MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Katrina-Vicky Wedding : সুসজ্জিত কাচের মন্ডপ থেকে বিদেশি ঝাড়বাতি, ভিক্যাটের বিয়ের মন্ডপ যেন গোলকধাঁধা

Katrina-Vicky Wedding : সুসজ্জিত কাচের মন্ডপ থেকে বিদেশি ঝাড়বাতি, ভিক্যাটের বিয়ের মন্ডপ যেন গোলকধাঁধা

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমস্ত কিছু নিখুঁত ভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনও কিছুতে খামতি না থাকে। সোমবার বিকেলেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সপরিবারে উড়ে গেলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । মঙ্গলবার সকাল থেকেই শুরু হচ্ছে ভিকি-ক্যাটের প্রাক বিবাহ অনুষ্ঠান। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর ।  ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে আনা হয়েছে বিদেশি ঝাড়বাতি, কাচের বিয়ের মন্ডপ যেন গোলকধাঁধা। বলিউডের হাই প্রোফাইল বিয়ের ব্যবস্থা খুটিনাটি দেখে নিন একনজরে।

2 Min read
Author : Riya Das
Published : Dec 07 2021, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

এই মুহূর্তে বলিউডের অন্দরে একটাই টপিক আর তা হল   ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের   (Katrina Kaif) গ্র্যান্ড ওয়েডিং।  এর মধ্যেই বিয়ে নিয়ে একের পর এক তথ্য আসছে, আর তা জানার জন্য মুখিয়ে রয়েছে ভিক্যাটের ভক্তরা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন  বলিউডের লাভবার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।  ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজস্থানের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর।  সূত্র থেকে জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর বসতে  চলেছে সঙ্গীতের আসর, ৮ ডিসেম্বর মেহেন্দি, এবং ৯ ডিসেম্বর ভিকি কৌশলের  ( Vicky kaushal)সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা  (Katrina Kaif)।

310

ইতিমধ্যেই গত সোমবার সপরিবারে যোধপুর পৌঁছে গিয়েছেন  বলিউডের হবু বর-কনে  ( Vicky kaushal) ভিকি ও ক্যাট  (Katrina Kaif)। বিয়ের মরশুমে সাজো সাজো রব জয়পুরে। মঙ্গলবার থেকেই  শুরু হতে চলেছে ভিকি-ক্যাটের প্রাক বিবাহ অনুষ্ঠান। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর । 
 

410

বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে  বিয়ের সবকিছুই আড়ালে রাখার চেষ্টা করছেন বলিউডের এই হট কাপল (Katrina-Vicky Wedding)। কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকবে  ভিক্যাটের বিয়ের স্থান। 

510


রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্স প্রাসাদ সাজানো হচ্ছে নিখুঁত দক্ষতায়। তাক লাগানো কারুকার্যে সাজিয়ে তোলা হচ্ছে বিয়ের আসর (Katrina-Vicky Wedding)। সূত্রের খবর,   ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে আনা হয়েছে বিদেশি ঝাড়বাতি। যা বিয়ের মূল আর্কষণ।

610

বিয়ের মন্ডপের সাজানো হবে কাচ দিয়ে। কাচের বিয়ের মন্ডপ যেন গোলকধাঁধা(Katrina-Vicky Wedding) । বলিউডের হাই প্রোফাইল বিয়ের ব্যবস্থা দেখে চোখ ধাধাতে বাধ্য। রাজকীয় বিয়ের আসরের ঝলক দেখার জন্যই অধীর অপেক্ষায় বসে রয়েছেন ভক্তরা।

710

সূত্র থেকে জানা গেছে ভিকির ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের মন্ডপে আসবেন। এবং সুসজ্জিত কাঁচের মন্ডপে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই সেলেব জুটি। বিয়ের পর ভিকি এবং ক্যাটরিনা  বলিউডের  বন্ধু এবং প্রাক্তন সহ-অভিনেতাদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশন হোস্ট করবেন বলেও শোনা যাচ্ছে ।
 

810

বিখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকেই বিয়ের দিন সাজবেন ক্যাটরিনা। বিয়ের দিন লাল বেনারসী নয়, বরং লেহেঙ্গায় সাজবেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। 

910

সূত্র থেকে আরও জানা গেছে, বিয়েতে খুব বেশি লোকজনের উপস্থিতি রাখছেন না  ( Vicky kaushal) ভিকি ও ক্যাট  (Katrina Kaif)  । ১২০ জন আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। বিয়ের আয়োজনে কোনও ত্রুটি রাখছেন না টিম। 

1010

ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমেই প্রবেশের অনুমতি দেওয়া হবে (Katrina-Vicky Wedding)। এছাড়াও অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট  কোড। যা প্রত্যেক অতিথির জন্যই বাধ্যতামূলক। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Don 3: ফেডারেশনকে পাল্টা নোটিস পাঠাবেন রণবীর সিং, ডন ৩ বিতর্কে এল নয়া মোড়
Recommended image2
লাইম লাইটে কর্তব্য সিনেমার ১৪ বছরের নাবালক, তাঁর আসল পরিচয় শুনলে চমকে যাবেন
Recommended image3
Cocktail 2: ট্রেলার আসার আগেই ফাঁস তারকাদের পারিশ্রমিক, কার পকেটে কত কোটি?
Recommended image4
Bollywood Movies: জুন ২০২৬-এ বক্স অফিসে ঝড় তুলতে আসছে ৭টি বড় ছবি, দেখে নিন তালিকা
Recommended image5
Dawood Ibrahim in Dhurandhar 2: ধুরন্ধর-২ দেখে ক্ষেপে লাল দাউদ গ্যাং! মুম্বইতে বাড়ছে সক্রিয়তা? রিপোর্ট দিল ইন্টেলিজেন্স
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved