MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Jacqueline-Sukesh : কোটি টাকার উপহার থেকে হোটেলবাস, জ্যাকলিন-সুকেশের কেচ্ছায় সরগরম বলিউড

Jacqueline-Sukesh : কোটি টাকার উপহার থেকে হোটেলবাস, জ্যাকলিন-সুকেশের কেচ্ছায় সরগরম বলিউড

বেশ কয়েকমাস ধরেই জ্যাকলিন ও সুকেশের প্রেমের চর্চা বলিউডের অন্দরে চলছে। বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে সরগরম বলিপাড়া। কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলাতেই নাম জড়িয়েছেন জ্যাকলিনের। কোটি টাকার উপহার থেকে হোটেলবাস, জ্যাকলিন-সুকেশের কেচ্ছায় সরগরম বলিউড।

3 Min read
Author : Riya Das
Published : Dec 06 2021, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


জ্যাকলিন ফার্নান্ডেজ, বলিউডের প্রথমসারির অভিনেত্রী যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরেই (Jacqueline Fernandez) জ্যাকলিন ও সুকেশের (Sukesh chandrashekhar ) প্রেমের চর্চা বলিউডের অন্দরে চলছে। 

210

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh chandrashekhar) মামলাতেই নাম জড়িয়েছেন জ্যাকলিনের। দিন কয়েক আগেও একটি নিজস্বী ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল জ্যাকলিনের (Jacqueline Fernandez) গালে চুমু খাচ্ছেন এক ব্যক্তি। হাসি মুখে জ্যাকলিনকে স্পষ্ট দেখা গেলেও সেই ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। 
 

310

কয়েকদিন যেতে না যেতেই আরও একটি নিজস্বী ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশকে (Sukesh chandrashekhar) গলা জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্ডেজকে।
 

410


 ছবিটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তবে এবারের ছবিতে জ্যাকলিনের (Jacqueline Fernandez) পাশে সুকেশের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসতেই ফের শিরোনামে উঠে এসেছেন জ্যাকলিন ও সুকেশ।

510


বয়স ৩২ -এর সঙ্গে জ্যাকলিনের ছবিকে কেন্দ্র করেই সরগরম বলিউড।  প্রতারক সুকেশ শিল্পপতি শিবেন্দ্র সিংহের স্ত্রী অদিতি সিংহকে বোকা বানিয়ে টাকা আদায় করেছে সুকেশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রতারণায় নাম জড়িয়েছেন সুকেশের। সম্প্রতি গ্রেফতার করা হয়েছেন প্রতারক সুকেশকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে ইডি। তবে তদন্ত যত এগোচ্ছে ততই হতবাক হচ্ছেন তদন্তকারীরা। সুকেশের জীবনটা পুরো রুপোলি পর্দার মতো। কোটি কোটি টাকার মালিক হওয়া সুকেশ শখ হয়েছিল বলি নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর।

610


বিভিন্ন দামি উপহার দিয়ে নায়িকাদের মন জেতার চেষ্টা করছিলেন সুকেশ। সেই তালিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি ইডি-র পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে।

 

710


সূত্র থেকে জানা গেছে, চার্জশিটে সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ (Sukesh chandrashekhar)। 

 

810

 


এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের (Jacqueline Fernandez) মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  (Sukesh chandrashekhar) সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। 

 

910

জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

 

1010


তবে জ্যাকলিন ফার্নান্ডেজই (Jacqueline Fernandez) একাই নন,২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডি-র  পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল বলি অভিনেত্রী নোরা ফতেহিকে (Nora Fatehi)। সূত্র থেকে জানা গেছে, কোটি কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত (Sukesh chandrashekhar) সুকেশ নাকি দামী  গাড়ি ও আইফোন উপহার দিয়েছিলেন বলিউডের সাকি গার্ল নোরা ফতেহিকে। ইতিমধ্যেই ইডি-র জেরার মুখে পড়েছেন কুসু কুসু গার্ল।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
YRF Netflix Deal: ২১৫ কোটির অফার ফেরাল যশরাজ! প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের স্পাই থ্রিলার 'আলফা'
Recommended image2
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ রণবীর সিং, ঠিক কী ঘটেছিল?
Recommended image3
'মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত', কেন এমন বললেন অভিনেত্রী তাপসী পান্নু
Recommended image4
প্রিয়ঙ্কা চোপড়ার ২০,০০০ বর্গফুটের বাংলোয় রয়েছে ১১টি বাথরুম! আর কী কী আছে জানেন?
Recommended image5
Toxic Star cast Fees: টক্সিকে যশের পারিশ্রমিক ৫০ কোটি! কিয়ারা-নয়নতারার দর শুনলে মাথা ঘুরে যাবে!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved