MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Nick-Priyanka : চুমু খাওয়ার ঠিক আগের মুহূর্ত, নিককে জড়িয়ে ধরে চরম ঘনিষ্ঠতা প্রিয়ঙ্কার

Nick-Priyanka : চুমু খাওয়ার ঠিক আগের মুহূর্ত, নিককে জড়িয়ে ধরে চরম ঘনিষ্ঠতা প্রিয়ঙ্কার

গত সোমবার রাত থেকে একটাই গুঞ্জনে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। ন্যাশন্যাল জিজু নিক জোনাসের সঙ্গে বিয়ে ভাঙছে বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। কারণটা কী, ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরাতেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়ে নেটদুনিয়া। বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই এবার চরম ঘনিষ্ঠ হলেন নিক-প্রিয়ঙ্কা। 'থ্যাঙ্কস গিভিং ডে'-তে প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নিক, পাশাপাশি বিচ্ছেদের খবরটা যে কতটা ভুল তাও বুঝিয়ে দিয়েছেন মার্কিন পপ তারকা।

2 Min read
Author : Riya Das
Published : Nov 26 2021, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

হলিউডের পপ তারকা নিক জোনাস (Nick Jonas) এবং বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)নিয়ে সবসময় সরগরম পেজ থ্রি-র পাতা। গত সোমবার রাত থেকে একটাই গুঞ্জনে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। ন্যাশন্যাল জিজু নিক জোনাসের সঙ্গে বিয়ে ভাঙছে বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করে লস অ্যাঞ্জেলসে দিব্যি সংসার করছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ।  কিন্তু আচমকাই যেন ছন্দপতন নেমে এল প্রিয়ঙ্কার জীবনে। ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরাতেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়ে নেটদুনিয়া। 

310

বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই এবার চরম ঘনিষ্ঠ হলেন নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। 'থ্যাঙ্কস গিভিং ডে'-তে (Thanksgiving Day )প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নিক (Nick Jonas), পাশাপাশি বিচ্ছেদের খবরটা যে কতটা ভুল তাও বুঝিয়ে দিয়েছেন মার্কিন পপ তারকা।

410

সম্প্রতি 'থ্যাঙ্কস গিভিং ডে'- তে (Thanksgiving Day ) সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশন্যাল জিজু নিক জোনাস (Nick Jonas)। এবং সেখানেই স্ত্রী প্রিয়ঙ্কার (Priyanka Chopra) সঙ্গে চরম অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি শেয়ার করেই পুরো বিষয়টি যেন স্পষ্ট করে দিয়েছেন।

510

 

নিকের  (Nick Jonas) পোস্ট করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, স্বামীকে পিছন থেকে জড়িয় রয়েছে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারা। ছবি দেখে বোঝাই যাচ্ছে চুমু খাওয়ার ঠিক আগের মুহূর্তটাই ক্যামেরাবন্দি করা হয়েছে।

 

610

হাঁটু পর্যন্ত ব্রাউন রঙের একটি ড্রেস পরেছেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । এবং  নিক জোনাস (Nick Jonas) কালো প্যান্ট ও লেদারের জ্যাকেট পড়েছেন। ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। নিক-প্রিয়ঙ্কার এই ছবি  নেটদুনিয়ার হটকেক।

710


প্রিয়ঙ্কার (Priyanka Chopra) সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিক (Nick Jonas) ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি থ্যাঙ্কস এভরিওয়ান। প্রিয়ঙ্কা তোমার উপর আমি চিরকৃতজ্ঞ'। সোফায় বসে চরম আদরে মজেছেন নিক-প্রিয়ঙ্কা।

810

ডিভোর্সের (Divorce) জল্পনার মধ্য়ে  (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কার (Priyanka Chopra)এই ছবি যেন একরাশ টাটকা বাতাস বয়ে এনেছে। ঘনিষ্ঠ মুহূর্তে নিক-প্রিয়ঙ্কাকে দেখেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

910

 ঘনিষ্ঠ মুহূর্তে (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কাকে (Priyanka Chopra)দেখে একজন কমেন্ট লিখেছেন, 'নিক একদম ঠিক সময়ে ঠিক ছবি দিয়ে সমস্ত গুজব উড়িয়ে দিয়েছে। নিক তুমি বুঝিয়ে দিলে তোমার আর প্রিয়ঙ্কার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তুমি আর প্রিয়ঙ্কা এভাবেই ভাল থেকো'।

1010

৪০ -এর কোটায় পা দেবেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra), দীর্ঘদিন ধরেই মা হওয়ার গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কবে  মা হবেন দেশি গার্ল। এর মধ্যেই   'জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট' অনুষ্ঠানে  উঠে এল প্রিয়ঙ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, তবে কি সত্যিই মা হতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া, জল্পনা তুঙ্গে। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Best 5 Horror Movies: Netflix-এর এই ৫টি ভয়ের সিনেমা একা দেখবেন না, রাতে ঘুম উড়ে যাবে!
Recommended image2
Suniel Shetty Birthday: পুরনো ছবি পোস্ট করে বন্ধুকে শুভেচ্ছা অজয়ের, লিখলেন 'এক দিলওয়ালে আরেক দিলওয়ালেকে'
Recommended image3
ভাঙা প্লেনটা সিনেমার সেট ছিল না, 'গেরুয়া' গান নিয়ে আসল রহস্য ফাঁস করলেন শাহরুখ
Recommended image4
Spider Man Brand New Day: প্রথম হলিউড ছবি হিসেবে ভারতে ৫০০ কোটি টাকার ব্যবসা 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'-র
Recommended image5
Kiara Advani: সাদা পোশাকে 'টক্সিক'-এর ট্রেলার লঞ্চে নজর কাড়লেন কিয়ারা, দেখুন সেই লুক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved