MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বয়ান রেকর্ড করে থানার বাইরে সুশান্তের নায়িকা, কোনও উত্তর না দিয়েই চলে গেলেন সঞ্জনা

বয়ান রেকর্ড করে থানার বাইরে সুশান্তের নায়িকা, কোনও উত্তর না দিয়েই চলে গেলেন সঞ্জনা

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র সহঅভিনেত্রী সঞ্জনা সাংঘিকে দেখা গেল থানার বাইরে। নিজের বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে পাপারাৎজীর ক্যামেরায় ধরা গিয়েছে। তাঁকে কোনও প্রশ্ন করা হলেও কোনও উত্তর না দিয়েই গাডডিতে উঠে যান সঞ্জনা। এ মাসের ১৪ তারিখ সুশান্তের মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া। তাঁর এই শেষ ছবি দিল বেচারা নিয়ে সকলের উৎসাহ তুঙ্গে। আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি। ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির কারণে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। 

2 Min read
Author : Adrika Das
Published : Jun 30 2020, 10:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউড, স্বজনপোষণ, অন্যায় ভাবে ছবি থেকে সরিয়ে দেওয়া প্রভৃতি বহু দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অগণিত সাইবারবাসীরা। 

210

শেষ ছবি প্রেক্ষাগৃহে যেন মুক্তি পায়, এই আশাই ছিল ভক্ত সহ দেশবাসীর। লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহ। বলিউড ছবির মুক্তি সম্প্রতি শুরু হয়েছে অনলাইনে। 

310

কখনও হটস্টার, কখনও অ্যামাজন, কখনও নেটফ্লিক্স। ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে যদিও বিরোধিতা করেছিলেন বলিউডের প্রযোজক-পরিচালকরা। গুলাবো সিতাবো, বুলবুল, অনলাইনে মুক্তি পাওয়ার পর অক্ষয় কুমারের বহু প্রতিক্ষিত ছবি লক্ষ্মী বম্বও মুক্তি পাবে ওটিটি-তে।

410

সুশান্তের মৃত্যুর পর তাঁর শেষ ছবি 'দিল বেচারা' অনলাইনে মুক্তি পাবে, এই আশঙ্কা করে সপ্তাহখানেক আগেই প্রতিবাদ শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের শেষ ছবি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে তা সে যতই দেরি হোক না কেন। 

510

সম্প্রতি জানা গিয়েছে, হটস্টারে আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পাবে দিল বেচারা। এই ঘোষণার পর থেকেই প্রতিবাদের ঝড়ের গতি যেন ক্রমশ বেড়েই চলেছে। 

610

নেটিজেনের দাবি, "সুশান্ত আর নেই, তাঁর শেষ ছবি কি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল না। এতটুকু কি সুশান্তের জন্য করা যেত না। প্রেক্ষাগৃহে শেষ ছবি মুক্তি পাওয়ার যোগ্যতা তাঁর ছবির ছিল।"

710

কবীর সিং, বাজিরাও মস্তানি, গোলিও কি রাসলীলা রামলীলা, হাফ গার্লফ্রেন্ডের মত বড় বাজেটের ছবিগুলি হাতছাড়া হয়েছিল সুশান্তের। সূত্রের খবর, হাতছাড়া হওয়ার কারণ ছিল বলিউডের অরাজকতা।

810

রণবীর সিং, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, এঁরা কেউই বি-টাউনের আউটসাইডার নয়। রণবীর সিং সোনম কাপুর এবং অর্জুন কাপুরের এক রকমের ভাই। অন্যদিকে পঙ্কজ কাপুরের ছেলে শাহিদ।

910

সুশান্তের অভিনয় দক্ষতা থাকলেও এই ছবিগুলি তাঁর হাতছাড়া হয় বলিউডের অরাজকতার কারণে। এমনটাই বিশ্বাস করে জনা কয়েক তারকা সহ নেটিজেনরা। 

1010

দিল বেচারা অন বিগস্ক্রিনের হ্যাশট্যাগে ট্রেন্ড এসে গিয়েছে ট্যুইটারে। এই হ্যাশট্যাগের সাহায্যেই প্রতিবাদ করে চলেছে সুশান্ত ভক্তরা। অনলাইন মুক্তি হতে দেবে না তারা। এমনই দাবি তারা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image2
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image3
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Recommended image4
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image5
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved