MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • দীর্ঘদিনের সহবাস সঙ্গী রণবীরকে কবে বিয়ে করছেন, পাল্টা জবাবে এ কী বললেন 'গাঙ্গু'

দীর্ঘদিনের সহবাস সঙ্গী রণবীরকে কবে বিয়ে করছেন, পাল্টা জবাবে এ কী বললেন 'গাঙ্গু'

বলিউডে বিয়ের মরশুম। একের পর এক তারকা জুটি  বিয়ে করছেন। চলতি বছরের শুরু থেকেই বিয়ের রেশ যেন থামছেই না। সদ্যই বিয়ের পিঁড়িতে বসেছেন মৌনি রায়, বিক্রান্ত মাসে, ফারহান আখতার। অন্যদিকে বলিউডের অন্দরমহলে কান পাতলেই (Ranbir kapoor)  রণবীর-আলিয়ার ( Alia Bhatt) বিয়ের খবর শোনা যাচ্ছে। হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে খুব শীঘ্রই।বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। দুজনের বয়সের ফারাক প্রায় ১১ বছর।  বেশ কিছুদিন লুকিয়ে প্রেম করার পর ২০২১ সালে  দিওয়লির পর নিজেদের সম্পর্কের কথা ফাঁস করেন।  তবে বিয়ের জল্পনা শোনা গেলে ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানা যাচ্ছে না, সদ্য আলিয়াকে বিয়ের দিনক্ষণ নিয়ে প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি। তাকে পাল্টা জবাবও দিয়েছেন গাঙ্গু, যা জানলে চমকে যাবেন আপনি। 

3 Min read
Author : Riya Das
| Updated : Feb 27 2022, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বলিউডে বিয়ের সানাই। বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত (Ranbir kapoor) রণবীর কাপুর ও আলিয়া ভাট ( Alia Bhatt)। গত এক বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি। 
 

29

সূত্র থেকে জানা গেছে, হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি শীঘ্রই বসতে চলেছে। বিয়ের ভেন্যু থেকে তারিখ সবচাই রেডি। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০২৩ সালেই সাত পাকে বাঁধা পড়বেন রালিয়া জুটি  ( Alia Bhatt)। 

39

রণবীর (Ranbir kapoor)  -আলিয়ার  (Alia Bhatt)বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। দুজনের বয়সের ফারাক প্রায় ১১ বছর।  বেশ কিছুদিন লুকিয়ে প্রেম করার পর ২০২১ সালে  দিওয়লির পর নিজেদের সম্পর্কের কথা ফাঁস করেন।  তবে বিয়ের জল্পনা শোনা গেলে ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানা যাচ্ছে না।
 

49

সদ্য আলিয়াকে  ( Alia Bhatt)  বিয়ের দিনক্ষণ নিয়ে প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি। তাকে পাল্টা জবাবও দিয়েছেন গাঙ্গু বলেছেন 'বলব না'। সম্প্রতি আরজে স্তুতির 'অউর বাতাও'-তে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সোনেই মজার ছলে এই ঘটনার কথা জানিয়েছেন আলিয়া ভাট।

59

আলিয়া ভাট  ( Alia Bhatt) আরও জানিয়েছেন, বর্তমানে তিনি খুবই সুখী রয়েছেন এবং তার প্রেমের জীবনও দুর্দান্ত। তবে বিয়ের প্রশ্নে তিতিবিরক্ত হয়ে আলিয়া জানিয়েছেন, আমার বিয়ে নিয়ে কারোর এতটা মাথাব্যথা হওয়া উচিত নয়। দ্বিতীয়ত, যদি সত্যি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলব আমি রিলেশনশিপে খুবই শান্তিতে আছি। তাই এই বিষয়টা দয়া করে ছেড়ে দিন। যখন বিয়ে হবে তখন জানতেই পারবেন। এখনই এটা নিয়ে কিছু বলতে চাই না।
 

69

সূত্রের খবর বলিউডের তারকা জুটি ক্যাটরিনা, দীপিকা কিংবা প্রিয়ঙ্কা চোপড়ার , অথবা ভিক্যাট জুটির মতো ডেস্টিনেশন ওয়েডিং সারবেন না আলিয়া ভাট ও রণবীর কাপুর। সুতরাং ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোনও পরিকল্পনা নেই (Ranbir kapoor) রণবীর-আলিয়ার  ( Alia Bhatt)।

79

রণবীর ও আলিয়ার  ( Alia Bhatt) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে মুম্বইতে বসতে চলেছে জমকালো বিবাহ আসর। কারণ ডেস্টিনেশন ওয়েডিং না পসন্দ (Ranbir kapoor) রণবীর ও আলিয়ার। দুই পরিবারকে নিয়েই বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করতে চায় রালিয়া জুটি। বড়দের আশীর্বাদ নিয়েই নিজেদের নতুন জীবন শুরু করতে চায় রণবীর ও আলিয়া ভাট। আসলে দুই পরিবারের সকলের বয়সের কথা মাথায় রেখেই মুম্বইতে বিয়ের অনুষ্ঠান সারতে চান রালিয়া জুটি।

89


রণবীরের  (Ranbir kapoor) পরিবার অর্থাৎ কাপুর পরিবারের বড়দের সকলে তথা ভাট   ( Alia Bhatt) পরিবারের কেউ যেন বিয়েতে মিস না করে সেই কারণেই নাকি মুম্বইয়ের সাত তারা হোটেল তাজ ল্যান্ড এন্ডস-এ বসবে রণবীর আলিয়ার বিয়ের রাজকীয় আসর।

99

দীর্ঘদিন ধরে হেভিওয়েট বিয়ের অপেক্ষায় রয়েছে বলি ইন্ডাস্ট্রি। রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাটের  (Alia Bhatt)  হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে ডিসেম্বরেই।  তবে বি-টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসছেন না  রণবীর-আলিয়া। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Recommended image2
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
Recommended image3
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Recommended image4
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?
Recommended image5
মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved