MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'ওর ঠোঁটের সঙ্গেই লেনাদেনা, আমাকে চুমু খেয়ে দেখো', সবার সামনে স্ত্রী-র কাছে ফেঁসে গেলেন গোবিন্দা

'ওর ঠোঁটের সঙ্গেই লেনাদেনা, আমাকে চুমু খেয়ে দেখো', সবার সামনে স্ত্রী-র কাছে ফেঁসে গেলেন গোবিন্দা

কপিল শর্মার শো মানেই ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মজাদার হাসি -গল্প। গত রবিবার  'দ্য কপিল শর্মার শো '-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউডের হিরো নম্বর ওয়ান গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজা। আর কপিল শর্মার শো মানেই ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মজাদার হাসি -গল্প। এবার রিয়্যালিটি শো-তে এসেই প্রকাশ্যেই একের পর এক গোল দিয়েছেন সুনীতা। অন্তর্বাসের পর চুম্বন সুনীতার প্রশ্ন শুনেই বোল্ড আউট হয়েছেন গোবিন্দা। পাল্টা জবাবে কী বললেন  বলিউডের হিরো নম্বর ওয়ান। 

2 Min read
Author : Riya Das
Published : Sep 14 2021, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


দ্য কপিল শর্মার শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউডের হিরো নম্বর ওয়ান গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজা। কপিল-এর শো-তে একের পর এক তথ্য ফাঁস হয়েছে গোবিন্দার।

210

স্ত্রী সুনীতার সাজগোজ নিয়ে ঠিত কতটা পারদর্শী গোবিন্দা, তা জানতেই মজার খেলার আয়োজন করেন কপিল। আর সেই পরীক্ষায় পাশ তো দূর একেবারে ডাহা ফেল করেন গোবিন্দা।

310


এবার রিয়্যালিটি শো-তে এসেই একের পর এক গোল দিয়ে গেছেন গোবিন্দার স্ত্রী সুনীতা। সুনীতার প্রশ্ন শুনেই বোল্ড আউট হয়েছেন গোবিন্দা। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

410

শো-এর শুরুতেই একের পর এক প্রশ্নের মুখে পড়েছেন গোবিন্দা ও সুনীতা। প্রথমে  স্ত্রীয়ের পছন্দের কানের দুল, নেলপলিশের রং জানতে চান কপিল, যার কোনও উত্তরই দিতে পারেননি গোবিন্দা।
 

510

অন্যদিকে গোবিন্দার  স্ত্রী সুনীতা কপিলকে বলে ওঠেন, তুই কাকে প্রশ্ন করছিস বন্ধু। 'তুই আমায় জিজ্ঞেস কর, আমি বলে দেব ও কী রঙের  অন্তর্বাস পরেছে'। যা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

610


এবার সুনীতার  লিপস্টিকের রং জিজ্ঞাসা করেন কপিল। সেখানেই গোবিন্দার উত্তর 'লালই হবে'।  সঙ্গে সঙ্গে গোবিন্দার এই উত্তর শুনে সুনীতা বলেন লাল? 'এসো আমায় চুমু খেয়ে দেখো'। নাছোড়বান্দা গোবিন্দা তাও বলে যান 'এটা তো লাল'। শেষমেষ সুনীতা ভুল শুধরে বলেন 'এটা লাল নয়, ন্যুড শেড'।

710

তারপরেই কপিল-এর আসরে যোগ দেন বিচারক অর্চনা পূরণ সিং। তিনি আরও বলেন এইসব লিপস্টিকের শেড সম্পর্কে গোবিন্দা তো কিছু জানেন না। তিনিও ছাড়ার পাত্র নন। সটান উত্তরে গোবিন্দা বলেন, 'আমি এই সব নিয়ে মাথা ঘামাইনি। আমার তো শুধু ওর ঠোঁটের সঙ্গে লেনাদেনা'।
 

810


মজাদার প্রশ্নোত্তর পর্বে দারুণ জমে ওঠে কপিল শর্মার এই শো। বলিউডের অভিনেত্রীদের নয় বরং ১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। বর্তমানে তাদের একটি ছেলে ও মেয়ে রয়েছে।
 

910


২৫ বছরের বিবাহবার্ষিকীতে লন্ডনে নতুন করে বিয়ে সেরেছিলেন গোবিন্দা ও সুনীতা। যেখানে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। 

1010

কপিল-এর এই শো-তে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকও থাকেন। কিন্তু মামা ও ভাগ্নের মধ্যে সম্পর্ক ভাল নয় বলেই এই এপিসোডে কৃষ্ণাকে দেখা যায়নি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved