MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ১৩ বছর দিলীপ কুমারের সঙ্গে কথা বলেননি লতা মঙ্গেশকর, কারণ জানলে আঁতকে উঠবেন

১৩ বছর দিলীপ কুমারের সঙ্গে কথা বলেননি লতা মঙ্গেশকর, কারণ জানলে আঁতকে উঠবেন

প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল।  ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর  (RIP Lata Mangeshkar )। ২৭ দিনের লড়াই শেষ হল আজ সকালেই। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৯২ বছর।  কোটি কোটি অনুরাগীর প্রার্থনায় এবার আর সারা দিলেন না  বর্ষীয়াণ গায়িকা। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক অজানা কাহানি নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া।

2 Min read
Author : Riya Das
Published : Feb 06 2022, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর  (RIP Lata Mangeshkar )। ২৭ দিনের লড়াই শেষ হল আজ সকালেই।  সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর (RIP Lata Mangeshkar ) কারোর সঙ্গেই কখনও খারাপ ব্যবহার করেননি।  প্রকাশ্যে কারোর সমন্ধে কটু কথা তো দূর কারোর প্রতি কখনওই রাগ দেখাতেও দেখা যায়নি তাকে। 

310

 বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক অজানা কাহানি নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে অনেকেই জানেন না একটা সময়ে দিলীপ কুমারের সঙ্গে কথা বলা বন্ধ ছিল লতা মঙ্গেশকরের। কিংবদন্তী বলি তারকার উপর রাগ করে প্রায় ১৩ বছর কথা বলা বন্ধ করে দিয়েছিলেন লতা। 

410

প্রয়াত কিংবদন্তি অভিনেতার সঙ্গে দাদা ও বোনের সম্পর্ক ছিল। নিজের বোনের মতোই স্নেহ করতেন লতা মঙ্গেশকরকে। দিলীপ কুমারকে বহু বছর ধরে রাখিও পরতেন সুর-সাম্রাজ্ঞী। তবে কী এমন হয়েছিল যে পুরোপুরি কথা বলা বন্ধ হয়ে গেল।

510

সলীল চৌধুরীর 'মুসাফির' ছবিতে 'লাঘি না ছোট' গানটি গাওয়ার জন্য  দিলীপ কুমারকে  নেওয়া হয়েছিল। এদিকে লতা মঙ্গেশকরও জানতেন না তিনি দিলীপব কুমারের সাথে গান গাইবেন। এই গানকে কেন্দ্র করেই শুরি হয় ঝামেলা।

610

 

উর্দু ভাষায় দুর্দান্ত পারদর্শী ছিলেন দিলীপকুমার। বিখ্যাত সঙ্গীতজ্ঞ অনিল বিশ্বাসকে দিলীপ কুমার জিজ্ঞাসা করেছিলেন লতা কোনও শহরে থাকেন। যখন জানতে পেরেছিলেন মহারাষ্ট্রের,তখনই কিংবদন্তি বলেন মহারাষ্ট্রবাসীরা গান গাইতে ওস্তাদ হলেও তাদের উর্দু উচ্চারণ মোটেই সাবলীল নয়।

 

710


দিলীপ কুমারের এই কথা লতার কানে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি। এই কথা শোনার পর থেকেই এতটাই কষ্ট পেয়েছিলেন লতা যে নিজের দাদার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন সুর সাম্রাজ্ঞী।
 

810


কিংবদন্তী বলি তারকা দিলীপ কুমারের এই মন্তব্যের পরই আরও নিখুঁত করে উর্দু উচ্চারণের প্রশিক্ষণ নিয়েছিলেন লতা মঙ্গেশকর। দীর্ঘ বছর কেটে যাওয়ার পর ১৯৭০ সালে ফের একে অপরের সঙ্গে কথা বলেন  দিলীপ কুমার ও লতা মঙ্গেশকর।

  

910

 সকাল ৮.১২ মিনিটে চিরঘুমের দেশে চলে গেলেন  লতা মঙ্গেশকর  । লতার  চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছেন, তাকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করা হলেও মাল্টি অর্গান ফেলিওরেই জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের। 

1010

 আপাতত  তার পার্থিব দেহ লতা মঙ্গেশকরকে শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই কোকিলকন্ঠিকে শেষশ্রদ্ধা জানানো হবে )। লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের ছায়া পড়েছে।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved