হৃদয়ে প্রেম ছিল অফুরান, তবু ঘর বাঁধা হয়নি এই সেলিব্রিটি জুটিদের
প্রেম সর্বকালের। রিল লাইফেই হোক কিংবা রিয়েল লাইফে, সম্পর্ক নিয়ে জটিলা সর্বত্রই। কোনও প্রেমের সম্পর্ক পরিণতি পায়, কোনও সম্পর্কের গল্প ইতিহাস হয়েই রয়ে যায়। চলচ্চিত্র জগতে যার নজির মেলে একাধিক। লাইম লাইটে থাকার সুবাদে আজ সে সকল সম্পর্ক খবরের শিরোনামে।
19

রাজকাপুর-নার্গিসঃ রাজকাপুরের জীবন পর্দার পেছনে ও পর্দার সামনে তিনি বরাবরই রঙিন এক চরিত্র। জীবনে এসেছে ছিল একাধিক নারীর আনাগোনা। যার মধ্যে অন্যতম ছিলেন নার্গিস। ছবি শ্রী ৪২০ থেকে শুরু পথ চলা। পরবর্তীতে তা ইতিহাস গড়ে। ভারতের বাইরেও এই সম্পর্কের চর্চা চলে, অনেকেই নার্গিসকে রাজকাপুরের দ্বিতীয় স্ত্রী মনে করতেন।
Add Asianetnews Bangla as a Preferred Source

29
উত্তমকুমার-সুপ্রিয়া দেবীঃ এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অজানা নেই কারুর কাছেই। শেষ সময় একই সঙ্গে অনেকটা কাল কাটিয়েছিলেন তাঁরা। পর্দায় একের পর এক ছবিতে অভিনয় করে রিল লাইফে যেভাবে ঝড় তুলেছিলেন তাঁরা, তার থেকেও বেশি চর্চায় ছিলেন প্রথম রিয়েল লাইফের সম্পর্ক ঘিরে।
39
অমিতাভ-রেখাঃ রেখা ও অমিতাভ একই সময় বলিউডে পথ চলা শুরু করে। একই সঙ্গে অনেক ছবির প্রস্তাব আসতে থাকে এই জুটির কাছে। সেটে দুজনেরই প্রায় দেখা হওয়া শুরু। সেখান থেকেই বারে ভালোলাগা। এক বন্ধুর বাংলোতে দুজনের দেখা করতেন। রেখা প্রকাশ্যেই নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। কিন্তু অমিতাভ বচ্চন বিয়ে করার ফলে এই নিয়ে মুখ খোলেননি কোনও দিন।
49
সত্যজিৎ রায়-মাধবী মুখোপাধ্যায়- এই জুটির মধ্যে থাকা সম্পর্কের কথাও সকলের জানা। তাঁরা একে অন্যের প্রতি আকৃষ্ট হন শ্যুটিং সেট থেকেই। এই জুটির একাধিক কাজের মধ্যে অন্যতম চারুলতা ও মহানগর। সত্যজিৎ রায় যে মাধবী মুখোপাধ্যায়কে মন দিয়েছিলেন তা সেটে উপস্থিত সকলেরই নজর এড়াত না।
59
সলমন খান-ঐশ্বর্য- এই জুটির সম্পর্কের কথা আজও ইতিহাস। একে অন্যের প্রতি প্রেমের বহিপ্রকাশ ঘটেছিল হাম দিল দে চুকে সনম ছবিতে। তখন তাঁদের মধ্যে সম্পর্ক পিকে। কিন্তু সেই সম্পর্কের জল গভীর হলেও তা বেশিদূর এগোতে পারেনি। তবে আজ সেই সম্পর্ক ইতিহাস।
69
দেব-শুভশ্রী- টলিউডে পা রাখার কিছু দিনের মধ্যেই প্রকাশ্যে আসে দেব ও শুভশ্রীর মধ্যে থাকা সম্পর্কের কথা। পর পর ছবিও করতে থাকে এই জুটি। তখন শুভশ্রী দেবকে ছাড়া ছবি করতেন না। তবে সেই সম্পর্ক কয়েক বছর পর ভেঙে যায়।
79
রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন- রণবীর কাপুর ও দীপিকার সম্পর্কের কথা চাপা পড়ে থাকে না। প্রকাশ্যে এসে তাঁরা একে অন্যকে ডেটিং করছেন। রণবীরের নামে ঘারে একটি ট্যাটুও তৈরি করেন দীপিকা। তাঁদের সম্পর্ক ভাঙার পর ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
89
জিৎ-স্বস্তিকা মুখোপাধ্যায়- টলি পাড়ায় জিৎ ও স্বস্তিকার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে রাতারাতি। প্রকাশ্যে আসে তাঁরা একে অন্যকে ডেটিং করছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই জিৎ-এর বিয়ের খবর প্রকাশ্যে আসে। এবং সেখান থেকেই এই জুটির সম্পর্কে ভাঙন ধরেছে তা স্পষ্ট হয়ে ওঠে।
99
শাহিদ কাপুর-করিনা কাপুর- শাহিদ কাপুর ও করিনা কাপুরের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ থাকলেও তাঁরা একে অন্যকে ডেটিং করতে শুরু করে। এবং তাঁদের মধ্যে সম্পর্কের গভীরতা সকলের সামনে উঠে আসে। যব উই মে ছবিতে তাঁদের রিল লাইফ সম্পর্কই রিয়েল লাইফে প্রতিফলিত হয়। তবে কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে যায়।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
Latest Videos