MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বলি নায়িকা না হলে কী হতেন আলিয়া? কী ছিল অভিনেত্রীর ভাগ্যে খোলসা করলেন মা সোনি রাজদান

বলি নায়িকা না হলে কী হতেন আলিয়া? কী ছিল অভিনেত্রীর ভাগ্যে খোলসা করলেন মা সোনি রাজদান

করণ জোহরের হাত ধরেই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-ছবি দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। তারপর থেকে তাকে আর পিছন  ফিরে তাকাতে হয়নি। দেখতে দেখতে বি-টাউনে কেটে গেল দশ বছর। তবে এটা জানেন কি অভিনেত্রী না হলে কী হতেন আলিয়া ভাট। অভিনয়ে সুযোগ না পেলে কোন দিকে ঘুরত আলিয়ার ভাগ্যের চাকা। মেয়ের জন্য কী পরিকল্পনা করে রেখেছিলেন তা নিজেই ফাঁস করলেন আলিয়ার মা সোনি রাজদান।

3 Min read
Author : Web Desk - ANB
Published : Oct 23 2022, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আলিয়া ভাটকে নিয়ে এই মুহূর্তে জোরকদমে চর্চা চলছে।  অক্টোবর মাসের ১৯ তারিখটা যেন আলিয়ার জন্য একটু  বেশিই স্পেশ্যাল। কারণ এদিন বলিউডে দশ বছর পূর্ণ করলেন নায়িকা। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আবেগঘন হয়ে পড়েছিলেন বলি সুন্দরী। 

210

করণ জোহরের হাত ধরেই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-ছবি দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। তারপর থেকে তাকে আর পিছন  ফিরে তাকাতে হয়নি। দেখতে দেখতে কেটে গেল দশ বছর। 

310

অভিনয়ে সুযোগ না পেলে কোন দিকে ঘুরত আলিয়ার ভাগ্যের চাকা। মেয়ের জন্য কী পরিকল্পনা করে রেখেছিলেন তা নিজেই ফাঁস করলেন আলিয়ার মা সোনি রাজদান। মেয়ের জন্য মা ও বাবা অন্য পরিকল্পনা করে রেখেছিলেন । 

410


মেয়ে আলিয়া ভাটের দশ বছর পূর্তি উপলক্ষ্যে  মা সোনি রাজদান একটি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। পোস্টেই তিনি জানিয়েছেন, মেয়ে যদি নায়িকা না হতো তাহলে তার জন্য কী পরিকল্পনা করা ছিল। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।
 

510

সোনি রাজদান পোস্টে লেখেন, আলিয়া তখন বিদেশে পড়াশোনা করছিল। আমরা স্বপ্নেও ভাবিনি যে  ও কোনওদিন সিনেমায় অভিনয় করবে। শুরুতে আমরা ভেবেছিলাম আলিয়াকে নাটক নিয়ে পড়াশোনা করতে বিদেশে পাঠাবে। তারপর ফিরে এসে ও  অভিনয়ের সুযোগ খুঁজবে।

610

সোনি এটাও জানিয়েছেন, যে করণ সুযোগ না দিলে আলিয়ার কেরিয়ার আজ অন্য  পথে চালিত হতে পারত। করণকে ধন্যবাদ আমাদের ছোট্ট আলিয়ার অডিশন নিয়ে তাকে সুযোগ  দেওয়ার জন্য। তোমাকে যে আলিয়া নিজের বন্ধু, মেন্টর এবং একজন অভিভাবক হিসেবে পেয়েছে, তার জন্য আমি খুব খুশি।
 

710

বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে বি-টাউনে বেশ নাম-ডাক রয়েছে আলিয়া ভাটের। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে ভালবাসেন অভিনেত্রী। রণবীর-আলিয়াকে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার সন্তানকে নিয়ে চর্চা শোনা যাচ্ছে। কবে আসবে আসন্ন সন্তান, তার অপেক্ষাতেই রয়েছে ভক্তরা।

810

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীপৃর প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  তার উপর অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। আপাতত মা হওয়ার দিন গুনছেন অনুরাগীরা।

910

 সূত্র থেকে জানা গেছে, আর কিছুদিনের মধ্যে পৃথিবীর আলো দেখবে আলিয়ার সন্তান। চিকিৎসকেরা জানিয়েছেন,নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোনও সময়েই আলিয়ার কোল আলো করে আসবে কাপুর পরিবারের ছোট্ট একরত্তি সন্তান।চিকিৎসকেরা জানিয়েছেন,  যে কোনও সময়েই প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। এবং ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে,  মুম্বইয়ের এক ঘনিষ্ঠ হাসপাতালে ভূমিষ্ঠ হবে আলিয়ার নবজাতক। এই মুহূর্তে কাপুর পরিবারে চলছে চূড়ান্ত ব্যস্ততা।

1010

আলিয়া ও রণবীরের নবজাতকের জন্য বাড়ি সাজানো থেকে নার্সারি গোছানো সবটাই প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে নিজের ব্যবসা নিয়ে বেশ চিন্তাভাবনা করছেন আলিয়া ভাট। নিজে যেমন মা হচ্ছেন তেমনই দেশের অন্যান্য হবু মায়েদের নিয়ে তার চিন্তা বাড়ছে।পরিবার সূত্রে জানা গিয়েছে,  মুম্বইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া ভাট। এখনও পর্যন্ত তেমনই পরিকল্পনা রয়েছেন। প্রতিমুহূর্তে আলিয়ার কাছে রয়েছেন রণবীর কাপুর।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image2
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image3
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image4
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image5
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved