MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
SSC CASE
TN DA Hike
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সহবাসের পরও চলত অকথ্য শারীরিক অত্যাচার, তাও কেন সলমনকে ছাড়েননি ঐশ্বর্য

সহবাসের পরও চলত অকথ্য শারীরিক অত্যাচার, তাও কেন সলমনকে ছাড়েননি ঐশ্বর্য

ঐশ্বর্য রাই বচ্চন কেরিয়ার শুরুতেই বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয় সলমনের প্রেমে হাবুডুবু ছিলেন। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই  'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। সেই  ছবির চলাকালীন চুটিয়ে প্রেম চলছিল ঐশ্বর্য-সলমনের। যদিও সেই গদগদ প্রেম আজ অতীত। প্রেম থেকে বিচ্ছেদ নিয়ে আজও সরগরম পেজ থ্রি-র পাতা।  একবার নয়, একাধিকবার  শারীরিক নির্যাতনের শিকারও নাকি হয়েছিলেন ঐশ্বর্য। যদিও সলমন একথা আজও স্বীকার করেননি।  ঘনিষ্ঠ সূত্র থেকে শোনা গিয়েছিল, এত কিছুর পরেও সলমনকে ছাড়েননি ঐশ্বর্য, বরং খান পরিবার থেকেও সলমনকে  আলাদা করতে চেয়েছিলেন ঐশ্বর্য।

3 Min read
Author : Riya Das
Published : Aug 23 2022, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


সম্পর্ক, বিচ্ছেদ, বিবাহ, সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে বচ্চন বধূ। ঐশ্বর্য রাই বচ্চন কেরিয়ারের শুরুতেই বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম ঐশ্বর্য ও সলমন। তাদের প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  অভিনেত্রীর। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।

310

বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে।

410


কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই  'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। ছবির গল্পের মতোনই তাদেরও প্রেমটা সাজানো বাগানের মতো ছিল। সেই সিনেমার পর থেকে গোটা বি-টাউনে তাদের প্রেম নিয়ে জল্পনা আরও বেড়েছিল। ঐশ্বর্যর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই সিদ্ধান্ত নিতে শুরু করেন সলমন। 

510

তাদের সম্পর্ক থেকে ব্রেক আপ এক দশক পেরিয়ে গেলেও আজও শিরোনামে রয়েছে বলিউডের এই জুটি। সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারে মারাত্মক ভাবে ভাইরাল হয়েছে। প্রেম থেকে বিচ্ছেদ নিয়ে আজও সরগরম পেজ থ্রি-র পাতা। সলমনকে খান পরিবার থেকেও আলাদা করতে চেয়েছিলেন ঐশ্বর্য। কোনওদিনই সলমনের পরিবারকে পছন্দ ছিল না রাইসুন্দরীর।

610


সলমনকে নিজের পরিবার ছেড়ে আসতে বলেছিলেন ঐশ্বর্য। রাই সুন্দরীর কথা মেনে এই কাজ করতে রাজি হননি সলমন। এমনকী ভাইদের অর্থসাহায্য করাও নাকি পছন্দ ছিল না ঐশ্বর্যর।  একবার নয়, একাধিকবার  শারীরিক নির্যাতনের শিকারও নাকি হয়েছিলেন ঐশ্বর্য। যদিও সলমন একথা আজও স্বীকার করেননি।  সলমনের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বর্য নানা লাঞ্ছনার অভিযোগ এনেছিলেন যা সোহেলকে ক্ষুব্ধ করেছিল।

710


সোহেল জানিয়েছিলেন, ঐশ্বর্য সকলের সামনে কাঁদছেন, এবং হাজারো অভিযোগ আনছেন কিন্তু যখন তাদের বাড়িতে আসতেন তখন আমাদের পরিবারের একজন হিসেবেই তাকে মনে করা হতো। কিন্তু তিনি তা কখনওই মনে করেননি।

810


সোহেল কখনওই সলমনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কে সুরক্ষিত মনে করেনি। সোহেল সর্বদাই জানতে চাইতেন অ্যাশ তার দাদা সলমনকে কতটা ভালবাসে। ঐশ্বর্যর এই ভুঁয়ো তকমাতেই নাকি ধ্বংস হয়ে গিয়েছে সলমনের জীবন,জানিয়েছেন সোহেল। সলমনের সম্পর্কে একাধিক মন্তব্য শোনার পরই সোহেল এতটাই বিরক্ত হয়েছিলেন যে প্রকাশ্যেই ঐশ্বর্যকে কটুরক্তি করেছিলেন।

910


একবার একটি অনুষ্ঠানে সানগ্লাস পরে পুরস্কার নিতে ওঠেন ঐশ্বর্য। যা দেখে অনেকেরই খটকা লাগে। ঐশ্বর্য বলেছিলেন চোখে ইনফেকশন হয়েছে। কিন্তু বলি মহলের অন্দরে অন্য কোথা শোনা যাচ্ছিল। সলমন নাকি অকারণেই তার গায়ে হাত দিয়েছিলেন। প্রথমে স্বীকার না করলেও পরে মেনে নিয়েছিলেন ঐশ্বর্য।

1010


ঐশ্বর্য নিজেও আর এই সম্পর্ক রাখতে চাননি। এমনকী তার পরিবারও সলমনকে মেনে নেয় নি।   'কুছ না কাহো' ছবির সেটে গিয়েও অসভ্য আচরণ করেছিলেন সলমন। ছবিতে ঐশ্বর্যর বিপরীতে অভিষেককেই দেখা গিয়েছিল। ইন্ডাস্ট্রির সকল অভিনেতাদের সঙ্গেই ঐশ্বর্যকে সন্দেহ করতেন সলমন। তারপর তাদের বিচ্ছদের খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়ায়।তারপরই বলি অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে তার নাম জড়ায় ঐশ্বর্য। যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 20: কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে
Recommended image2
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image3
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Recommended image4
Badshah: দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশা-র, ফের চর্চায় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন
Recommended image5
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved