MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • মারাত্মক রোগ থেকে চরম হতাশায় ভুগছেন সায়রা বানু, অ্যাঞ্জিওগ্রাফি করতেও রাজি নন দিলীপ পত্নী

মারাত্মক রোগ থেকে চরম হতাশায় ভুগছেন সায়রা বানু, অ্যাঞ্জিওগ্রাফি করতেও রাজি নন দিলীপ পত্নী

হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু।  শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে দিলীপ জায়াকে। হাসপাতাল সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই  অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে সায়রা বানুকে, কিন্তু কোনওভাবেই অ্যাঞ্জিওগ্রাফি করতে রাজি নন সায়রা বানু। চোখে নেই ঘুম, দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছেন সায়রা বানু। এখনও আইসিইউ-তেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

2 Min read
Author : Riya Das
Published : Sep 04 2021, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


 হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। পরিবার সূত্রে জানা গিয়েছে,  গত তিন দিন আগেই থেকে শরীর খারাপ ছিল সায়রা বানুর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

  উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং উদ্বেগের কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে দিলীপ জায়াকে। 

310

হাসপাতাল সূত্রে খবর, হার্টের সমস্যা ধরা পড়েছে সায়রা বানুর। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই  অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে সায়রা বানুকে, তেমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে অ্যাঞ্জিওগ্রাফি করতে মোটেই রাজি নন সায়রা বানু। 
 

410

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে,  উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং হার্টের সমস্যা এই দুই কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন সায়রা বানু। 

510

সায়রা বানুর কার্ডিয়াক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে এবং সেখানেই তার অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পড়েছে। সঙ্গে সঙ্গেই করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু তাতে মোটেই রাজি হচ্ছেন না সায়রা বানু।  তিনি সম্মতি না দিলে তা করাও সম্ভব নয় বলেই  জানিয়েছেন হিন্দুজা হাসপাতালের চিকিৎসকরা।
 

610

গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হন সায়রা বানু।  তারপর থেকই চোখে নেই ঘুম, দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছেন সায়রা বানু। এখনও আইসিইউ-তেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই সাধারণ রুমে স্থানান্তরিত করা হবে সায়রা বানুকে। বারংবার বাড়ি ফিরতে চাইছেন সায়রা বানু।

710


গত জুলাই মাসেই সায়রা বানুকে ছেড়ে চলে গেছেন বলিউডের ট্র্যাজেডি কিং তথা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এবার অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দুই মাস কাটতে না কাটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিলীপ কুমার পত্নী সায়রা বানু। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশা গ্রাস করেছে  সায়রা বানুকে।

810

২২ বছরের ছোট সায়রা বানুকে ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্যে পাঁচ দশকের সঙ্গীকে একা রেখেই চলে গেলেন বলিউডের ট্র্যাজেডি কিং।পাঁচ দশকের সঙ্গীকে নিয়ে একাই দিব্যি ছিলেন দিলীপ কুমার।  দীর্ঘদিনের সংসারে ছিল না কোনও সন্তান। তারপরও ছিল না আক্ষেপ। একে অপরকে আগলে রাখতেন দুজনে। 

910

 'সাহাবকে ছাড়া আমার জীবন অর্থহীন, আমি আর কোনওকিছুই ভাবতে পারছি না। ভগবান আমার বেঁচে থাকার রসদটাও কেড়ে নিল'।   দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিজের মনেই একই কথা আওরাচ্ছিলেন দিলীপ জায়া সায়রা বানু।

1010

এবার ওই একই হাসপাতালে ভর্তি হয়েছেন সায়রা বানু। তবে বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অসুস্থতার খবর শুনে রীতিমতো উদ্বিগ্ন বলিমহল তথা তার অনুরাগীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image2
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image3
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image4
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Recommended image5
Jailer 2: আসছে ধামাকা, রজনীকান্তের ‘জেলার ২’ রিলিজ হতে বাকি আর মাত্র ৬ দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved