MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নায়কের স্বপ্ন নিয়েই অজান্তেই হয়ে উঠলেন 'খলনায়ক', জন্মদিনে রইল 'মোগ্যাম্বো'র বলি সফর

নায়কের স্বপ্ন নিয়েই অজান্তেই হয়ে উঠলেন 'খলনায়ক', জন্মদিনে রইল 'মোগ্যাম্বো'র বলি সফর

'মোগ্যাম্বো খুশ হুয়া' আজও সিনেমাপ্রেমীদের কাছে হিট। আজ ৮৯ তম জন্মবার্ষিকী অভিনেতার। নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই  মুম্বইয়ে এসেছিলেন অমরেশ পুরী। কিন্তু তাকে দেখেই প্রযোজকরা বলেছিলেন, যে তার চেহারা নায়ক হওয়ার উপযুক্ত নয়। এই কথা শোনার পরই হতবাক হয়েছিলেন অভিনেতা। নায়ক নয়, বরং ভিলেনের চরিত্রে অভিনয় করে বলিউডের সুপার ভিলেন-এর তকমা পেয়েছিলেন অভিনেতা। 

2 Min read
Author : Riya Das
Published : Jun 22 2021, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18


অমরেশ পুরীর বড় ভাই মদন পুরীও ফিল্ম ইন্ডাস্ট্রিতে  ছিলেন। তিনিই তার ভাই অমরেশ পুরীকে মুম্বইতে ডেকেছিলেন। একজন অভিনেতা হিসেবে অনেক স্বপ্ন ছিল অমরেশ পুরীর চোখে।
অভিনেতার চরিত্রের জন্য তার প্রথম লুক টেস্ট হয়েছিস ১৯৫৪ সালে। কিন্তু অভিনেতার জন্য তার লুক পছন্দ হয়নি প্রযোজকের।

28


অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। নায়ক হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি অমরেশের। তারপর ১৯৭১ সালে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেও তেমন বিশেষ কোনও চরিত্র দেওয়া হয়নি অমরেশকে। আর সেই কারণেই নিজের পরিচয় তৈরি করতে বেশ কিছুদিন সময় লেগেছিল।

38


শ্যাম বেনেগাল-এর চলচ্চিত্র নিশান্ত, মন্ত্রণ, ভূমিকার মতো ছবিতে কাজ করেছেন অমরেশ পুরী। তারপর নিজের নায়কের চরিত্রের স্বপ্ন ভুলে ভিলেন হিসেবেই পর্দায় নিজেকে  প্রতিষ্ঠিত করেছিলেন অমরেশ পুরী।

48

১৯৮৭ সালে 'মিস্টার ইন্ডিয়া' বানিয়েছিলেন  পরিচালক শেখর কাপুর। ছবিতে শ্রীদেবী, অনিল কাপুরের কেমিস্ট্রি আজও সকলের মনে রয়ে গেছে। ছবির সবথেকে বড় আকর্ষণ ছিলেন অমরেশ পুরী। তার বিখ্যাত ডায়ালগ 'মোগ্যাম্বো খুশ হুয়া' দ্বিতীয়টি আর হতে পারেনি বলিউডে।

58

এই ছবিই ভারতীয় চলচ্চিত্রকে কাল্ট চরিত্র উপহার দিয়েছিল। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।  একের পর এক সুপারহিট ছবিতে খলনায়কের চরিত্রে নিজের সেরাটাই দিয়েছিলেন অমরেশ পুরী।
 

68

তবে শুধু ভিলেনই নয়, বেশ কিছু ছবিতে কৌতুক দৃশ্যে অভিনয় করেও সকলের মন জিতে নিয়েছিলেন অমরেশ পুরী। নেতিবাচক চরিত্রের পাশাপাশি নব্বইয়ের দশকে ইতিবাচক চরিত্রেও অভিনয় করেন তিনি।

 

78


একটি সাক্ষাৎকারে অমরেশ পুরী জানিয়েছিলেন, আমি আমার অভিনয়ের সঙ্গে আপোশ করি না। কম অর্থের বিনিময়ে কেন ছবি করব। লোকেরা আমার ছবি দেখতে আসে। আমি ছবিতে থাকি তাই প্রযোজকরা অর্থ পান। তাহলে প্রযোজকরা কেন কম টাকা দেবে।

88


এনএন সিপ্পির  একটি ছবিতে একবার সইও করেছিলাম। তিনি বলেছিলেন বছরের শেষের দিকে শুরু হবে। কিন্তু তিন বছর কেটে যাবার পর একই অর্থের বিনিময়ে কাজ করাতে চেয়েছিলেন, আমি তা করিনি, জানিয়েছিলেন অমরেশ পুরী।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image2
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image3
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Recommended image4
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image5
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved