MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Katrina-Vicky Wedding : গ্র্যান্ড ওয়েডিং, বিয়ের পর কত কোটি টাকা পারিশ্রমিক বাড়াতে চলেছেন 'ভিক্যাট'

Katrina-Vicky Wedding : গ্র্যান্ড ওয়েডিং, বিয়ের পর কত কোটি টাকা পারিশ্রমিক বাড়াতে চলেছেন 'ভিক্যাট'

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই  বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি-ক্যাট জুটি। চলছে অন্তিম মুহূর্তের প্রস্তুতি। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর । ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে সকলের নজর আটকে । এবার বিরুষ্কা, সইফিনা, দীপবীরের মতো তারকা জুটির দলে নাম লেখাতে চলেছেন ভিক্যাট। বিয়ের পরই যে তারাও অন্যান্য তারকা জুটির মতো কোটি টাকার পারিশ্রমিক বাড়াত চলেছেন, এবং তাদেরও বিপণনযোগ্য ব্র্যান্ড সত্ত্বা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা ভালই টের পাওয়া যাচ্ছে।

3 Min read
Author : Riya Das
Published : Dec 08 2021, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের হাই প্রোফাইল বিয়ের দিকেই নজর আটকে সকলের। গত কয়েকদিন ধরেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । চরম গোপনীয়তা বজায় রেখেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif)। কারণ একটাই বিয়ের কোনও ছবি ও ভিডিও যাতে বাইরে ফাঁস না হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


তারপরও ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত খবরে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক খবরে বলিপাড়া সরগরম থাকলে নিজেদের বিয়ে নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি এই সেলেব জুটি। এবার বিয়ের আগেই  কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়ে হলে ভিকি-ক্যাটের বিয়ের কার্ড।

310

ইতিমধ্যেই ভিক্যাটের বিয়ে উপলক্ষে তারকাদের মেলা বসছে জয়পুরে। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়ারা  ফোর্টে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর (Vicky Kaushal-Katrina Kaif wedding) । সূত্র থেকে জানা গেছে ভিকির ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের মন্ডপে আসবেন। এবং সুসজ্জিত কাঁচের মন্ডপে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই সেলেব জুটি ( Vicky kaushal) । 

410

এবার বিরুষ্কা, সইফিনা, দীপবীরের মতো তারকা জুটির দলে নাম লেখাতে চলেছেন ভিক্যাট (Vicky Kaushal-Katrina Kaif wedding)। বিয়ের পরই যে তারাও অন্যান্য তারকা জুটির মতো কোটি টাকার পারিশ্রমিক বাড়াত চলেছেন, এবং তাদেরও বিপণনযোগ্য ব্র্যান্ড সত্ত্বা যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা ভালই টের পাওয়া যাচ্ছে।

510

 
বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের ঝলক আগও রয়েছে বলিউডে (Vicky Kaushal-Katrina Kaif wedding)। এবং সেই গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সর্বদাই নজর থাকে বিজ্ঞাপনদাতাদের। তারা সেই নবদম্পতিকে নিজেদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করতে চায়। এবং বলি অভিনেতারাই এখন জনপ্রিয় ব্র্যান্ডের ব্র্যান্ড আম্বাসাডর।

610

সম্প্রতি 'ভিভো'-র বিজ্ঞাপনে দেখা গেছে বিরাট ও অনুষ্কাকে(Virushka)। আবার 'লয়েড এয়ার কন্ডিশনার'-এর বিজ্ঞাপনে দেখা গেছে রণবীর ও দীপিকা পাড়ুকোনকে (Dipveer)। এবার ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রেও যে এমনটা হতে চলেছে তা বোঝাই যাচ্ছে যা তাদের কেরিয়ারের অন্য দিকে খুলে দেবে (Vicky Kaushal-Katrina Kaif wedding)।

710

বর্তমান সময়গুলিতে সমস্ত ব্র্যান্ডগুলি ফ্রেশ মুখ খুঁজছেন। এবং বেশ কিছু ব্র্যান্ড হয়তো এখন থেকেই নবদম্পতিকে দিয়ে নিজেদের ব্র্যান্ডের কাজে লাগাতে চাইছেন (Vicky Kaushal-Katrina Kaif wedding) এবং বেশি পারিশ্রমিকেও তারা কাজ করাতে আগ্রহী। এবং তারকারাও এই সুযোগকে কাজে লাগিয়ে একলাফে নিজেদের পারিশ্রমিককেও বাড়িয়ে নিচ্ছেন।

810

বিয়ের আগে ভিকি কৌশলের পারিশ্রমিক প্রতি বছর ১ কোটি টাকার কম ছিল, এবং ক্যাটরিনার পারিশ্রমিক ছিল  প্রায় ১.৫-২ কোটি টাকা। তবে বিয়ের পর যে ভিক্যাট জুটির পারিশ্রমিক একলাফে বাড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই (Vicky Kaushal-Katrina Kaif wedding) বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে ৩-৫ কোটি টাকা পারিশ্রমিক হাঁকাতে পারেন ভিক্যাট জুটি, তেমনটাই মনে করা হচ্ছে।;

910

ইতিমধ্যেই ভিকি-ক্যাটের রাজকীয় বিয়েতে সামিল হতে একে একে মুম্বই ছাড়ছেন বলিউড তারকারা (Vicky Kaushal-Katrina Kaif wedding) । সকলেরই গন্তব্যই রাজস্থান। শুক্রবার সকালেই পুরো পরিবারের সঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছে পরিচালক কবীর খানকে।  এছাড়াও করণ জোহর, ফারহা খান,  নিত্যা মেহরা,অমিত ঠাকুর, নেহা ধুপিয়া , অঙ্গদ বেদি সহ আরও অনেকেই ধরা দিয়েছেন পাপারাৎজির ক্যামেরায়। 

1010

 সূত্রের খবর, শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, অনুষ্কা শর্মা, রোহিত শেট্টি, বিরাট কোহলিরও বিয়েতে উপস্থিতের (Vicky Kaushal-Katrina Kaif wedding)  সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়েডিং প্ল্যানাররা ভিভিআইপি অতিথিদের জন্য ৮ থেকে ১০ টি টেন্ট বুক করেছেন, যার প্রতি রাতের ভাড়া ৭০,০০০ টাকা থেকে শুরু। তবে ক্যাট-ভিকি বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া আর কোনও সহ অভিনেতারা থাকবেন কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি ।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranbir Kapoor Love And War: প্রকাশ্যে এল 'লাভ অ্যান্ড ওয়ার'-এ রণবীরের ফার্স্ট লুক, চমক দিলেন রণবীর
Recommended image2
Kartik Aaryan National Award: 'ছোট শহরের ছেলের স্বপ্নপূরণ', জাতীয় পুরস্কার পেয়ে বাকরুদ্ধ কার্তিক
Recommended image3
Dadasaheb Phalke Award: 'কর্ণাটক আমার কর্মভূমি, ভারত ধর্মভূমি', দাদাসাহেব ফালকে সম্মানে আপ্লুত অনন্ত নাগ
Recommended image4
Rani Mukerji Mother Death: প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা , বয়স হয়েছিল ৭৫ বছর
Recommended image5
Rashmika Mandanna: হাতে অস্ত্র, আদিবাসী লুকে চমক! 'মাইসা' টিজারে ফুল অ্যাকশনে রশ্মিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved