MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ন্যাশানাল ক্রাশ মাধবন, ফাইন ওয়াইনের মত বয়স বাড়ছে গ্ল্যামারের সঙ্গে

ন্যাশানাল ক্রাশ মাধবন, ফাইন ওয়াইনের মত বয়স বাড়ছে গ্ল্যামারের সঙ্গে

রঙ্গনাথন মাধবন। মাধবনটাই বলি। সেটাতেই নব্বই দশকের ছেলেমেয়েরা অত্যন্ত স্বাচ্ছন্দবোধ করবে, আর চিনতেও সুবিধে হবে। 'রেহনা হ্য তেরে দিল ম্যয়', ছবিতে ম্যাডি নামক চরিত্রে অভিনয় করে কেবল সকল মহিলাদের মন কাড়েননি তিনি, হয়ে উঠেছিলেন ন্যাশানাল ক্রাশষ সেই সময় ক্রাশ শব্দটা এখনকার মত ঘন ঘন ব্যবহারও হত না। বয় নেকস্ট ডোর টাইপের চেহারা, মিষ্টি হাসি, দুষ্টুমিতে ভরা চোখ। ব্যস ডেবিউ করতে না করতেই ছক্কা হাঁকালেন মাধবন। এখনকার মত সিক্স প্যাক অ্যাবসের জন্য পাগল ছিল না মেয়েরা, মাধবনের একটু গোলগাল চেহারাই মনে ধরেছিল মহিলাভক্তদের। আজ তাঁর জন্মদিন। এই বিশেষ দিনে মাধবনের সেরা ফোটোশ্যুটগুলো না দেখলেই নয়।

2 Min read
Author : Adrika Das
Published : Jun 01 2020, 09:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দক্ষিণী চলচ্চিত্র জগতে তাঁর জনপ্রিয়তা রয়েছে, তবে বলিউডে মাধবনের অবদান কম নয়। একের পর এক হিট ছবির তালিকা রয়এছে তাঁর কাছে।

210

রং দে বাসন্তী, গুরু, থ্রি ইডিয়টস, তনু ওয়েডস মনু, তনু ওয়েডস মনু রিটার্নস। প্রতিটি ছবিতে নিজের অভিনয়ের ভিন্নতা প্রমাণ করেছেন মাধবন।

310

বলিউডে কাজ করার পর ডিজিটালেও কাজ শুরু করেছেন তিনি। ২০১৮ সালে ব্রিদ সিরিজের হাত ধরে অনলাইনেও নিজের খেল দেখালেন অভিনেতা।

410

ফাইন ওয়াইনের সঙ্গে তুলনা করা হয় মাধবনকে। ওয়াইন যেমন সময়ের সঙ্গে দারুণ টেস্ট আনে তেমনই মাধবনও যেন বয়সের সঙ্গে আরও বেশি হ্যান্ডসম হচ্ছেন।

510

বছর কয়েক আগে মাধবনের পোস্ট করা একটি সাদা-কালো ছবি সাংঘাতিক ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

610

ঠোঁটের কোনায় হালকা হাসি, শার্টলেস, হালকা দাঁড়ি। ব্যস, মহিলা ভক্তরা আর যায় কোথায়। ঝড়ের গতিতে রিপোস্ট হতে থাকল ছবিটি। খবরের পাতায় শিরোনামে উঠে এলেন মাধবন।

710

কীসের জন্য, পারফেক্ট ভারতীয় পুরুষ হিসেবে। নব্বইয়ের মেয়েরা ছাডা়ও অন্য প্রজন্মের মেয়েরাও মাধবনকে ন্যাশানাল ক্রাশ বানিয়ে ফেলল রাতারাতি।

810

কে বলবে, পঞ্চাশ ছুঁয়ে ফেললেন মাধবন। আজও তাঁকে একই রকম সুন্দর লাগে। টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসমের মধ্যে উচ্চতা নাহয় নাই থাকল, তবুও তাঁর জনপ্রিয়তা ব্যাপক।

910

জিমে ওয়ার্ক আউটের পর ঘেমে-ঘুমে কোনও ছবি পোস্ট করলেও তাতে লাইকের বন্যআ বয়ে যায়। ঘুম উড়ে যায় হাজার তরুনীর। 

1010

তাঁর জন্মদিনের আগেই অবশ্য একটি খুশির খবর পেয়েছিল ভক্তরা। দিয়ার মিরজার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে মাধবন এবং দিয়া দু'জনেই জানিয়েছিলেন 'রেহনা হ্যয় তেরে দিল ম্যয়'র সিক্যুয়েল আসতে পারে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rashmika-Vijay Wedding: বিয়ের পর রশ্মিকার জন্য খোলা চিঠিতে আবেগে ভাসলেন বিজয়, কী লিখলেন অভিনেতা
Recommended image2
বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
Recommended image3
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?
Recommended image4
Supreme Court: 'যাদব জি কি লাভ স্টোরি' ছবির নামে আপত্তি খারিজ, জানিয়ে দিল আদালত
Recommended image5
Dipika Kakkar: অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? সামাজিক মাধ্যমে জানালেন স্বামী শোয়েব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved