MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সাত পাকে ঘুরে নয়, চার পাক ঘুরেই রণবীরের গলায় মালা দিলেন আলিয়া, কারণ জানলে অবাক হবেন

সাত পাকে ঘুরে নয়, চার পাক ঘুরেই রণবীরের গলায় মালা দিলেন আলিয়া, কারণ জানলে অবাক হবেন

বৈশাখের শুরু ও চৈত্রের শেষ বিকালেই গাটছড়া বাঁধলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। দীর্ঘ ৫ বছরের ভালবাসার পরিণতি পেল।  রণবীরের বাস্তুর অ্যাপ্যার্টমেন্টেই দুই পরিবারের উপস্থিতিতে  বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। গায়ত্রী মন্ত্র উচ্চারণ, মঙ্গল শঙ্খের ধ্বনি এবং  প্রিয়জনের আশীর্বাদ নিয়ে  সাতপাকে বাঁধা পড়লেন দুজনে।  বিয়ের মন্ডপে সাজানো রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবি। বাবার আশীর্বাদ নিয়েই সারাজীবনের মতো একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিলেন রালিয়া জুটি। তবে সাতপাকে বাঁধা তো পড়লেন ঠিকই কিন্ত সাত পাকে ঘুরে নয় বরং চার পাক ঘুরে স্বামী রণবীরের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন আলিয়া ভাট। কারণ জানলে অবাক হবেন।

2 Min read
Author : Riya Das
Published : Apr 15 2022, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29


দুইপরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর ও আলিয়া ভাট। 

39

গায়ত্রী মন্ত্র উচ্চারণ, মঙ্গল শঙ্খের ধ্বনি এবং  প্রিয়জনের আশীর্বাদ নিয়ে  সাতপাকে বাঁধা পড়লেন দুজনে।  বিয়ের মন্ডপে সাজানো রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবি। বাবার আশীর্বাদ নিয়েই সারাজীবনের মতো একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিলেন রালিয়া জুটি। 

49

তবে সাতপাকে বাঁধা তো পড়লেন ঠিকই কিন্ত সাত পাকে ঘুরে নয় বরং চার পাক ঘুরে স্বামী রণবীরের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন আলিয়া ভাট। এমনটা আবার হয় নাকি।  রণবীর-আলিয়ার বিয়েতে তেমনটাই ঘটেছে। চার পাক ঘুরেই একসঙ্গে থাকার অঙ্গীকার নিলেন রণবীর ও আলিয়া।

59


বিয়ের অনুষ্ঠানে সাত পাক ঘোরেননি আলিয়া এমনটা স্বয়ং জানিয়েছেন কনের দাদা রাহুল ভাট। চারজন পন্ডিতের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ে।  তবে কী কারণে সাত পাকের বদলে চারপাক ঘুরে বিয়ে করলেন রণবীর আলিয়া, তা জানা যায়নি।
 

69

রাহুল জানিয়েছেন,  পন্ডিতজি প্রত্যেকটা পাকের গুরুত্ব বুঝিয়েছেন দুজনকে। একটা হয় ধর্মের জন্য, অন্যটা সন্তানের জন্য।  এটা একদম অন্যরকম একটা ব্য়াপার। আমরা আগে কখনও এমনটা দেখিনি। আমি এমন একটা পরিবারের সন্তান, যেখানে সব ধর্মের মানুষজন রয়েছে, এটা একদম অন্যরকম । সাতটা নয়, চার পাক ঘুরেই বিয়ে করেছেন রণবীর আলিয়া

79

বিয়ে সম্পন্ন হতেই বাইরে থাকা সাংবাদিকদের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবার। বিয়ের পর নববধূকে একঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।  জানা গিয়েছিল, সন্ধ্যা ৭ টায় সংবাদমাধ্যমের সামনে আসবেন বলিউডের নবদম্পতি। সেইমতো কথাও রাখলেন  আলিয়া ভাট ও রণবীর কাপুর।

89

বিয়ের পর প্রথমবার সামনে এসে সকলকে যেন চমকে দিয়েছেন। সাদা ও সোনালি কাজ করা শাড়িতে নববধূ আলিয়াকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।  রণবীরের পরণে সাদা শেরওয়ানি-সাদা পাগড়ি। সদ্য বিয়ে করা স্ত্রীর কাঁধে হাত রেখে বাড়ির ছাদে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন রণবীর। 

99


ফ্ল্যাশের ঝলকানিতে গ্ল্যামার যেন ফেটে বেরোচ্ছে, হাত জোড় করে সকলের উদ্দেশ্য প্রণামও জানিয়েছেন নববধূ আলিয়া ভাট, অন্যদিকে ভক্তদের উদ্দেশ্যে ভালবাসার চুম্বন ছুড়ে দিয়েছেন রণবীর কাপুর। শেষে দিয়েছেন আরও বড় চমক। বউকে কোলে তুলে নিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কাপুর পরিবারের চকোলেট বয়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image2
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image3
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image4
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Recommended image5
Jailer 2: আসছে ধামাকা, রজনীকান্তের ‘জেলার ২’ রিলিজ হতে বাকি আর মাত্র ৬ দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved