MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বয়সে ছোট সঞ্জয়ের সঙ্গে বিবাহ গুঞ্জন আজও পিছু ছাড়েনি রেখার, জানুন আসল সত্য

বয়সে ছোট সঞ্জয়ের সঙ্গে বিবাহ গুঞ্জন আজও পিছু ছাড়েনি রেখার, জানুন আসল সত্য

সৌন্দর্য, গ্ল্যামার, শরীরী হিল্লোল,  পর্দা কাঁপানো  আবেদনময়ী চাহনিতে কোটি কোটি পুরুষের হৃদয় জয় করে রাতের ঘুম উড়িয়েছেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। রেখা মানেই সাড়া জাগানো টানটান উত্তেজনা। মোহময়ী এই নায়িকার রিল লাইফের প্রেমিকাস্বত্ত্বা ছিল রিয়েল লাইফেও। রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষে উঠে এসেছেন রেখা।   অমিতাভ থেকে অক্ষয় অনেক অভিনেতার সঙ্গেই নাম জড়িয়েছিল রেখার। সত্তরের দশক থেকে আজও সেই চর্চা চলেই আসছে। সম্পর্কের বাইরেও বয়সে পাঁচ বছরের ছোট অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তার বিয়ের গুজবে মাতোয়ারা হয়েছিল বলিউড। সেই গুঞ্জন আজও চলে আসছে। জেনে নিন আসল সত্য।

2 Min read
Author : Riya Das
Published : May 31 2020, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

তিনি বরাবরই সাহসী, গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি সাবলীল। তাকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তিনি হলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212


 বলিউডের উমরাওজানের ব্যক্তিগত জীবনটাও ছিল চলচ্চিত্র জীবনের মতোই ঝা চকচকে । নিজের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে সবসময়েই  সচেতন ছিলেন এই অভিনেত্রী।  আজও অমলিন তার ম্যাজিক।

312

এখনও পর্যন্ত এই প্রজন্মের নায়িকাদেরও  টক্করে এগিয়ে রেখা।বলি আইকনের ক্যারিশ্মার জাদুতেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী। মোহময়ী এই নায়িকার রিল লাইফের প্রেমিকাস্বত্ত্বা ছিল রিয়েল লাইফেও। 

412


সত্তর থেকে নব্বই-অসংখ্য নায়কের বিপরীতে অভিনয় করে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রেখা।  বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। তবে অমিতাভ ছাড়া বি-টাউনের তাবড় তাবড় অভিনেতাদেরও প্রেমের জাঁদুতে কাবু করেছিলেন রেখা।

512


কখনও নায়ক তো কখনও ব্যবসায়ী একের পর এক সম্পর্কে জড়িয়ে উঠে এসেছে একাধিক নাম।  পুরুষকে আকৃষ্ট করতে রেখার জুড়ি মেলা ভার। যা নিয়ে এখনও অনেক গুঞ্জনই শোনা যায়।

612

 এক সময়ে বয়সে পাঁচ বছরের ছোট অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তার বিয়ের গুজবে মাতোয়ারা হয়েছিল বলিউড। বিখ্যাত লেখক ইয়াসির উসমান তার 'রেখা: দ্য আনটোল্ড স্টোরি' বইটি থেকে এমনটাই জানা গিয়েছিল। 

712

উসমানের লেখা বইটিতে রেখার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিককে তুলে ধরেছিলেন লেখক। সেখানেই আশির দশকের মাঝামাঝি সময়ে নিজের অভিনয়ের জন্যই শুধু সমালোচক মহলে প্রশংসিত ছিলেন না বরং নিজের ব্যক্তিগত জীবনের জন্যও খবরের শিরোনামে ছিলেন।

812

অমিতাভ থেকে অক্ষয় ,কমল হাসান, রাজীব কুমার, শৈলেন্দ্র সিং সহ সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন অভিনেত্রী। 

912

সালটা ১৯৮৪। হঠাৎই একদিন সঞ্জয়-রেখার বিয়ের খবরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে সঞ্জয়ের সিনেমাগুলি খুব ভাল ব্যবসা করছিল না, সেই খারাপ সময়ে রেখা সাহায্য করতে চেয়েছিল সঞ্জয়কে। যাতে সঞ্জয় তাড়াতাড়ি খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারে। 

1012

১৯৮৪ সালে 'জামিন আসমান' ছবিতে রেখা এবং সঞ্জয় দত্ত একসঙ্গে অভিনয় করেছিল। তারপরই তাদের ভুয়ো বিয়ের খবর সঞ্জয় দত্ত অস্বীকার করেছিলেন।

1112

কিন্তু গ্ল্যামার কুইনের কোনও সম্পর্কও বেশিদিন টেকেনি। দিল্লীর শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় রেখার। বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করে মুকেশ। এখানেই শেষ নয়, একের পর এক সম্পর্ক এসেই গেছে তার জীবনে। মন দেওয়ার মধ্যেই কখনও কেউ ছেড়ে চলে গেছে আবার কখনও নিজে কাউকে ছেড়ে চলে এসেছেন এই বলি ডিভা। 

1212

সমালোচনা আজও যেন তার পিছু ছাড়ে না। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী দর্শক। বলিউডের হাজারো অভিনেত্রীর জৌলুস আজও তাকে ফিকে করতে পারে নি। হাজারো প্রেমের ভিড়ে তিনি আজও চির নতুন, চির যৌবনা বলিউডের এভারগ্রীন রেখা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই দিশা পাটানির সঙ্গে বিয়ের ঘোষণা! ভাইরাল পোস্টের সত্যিটা কী?
Recommended image2
শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Recommended image3
Sourav Ganguly: অবশেষে বড় ঘোষণা! সৌরভের বায়োপিকে ডোনা চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী
Recommended image4
Dhurandhar 2 OTT: এক ছবি, দুই প্ল্যাটফর্মে! রণবীরের 'ধুরন্ধর ২' আসছে Netflix ও JioHotstar-এ একসঙ্গে
Recommended image5
Biopic: কান চলচ্চিত্র উৎসবে আমির হুসেন লোন-এর বায়োপিকের ঘোষণা, কে এই প্যারা-ক্রিকেটার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved