বড় চমক দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতার স্মৃতিচারণেই কি এই পদক্ষেপ, কী বলছেন নেটিজেনরা।

1 Min read
Author : Riya Das
Published : Jul 14 2020, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমা অপূরণীয় ক্ষতি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল বলিউড। তার সহজ সরল অভিনয় থেকে, মিষ্টি হাসি মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা। 

29

সুশান্তের মৃত্যুতে একাধিক অভিযোগের আঙুল উঠেছে প্রেমিকা রিয়ার দিকে। কারণ লকডাউনে তাদের একসঙ্গে থাকা থেকে প্রেম, বিবাদ সবই একে একে উঠে এসেছে।

39


সুশান্তের মৃত্যু রহস্য ভেগ করতে পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল রিয়াকে। ঘন্টার পর ঘন্টা চলেছিল পুলিশি জেরা। তারপর থেকে নেতিবাচক কথাতে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতা।

49

সুশান্ত ভক্তরা যখন তাকে নিয়ে আলোচনায় মগ্ন, ঠিক তখনই নয়া চমক দিলেন রিয়া। নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে সুশান্তের সঙ্গে হাসিখুশি ভাল মুহূর্তের ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছেন।

59

নেটিজেনরা অনেকেই মনে করছেন মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ায় স্মৃতিচারণা করতেই এই পদক্ষেপ নিয়েছেন রিয়া।  

69

সুশান্তের মৃত্যুর পর থেকেই নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন রিয়া। কিন্তু এক মাসের মাথাতেই তার এহেন কামব্যাকে সকলেই হতবাক।

79

অন্যদিকে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশের গোপন সম্পর্ক নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। মহেশের কথাতেই নাকি সুশান্তকে একা রেখে চলে যায় রিয়া, এই নিয়ে উত্তাল সোশ্যাল  মিডিয়া। 

89

সুশান্তের মৃত্য়ুর পিছনে মহেশ ভাটের এবং রিয়া চক্রবর্তীর গভীর সংযোগ রয়েছে তা মনে করছেন একাংশ।

99

অভিনেতার মৃত্যুতে রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। মৃত্যুর তদন্তের দাবি উঠেছে। এখনও জট ক্রমশ গাঢ় হচ্ছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aditi Rao Hydari: বর সিদ্ধার্থকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা অদিতির, কী লিখলেন নায়িকা?
Recommended image2
Love And War: পিছিয়ে গেল দিন, কবে আসছে রণবীর-আলিয়া-ভিকির বিগ বাজেট ছবি?
Recommended image3
কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?
Recommended image4
Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
Recommended image5
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved