MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • গায়ের রং কালো বলেই কটাক্ষ করেছিলেন অক্ষয়, বলি কেরিয়ার নষ্টের কারণ আজও দগদগে শান্তিপ্রিয়ার মনে

গায়ের রং কালো বলেই কটাক্ষ করেছিলেন অক্ষয়, বলি কেরিয়ার নষ্টের কারণ আজও দগদগে শান্তিপ্রিয়ার মনে

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে নিয়ে টিনসেল টাউন সবসময়েই সরগরম।  লকডাউনে অভিনেতা-অভিনেত্রীদের পুরোনো সাক্ষাৎকার, গসিপ, ভিডিওতে মজেছে নেটিজেনরা। অক্ষয়ের প্রথম অভিনেত্রী শান্তিপ্রিয়াকে নিয়ে একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে নিজের গায়ের রঙের জন্য কেরিয়ারের নষ্টের কথা বলেছেন অভিনেত্রী। সেখানেই উঠে এসেছে অক্ষয়ের নাম। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। আর তখনই শান্তিপ্রিয়ার সাক্ষাৎকার নিয়ে হৈচৈ শুরু হয়েছে নেটদুনিয়ায়।  যা নিয়েও সরগরম হয়েছে পেজ থ্রি-র পাতা।

2 Min read
Author : Riya Das
Published : Jul 01 2020, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

লকডাউনের মধ্যে অভিনেতা-অভিনেত্রীদের ঘনিষ্ঠ পুরোনা সম্পর্ক, সাক্ষাৎকার নিয়ে পেজ-থ্রির পাতা সরগরম হয়ে রয়েছে। সম্প্রতি অক্ষয়ের প্রথম অভিনেত্রী শান্তিপ্রিয়া ও অক্ষয় কুমারও রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

212


সোশ্যাল মিডিয়ায় একটি খবর রাতারাতি ভাইরাল হয়েছে। নিজের গায়ের রং নিয়ে এবার পুরোনো স্মৃতিতে ফিরে গেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শান্তিপ্রিয়া।

312

সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বলি অভিনেতা অক্ষয় কুমারও তার গায়ের রং নিয়ে মন্তব্য করেছিলেন।

412


একদিন শুটিং চলাকালীন মজার ছলে অক্ষয় জানিয়েছিলেন, আমার হাঁটু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কালো লাগছে। ও বারবার বলতে থাকে আমার হাঁটুতে নাকি রক্ত জমে আছে। অক্ষয়ের সেই কথা শুনে অন্যরা সকলেও হাসতে থাকেন। জানিয়েছেন শান্তিপ্রিয়া।

512

শান্তিপ্রিয়া জানিয়েছেন, অক্ষয়ের মুখ থেকে এই কথা শোনার পরই আমার অস্বস্তি হয়েছিল। এবং আমার মনেও ওই ঘটনার গভীর প্রভাব পড়েছিল। সেদিনের ঘটনায় অনেক কেঁদেছি। কিন্তু গায়ের রং কালো বলে কখনও ফেয়ারনেস ক্রিম লাগাইনি।

612


শান্তিপ্রিয়ার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়েছে। তখনই অক্ষয় কুমারকে নিয়ে সাফাই দিয়েছেন শান্তিপ্রিয়া।

712


অভিনেত্রী জানিয়েছেন, অক্ষয় হয়তো আমার সঙ্গে মজা করার জন্যই এই মন্তব্য করেছিলেন। আমাকে আঘাত বা অবমাননা করার জন্য ওই মন্তব্য করেননি অক্ষয়।

812

তিনি আরও জানিয়েছন, অক্ষয় আমার ভাল বন্ধু। আমি ওর সম্বন্ধে কোনও অভিযোগ করছি না। তবে এটা সবাইকে বলতে চাই, কারোর গায়ের রং নিয়ে রসিকতা করলে তার কতটা আঘাত লাগে, সেটা বুঝতে হবে।

912


শান্তিপ্রিয়ার বোন ভানুপ্রিয়ার গায়ের রং কালো বলেই ইন্ডাস্ট্রি তাকেও গ্রহণ করেনি বলে তাকেও বলিউড ছাড়তে হয়েছিল। এমনকী আমিও বলিউডে কাজ করতে এসে বৈষম্যের শিকার হয়েছি। এতে আত্মবিশ্বাস যেমন হারিয়ে ফেলেছিলাম তেমনই মনের দিক থেকেও ভেঙে পড়েছিলাম।

1012


কিছুদিন পর থেকেই ছবি ফ্লপ হতে থাকে শান্তিপ্রিয়ার এবং কেরিয়ারও নষ্ট হয়ে যায়। 

1112


কিছুদিন পর থেকেই ছবি ফ্লপ হতে থাকে শান্তিপ্রিয়ার এবং কেরিয়ারও নষ্ট হয়ে যায়। 

1212


শান্তিপ্রিয়া অক্ষয়ের সঙ্গে সৌগন্ধ, ইক্কে পে ইক্কা-র মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও দোস্তি দুশমনি, কসম বদি কি, ভাবি সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। কিন্তু গায়ের রং কালো বলেই বলিউডে বেশিদিন টেকা সম্ভব হয়নি। সূত্র থেকে শোনা যাচ্ছে, বিগ বস ১৪-তে দেখা যেতে পারে শান্তিপ্রিয়াকে।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
অবশেষে প্রকাশ্যে এল ভারতীর ছোট ছেলে 'কাজু'-র ছবি, দেখে নিন এক ক্লিকে
Recommended image2
Manish Malhotra: মা'কে হারালেন মনীশ মালহোত্রা, শেষকৃত্যে হাজির বলিউড তারকারা
Recommended image3
Anupam Kher: কেন কোটি কোটি টাকা থাকলেও হেয়ার ট্রান্সপ্লান্ট করাননি অনুপম খের? বেরিয়ে এল ভয়ঙ্কর রহস্য
Recommended image4
Pawan Kalyan House: ১২ কোটি টাকার বাড়িতে থাকেন পবন কল্যাণ! দেখুন অভিনেতার বিলাসবহুল বাড়ির অন্দরমহলের ছবি
Recommended image5
Zubeen Garg Case: জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় পদক্ষেপ, দ্রুত বিচারের জন্য তৈরি ফাস্ট-ট্র্যাক কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved