MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ঘনিষ্ঠ ব়োম্যান্স থেকে চুটিয়ে সহবাস, কবে বিয়ে করছেন সুস্মিতা, মুখ খুললেন লিভ-ইন পার্টনার রহমান

ঘনিষ্ঠ ব়োম্যান্স থেকে চুটিয়ে সহবাস, কবে বিয়ে করছেন সুস্মিতা, মুখ খুললেন লিভ-ইন পার্টনার রহমান

বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন বরাবরই ফিটনেস ফ্রিক। বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে প্রতিটি মুহূর্তে এককথায় চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। সম্পর্ককে কখনও লুকিয়ে রাখেননি সুস্মিতা। বরং সন্তানদের নিয়েই প্রেমিকের সঙ্গে এক ছাদের তলায় রয়েছেন সুস্মিতা ও রহমান। সহবাস থেকে লিভ-ইন, কবে বিয়ে করছেন  লাভবার্ডস, সেই নিয়েই সরগরম  পেজ থ্রি-র পাতা। এবার বিয়ে নিয়ে সপাট জবাব দিলেন সুস্মিতার বয়ফ্রেন্ড রহমান শল। 

2 Min read
Author : Riya Das
| Updated : Feb 08 2021, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সুস্মিতা। 

210

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় রয়েছেন তিনি। দীর্ঘ ২ বছর ধরেই  নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা।

310

সম্পর্ককে কখনও লুকিয়ে রাখেননি সুস্মিতা। সহবাস থেকে লিভ-ইন, সন্তানদের নিয়েই প্রেমিকের সঙ্গে এক ছাদের তলায় রয়েছেন সুস্মিতা ও রহমান। 

410

কবে বিয়ে করছেন  লাভবার্ডস, সেই নিয়েই সরগরম  পেজ থ্রি-র পাতা।  বারংবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে খানিক অস্বস্তি প্রকাশ করেছেন রহমান। 

510

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, সুস্মিতা এবং রহমান বিয়ের সিদ্ধান্ত নিলে তিনি সকলের সঙ্গে তা শেয়ার করে নেবেন। ভবিষ্যতে কী হবে তা ভেবে মন খারাপ করতে রাজি নন রহমান।

610

মুম্বইতে থাকতে থাকতেই বছর দুয়েকের মধ্যে সুস্মিতার সঙ্গে পরিচয় হয় রহমানের। তারপরেই বাড়তে থাকে দুজনের ঘনিষ্ঠতা।

710

একে অপরের সঙ্গে ডেট করার কিছুদিন পর থেকেই লিভ-ইন শুরু করেন এই কাপল। 

810

রহমানও সুস্মিতার দুই মেয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটান।  সুস্মিতার মেয়েরাও মায়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছে। এর আগেও অনেকের সঙ্গেই সুস্মিতার নাম জড়িয়েছিল। কিন্তু দীর্ঘ ২ বছর ধরে তিনি রহমানের সঙ্গেই রয়েছেন।
 

910

যখনই সময় পান নিজেদের একান্ত সময় কাটিয়ে নেন দুজনেই। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি ৪৪ -এর  অভিনেত্রী। আপাতত প্রেমের আস্বাদটাই  চুটিয়ে উপভোগ করছেন সুস্মিতা।

1010

বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন রহমান। পরিবারের সমর্থন পেয়েই নিজেদের সম্পর্ক  এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং মা -বাবার পূর্ণ সমর্থনেই তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
অবশেষে প্রকাশ্যে এল ভারতীর ছোট ছেলে 'কাজু'-র ছবি, দেখে নিন এক ক্লিকে
Recommended image2
Manish Malhotra: মা'কে হারালেন মনীশ মালহোত্রা, শেষকৃত্যে হাজির বলিউড তারকারা
Recommended image3
Anupam Kher: কেন কোটি কোটি টাকা থাকলেও হেয়ার ট্রান্সপ্লান্ট করাননি অনুপম খের? বেরিয়ে এল ভয়ঙ্কর রহস্য
Recommended image4
Pawan Kalyan House: ১২ কোটি টাকার বাড়িতে থাকেন পবন কল্যাণ! দেখুন অভিনেতার বিলাসবহুল বাড়ির অন্দরমহলের ছবি
Recommended image5
Zubeen Garg Case: জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় পদক্ষেপ, দ্রুত বিচারের জন্য তৈরি ফাস্ট-ট্র্যাক কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved