MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Mouni Roy : গ্র্যান্ড রিসেপশন বন্ধ, কারা কারা উপস্থিত থাকছেন মৌনির 'বিচ ওয়েডিং'-এ

Mouni Roy : গ্র্যান্ড রিসেপশন বন্ধ, কারা কারা উপস্থিত থাকছেন মৌনির 'বিচ ওয়েডিং'-এ

হাতে আর মাত্র ৪ দিন। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হচে চলেছেন মৌনি রায়।  করোনা পরিস্থিতিতে বিয়ের নিয়মে ইতিমধ্যেই নানা রদবদল এনেছেন হবু বর ও কনে। মুম্বইয়ে  বড় করে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেওয়ার কথা ছিল সূরজ ও মৌনির। করোনা পরিস্থিতিতে এবার সেই পরিকল্পনা ও স্থগিত করা হল। জনাকয়েক ঘনিষ্ঠ লোকের উপস্থিতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মৌনি রায়। কারা কারা উপস্থিত হবেন মৌনির বিয়েতে, দেখে নিন তালিকাটি।

2 Min read
Author : Riya Das
Published : Jan 22 2022, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

 আর ৪ দিন পরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। শীঘ্রই ছাদনাতলায় বসছেন মৌনি রায়  (Mouni Roy)।  আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। 

29

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে আর মাত্র ৪ দিন।  বাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন মৌনি রায় (Mouni Roy)।  করোনা পরিস্থিতিতে বিয়ের নিয়মে ইতিমধ্যেই নানা রদবদল এনেছেন হবু বর ও কনে।

39

গোয়ায় বিচ ওয়েডিং করবেন বঙ্গতনয়া। তবে এবার বিয়ের আগেই প্রকাশ্যে এল বড় খবর। করোনা পরিস্থিতিতে মাথায় রেখেই মাত্র ৫০ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান সারবেন মৌনি রায় (Mouni Roy)। তবে বঙ্গতনয়ার বিয়ের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

49

সূত্র থেকে জানা গেছে, মৌনির (Mouni Roy)বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন  করণ জোহর, একতা কাপুর, মণীশ মলহোত্রার মতো তারকারা। এছাড়াও ছোটপর্দার আরও বেশ কয়েকজন অভিনেতাকে আমন্ত্রণ জানাবেন মৌনি রায়।

59

মুম্বইয়ে  বড় করে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেওয়ার কথা ছিল সূরজ ও মৌনির (Mouni Roy)। করোনা পরিস্থিতিতে এবার সেই পরিকল্পনা ও স্থগিত করা হল। জনাকয়েক ঘনিষ্ঠ লোকের উপস্থিতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মৌনি রায় ও  সূরজ নাম্বিয়ার। 

69


করোনাবিধি মেনেই বিয়ের অনুষ্ঠান সারতে চলেছেন মৌনি রায়। বিয়ের তোড়জোড় শুরু হলেও করোনার জন্য সাবধানতা বজায় রেখে চলছেন হবু বরও কনে। মৌনির (Mouni Roy)  বিয়েতে যেতে গেলে আমন্ত্রণ পত্র নয়, বরং কাছে রাখতে হবে এই বিশেষ জিনিস।

79


দুই পক্ষের কাছের মানুষ, ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধু-বান্ধবদের নিয়ে ধুমধাম করেই বিয়ে সারার ইচ্ছে ছিল মৌনি  রায়ের (Mouni Roy) । কিন্তু কোভিডের চোখরাঙানির জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

89

সূত্রের খবর, ইতিমধ্যেই নিমন্ত্রিতদের তালিকা কাটছাট  করা হয়েছে। মৌনির (Mouni Roy)  বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে এবার সঙ্গে রাখতে হবে আরটিপিসিআর রিপোর্ট। যদিও ভিকি ও ক্যাটের বিয়েতেও অতিথিদের জন্য একই নিয়ম প্রযোজ্য ছিল।

99

একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী  (Mouni Roy)। ছোটপর্দা দিয়ে কাজ শুরু করলেও বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। অক্ষয়, অমিতাভের মতো বড় বড় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে মৌনি রায়কে।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image2
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image3
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Recommended image4
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image5
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved