MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সম্পত্তির নিরিখে রণবীরের থেকে অনেকটাই এগিয়ে আলিয়া, কত কোটির মালিক জানেন কাপুর ঘরনি

সম্পত্তির নিরিখে রণবীরের থেকে অনেকটাই এগিয়ে আলিয়া, কত কোটির মালিক জানেন কাপুর ঘরনি

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  চারহাত তো এক হল রণবীর-আলিয়ার। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করে নিয়েছেন আলিয়া ভাট। বিয়ে হতে না হতেই তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে সূত্র বলছে, বয়সে ১০ বছরের ছোট হলেও সম্পত্তির নিরিখে রণবীরের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। কত কোটির মালিক বলিউডের 'গাঙ্গু' জানলে চমকে যাবেন।

3 Min read
Author : Riya Das
Published : Apr 19 2022, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রতিটা বিষয় নিয়েই যেন চর্চা চলছে বলিউডের অন্দরে। দুজনের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রণবীর ও আলিয়ার সম্পত্তির পরিমাণ হিসেব করে দেখা গেছে ৮৩৯ কোটি টাকা। তবে কে কার থেকে এগিয়ে তা নিয়ে চর্চা চলছে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

সাম্প্রতিক হিসাব বলছে, সম্পত্তির নিরিখে আলিয়া ভাট নাকি অনেকটাই এগিয়ে রয়েছেন রণবীরের চেয়ে।  বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করে নিয়েছেন আলিয়া ভাট। বিয়ে হতে না হতেই তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চা শুরু হয়েছে। 

311

বলি অভিনেত্রী আলিয়া ভাট বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন। এই মুহূ্র্তে এক-একটি ছবির জন্য ১৫ কোটি টাকার কাছাকাছি নেন বলি নায়িকা। এছাড়াও আলিয়ার হাতে প্রচুর বিজ্ঞাপনের কাজও রয়েছে।

411

এক-একটি বিজ্ঞাপন পিছু আলিয়া ভাট নাকি ২ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নেন।  আলিয়ার গাড়ির তালিকাও বিশাল। বেশ কিছু দামি গাড়িও রয়েছে আলিয়ার কাছে। সব মিলিয়ে আলিয়ার সম্পত্তির মোট মূল্য ৫১৭ কোটি টাকা।

511


 কিছুদিন আগেই মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী।

611

৩২ কোটি টাকার ওই একই আবাসনে থাকেন রণবীরের ফ্ল্যাট। ওই অ্যাপার্টমেন্টেরই সাত তলায় রয়েছে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্ট। আরও জানা গেছে, ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজক গৌরী খানকে দেওয়া হয়েছে। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন। 

711


প্রথমবার ১৩ কোটি ১১ লাখ টাকায় জুহুতে ফ্ল্যাট কিনেছিলেন আলিয়াা। এবং সেটাই ছিল তার প্রথম সম্পত্তি। তারপরই ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ২০১৮ সালে লন্ডনে বাড়ি কেনেন আলিয়া। যার মূল্য ৩৫ কোটি টাকা। এখানেই শেষ নয়, আলিয়ার নিজস্ব একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বাড়ির পাশাপাশি গাড়ির তালিকাও অনেক বড়।  
 

811

অভিনেত্রীর গাড়ির তালিকাও চোখধাঁধানো।  আলিয়ার গাড়ির তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ, অডিএ৬, বিএমডব্লিউ সিরিজ৭। বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়ার। প্রতি মাসে ৫০ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন আলিয়া ভাট। বিভিন্ন অ্যাড থেকেও  মোটা টাকা পারিশ্রমিক পান কাপুর পরিবারের হবু বউমা।  

911

অন্যদিকে রণবীর কাপুরও কোনও অংশে  কম যান না। বান্দ্রায় যে বাড়িতে বিয়ে হয়েছে, সেই বাস্তুর মালিকও রণবীর কাপুর। যার পুরো ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির দাম ৩৫ কোটি টাকা। 

1011

রণবীরের গাড়ির কালেকশনও আকাশছোঁয়া। রণবীরের গাড়ির তালিকায় তিনটি বহুমূল্যের গাড়ি রয়েছে। এছাড়াও কোটি টাকা মূল্যের ঘড়ি ও স্নিকার্সও রয়েছে। অভিনেতার একাধিক হিট ছবির কারণে পারিশ্রমিকও তুঙ্গে।
 

1111


অভিনেতার ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবি। যার ফলে প্রতিটা ছবির প্রতি পারিশ্রমিক পৌঁছেছে  ৫০ কোটি টাকা। একাধিক বিজ্ঞাপনেরও জনপ্রিয় মুখ রণবীর কাপুর। বিজ্ঞাপনের জন্য ৬ কোটি টাকা নেন রণবীর কাপুর।  সবমিলিয়ে রণবীরের সম্পত্তির পরিমাণ ৩২২ কোটি টাকা। সব মিলিয়ে দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৮৩৯ কোটি টাকা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image2
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Recommended image3
Badshah: দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশা-র, ফের চর্চায় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন
Recommended image4
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image5
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved