MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জেলে বসেই প্রেমের ছক, কনম্যান সুকেশের ফাঁদে কীভাবে পা দিয়েছিলেন জ্যাকলিন

জেলে বসেই প্রেমের ছক, কনম্যান সুকেশের ফাঁদে কীভাবে পা দিয়েছিলেন জ্যাকলিন

কন্ট্রোভার্সি এবং বলিউড একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিগত কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ।  ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা। আর্থিক তছরুপ করে যে কোটি কোটি টাকা হাতিয়েছেন সেই টাকা দিয়েই প্রেমিকা জ্য়াকলিনের জন্য দামী উপহার কিনেছেন সুকেশ। আর্থিক তছরুপের মামলায় একাধিকবার ম্যারাথন জেরার মুখেও পড়েছিলেন অভিনেত্রী। বর্তমানে কেন্দ্রীয় সংস্থার রাজসাক্ষী জ্যাকলিন। সূত্র থেকে জানা যাচ্ছে তিহার জেলে বসেই জ্যাকলিনকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন সুকেশ চন্দ্রশেখর।  

3 Min read
Author : Riya Das
Published : Jul 20 2022, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19


 জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

বিগত কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ । ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়লেন বলি নায়িকা ।

39

আর্থিক তছরুপ করে যে কোটি কোটি টাকা হাতিয়েছেন সেই টাকা দিয়েই প্রেমিকা জ্য়াকলিনের জন্য দামী উপহার কিনেছেন সুকেশ। আর্থিক তছরুপের মামলায় একাধিকবার ম্যারাথন জেরার মুখেও পড়েছিলেন অভিনেত্রী। বর্তমানে কেন্দ্রীয় সংস্থার রাজসাক্ষী জ্যাকলিন। সূত্র থেকে জানা যাচ্ছে তিহার জেলে বসেই জ্যাকলিনকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন সুকেশ চন্দ্রশেখর।

49


সুকেশ ও জ্যাকলিনকে নিয়ে জলঘোলা কম হয়নি। একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিনকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।  ঘনিষ্ঠ চুম্বন থেকে বিছানায় তোলা সেলফি সবটাই নেটদুনিয়ার হটকেক।

59

জ্যাকলিন ও সুকেশের প্রেমকাহিনি জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সূত্র থেকে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকেই এই প্রেম শুরু হয়েছে। তিহার জেলে বসেই জ্যাকলিনের সঙ্গে প্রেম করেছিলেন সুকেশ চন্দ্রশেখর। জেলের ভিতরে বসেই ফোন করা থেকে মেসেজ করা শুরু করেন।
 

69

যদিও প্রথমে শুরুর দিকে সুকেশের ডাকে সাড়া দেননি জ্যাকলিন। এরপর নায়িকার হেয়ার ড্রেসারের মারফত যোগাযোগ করেন সুকেশ চন্দ্রশেখর। নিজের পরিচয় গোপন করে একজন টিভি নেটওয়ার্কের কর্ণধার এবং গয়নার ব্যবসায়ী হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর।
 

79

ইডি-র সূত্র থেকে জানা গেছে, কনম্যান সুকেশ চন্দ্রশেখর নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিলেন। জ্যাকলিন জানিয়েছেন, জেলে বসে যে সুকেশ তাকে ফোন করেছে , তা ঘুণাক্ষরে টের পাননি। এমনকী বারবার এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, জ্যাকলিনকে জেলে বসেই ভিডিও কল করত সুকেশ। আসলে জেলের ভিতরেই আস্ত একটা অফিসের সেট আপ তৈরি করেছিলেন সুকেশ। যার ফলে বোঝারও কোনও উপায় ছিল না।

89


জ্যাকলিনের এই দাবি মোটেই মানতে নারাজ সুকেশের আইনজীবী। তিনি জানিয়েছেন, সাত মাস ধরে কোনও যোগাযোগ ছিল না দুজনের। নিজেকে বাঁচানোর জন্য এমন নাটক করছেন জ্যাকলিন। এমনটাই দাবি করেছেন আইনজীবী। জ্যাকলিনের এই দাবি মোটেই মানতে নারাজ সুকেশের আইনজীবী। তিনি জানিয়েছেন, সাত মাস ধরে কোনও যোগাযোগ ছিল না দুজনের। নিজেকে বাঁচানোর জন্য এমন নাটক করছেন জ্যাকলিন। এমনটাই দাবি করেছেন আইনজীবী।

99

 চার্জশিটে সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ। তদন্তে নেমে ইডি জানতে পারে একাধিক দামি উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছে সুকেশ।  উপহারের তালিকায় ছিল ব্র্যান্ডেড গাড়ি, ডিজাইনার ব্র্যান্ড গুচ্চি আর শ্যানেল-এর দুটো ব্যাগ,গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট সহ আরও অনেক কিছু। দাখিল করা চার্জশিটে ইডি-জানিয়েছে,সুকেশ তাকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিল তবে তা ফিরিয়ে দেন জ্যাকলিন। এবং জ্যাকলিনের মেকআপ আর্টিস্ট শান মুত্তাতিলের মাধ্যমেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় সুকেশের।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved