MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • দীপিকার শিরচ্ছেদের ইনাম ১০ কোটি, 'পদ্মাবত'র জন্য চরম হুমকি বিজেপি নেতার

দীপিকার শিরচ্ছেদের ইনাম ১০ কোটি, 'পদ্মাবত'র জন্য চরম হুমকি বিজেপি নেতার

বলিউড ছবি পদ্মাবত, এমন একটি পিরিয়ডিকল ছবি যা সফলতার চেয়ে কয়েক গুণ বেশি পেয়েছিল সমালোচনা, হুমকি, নিন্দা। করনি সেনা, বিজেপির এক নেতা, রাজপুত মহিলারা একজোট হয়েছিল এই ছবি এবং দীপিকা পাডুকোনের বিরুদ্ধে। দীপিকা এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করে এই প্রতিবাদীদের মাথা নত করতে এবং ক্ষমা চাইতে মুগ্ধ করেছিলেন। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবির ঘোষণা, ট্রেলার সবকিছুই বিতর্কের মাত্রা ছাড়ায়। রানি পদ্মিনীকে সিনেপর্দায় ফুটিয়ে তোলা যাবে না। এই ছিল প্রতিবাদীদের দাবি। 

2 Min read
Author : Adrika Das
Published : Aug 17 2020, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ছবিটি ব্যান করার প্রচেষ্টা, মুক্তি আটকে দেওয়া এমনকি দীপিকাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। বলিউডের প্রতি তাদের ভরসা এতটাই কম ছিল যে তারা অনুমান করে বসে ভারতের ইতিহাস, রাজপুতের গর্ব রানি পদ্মিনী বাইকে সিনেমায় অপমান করা হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

তবে পরবর্তীকালে ছবি মুক্তি পেতে তেমন কিছুই হয়নি। বরং বনশালী এবং দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাদের। তবে ছবির মুক্তির আগে অবধি চলেছিল মহাযুদ্ধ। 

39

দীপিকার মাথা কেটে দেওয়ার জন্য এক বিজেপি নেতা এ কোটি টাকার বাজি রেখে বসেন জনসমভে। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার এক নেতা কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেন। 

49

এছাড়াও বনশালী এবং দীপিকার মাথা কেটে ফেলতে পারলেই পুরস্কার হিসাবে দেওয়া হবে পাঁচ কোটি টাকা। এ কথাও বলেন তিনি। রানি পদ্মিনীর চরিত্রে তারা দাগ আসতে দেবে না। এই ছিল দাবি।

59

বিজেপির সুরজ পাল আমু ১০ কোটি টাকার ইনাম রেখেছিলেন দীপিকার শিরচ্ছেদের জন্য। যদিও এই মন্তব্যের জন্য তাঁকেও সাংঘাতিক বিতর্কের মধ্যে জড়াতে হয়।

69

এমনকি এবকেএম-এর এক নেতা দীপিকাকে জীবিত অবস্থায় পুড়িয়ে ফেলার হুমকিও দেন। তিনি বলেন, দীপিকার বোঝা উচিত জ্যন্ত অবস্থায় পুড়ে মরার কষ্ট কী।

79

রানি পদ্মিনীকে অবমাননা করার শাস্তি তাঁকে পেতেই হবে। শ্রী রাজপুত করনি সেনার দীপিকার নাক কেটে দেওয়ারও হুমকি দেয়। জনসমক্ষে দীপিকা প্রতিবাদীদের বিরুদ্ধে মন্তব্য করা না থামালে তাঁর নাক কেটে দেওয়া হবে। 

89

উত্তর প্রদেশের একদল প্রতিবাদী দীপিকা এবং বনশালীর প্রাণের বাজি রাখে পঞ্চাশ লাখ টাকার। ছবি মুক্তি থামিয়ে তাঁদের প্রাণ যে নিতে পারবে তাকেই দেওয়া হবে এই টাকা। 

99

২০১৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। প্রতিবাদের ঝড়ের মুখে পড়ে ছবিটি মুক্তি পায় ২০১৮ সালের জানুয়ারি মাসে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ছবিটি কেবল সুপারহিটই নয় বক্স অফিসেও কামাল দেখায়। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das
Latest Videos
Recommended Stories
Recommended image1
Don 3: ফেডারেশনকে পাল্টা নোটিস পাঠাবেন রণবীর সিং, ডন ৩ বিতর্কে এল নয়া মোড়
Recommended image2
লাইম লাইটে কর্তব্য সিনেমার ১৪ বছরের নাবালক, তাঁর আসল পরিচয় শুনলে চমকে যাবেন
Recommended image3
Cocktail 2: ট্রেলার আসার আগেই ফাঁস তারকাদের পারিশ্রমিক, কার পকেটে কত কোটি?
Recommended image4
Bollywood Movies: জুন ২০২৬-এ বক্স অফিসে ঝড় তুলতে আসছে ৭টি বড় ছবি, দেখে নিন তালিকা
Recommended image5
Dawood Ibrahim in Dhurandhar 2: ধুরন্ধর-২ দেখে ক্ষেপে লাল দাউদ গ্যাং! মুম্বইতে বাড়ছে সক্রিয়তা? রিপোর্ট দিল ইন্টেলিজেন্স
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved