MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কোয়ারেন্টাইন সেন্টার বদলে গেল আইসিইউ-তে, করোনা রোগীদের জন্য বড় পদক্ষেপ শাহরুখ-গৌরীর

কোয়ারেন্টাইন সেন্টার বদলে গেল আইসিইউ-তে, করোনা রোগীদের জন্য বড় পদক্ষেপ শাহরুখ-গৌরীর

করোনা ভাইরাস যেভাবে হু হু করে বাড়ছে তাতে সকলেরই প্রাণ ওষ্ঠাগত। মারণ ভাইরাস রুখতে এবার অভিনব পন্থা নিলেন বলিউডের কিং শাহরুখ খান। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই নিজের অফিস কোয়ারেন্টাইন সেন্টারের জন্য বিএমসি-কে দিয়ে দিয়েছিলেন শাহরুখ। এবার শাহরুখের সেই অফিসেই তৈরি হচ্ছে আইসিইউ। শাহরুখের স্ত্রী গৌরী নিজেই অফিসের ইন্টিরিয়রের রূপ বদলে তাকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করেছিলেন। এবার সেই কোয়ারেন্টাইন সেন্টারই হতে চলেছে আইসিইউ।

1 Min read
Author : Riya Das
Published : Aug 10 2020, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

করোনা রোগীদের আপৎকালীন সুবিধা দেওয়ার জন্য ১৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

 এছাড়াও থাকছে লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, হাই ফ্লো অক্সিজেন মেশিন ও ভেন্টিলেটর।

39


 কিং খানের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন ও হিন্দুজা হাসপাতাল ও বিএমসি-র মিলিত প্রয়াসে চালু হয়েছে এই আইসিইউ সেন্টার। 

49

সূত্র থেকে জানা গেছে, বিএমসি-র গাইডলাইন মেনে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে।

59

কোয়ারেন্টাইন থেকে আইসিইউ- কী কী রদবদল ঘটেছে।  সূত্র থেকে জানা গেছে,  এই আইসিইউ-তে ২৪ ঘন্টাতেই  চিকিৎসক, নার্স,  মেডিক্যাল স্টাফ থাকবেন। 

69

এই সেন্টারের এক তলাতে অক্সিজেন পরিষেবা সহ মোট ৬ টি বেড থাকছে। এবং বাকি দুই তলায় ৪ টি ও ৫ টি করে বেড থাকবে।

79

গত ২৪ এপ্রিল শাহরুখের কোয়ারেন্টাইনের জন্য বিএমসি-র হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও বহুদিন এই অফিসকে কোনও কাজে লাগাননি বিএমসি।

89


এখানে শুধুমাত্র উপসর্গহীন রোগীদের কোয়ারেন্টাইন করা হতো। এতদিন পর্যন্ত ৬৬ জন রোগী এই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। এবং তাদের মধ্যে ৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

99

বাকি ১২ জন রোগীকে অন্যত্র পাঠিয়েই এই আইসিইউ গড়ার কাজ শুরু হয়েছে। আরও জানা গেছে, যারা এখানে থাকবেন তাদের খাবার সরবরাহ থেকে অনেক কিছুরই দায়িত্ব নেবে শাহরুখের মীর ফাউন্ডেশন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hrithik-Sussanne Divorce: ৪০০ কোটির খোরপোশ নেননি সুজান! সত্যিটা ফাঁস করলেন দিদি ফারাহ
Recommended image2
Alpha: ভাই ববির জন্য শুভেচ্ছা সানির, 'আলফা' ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় করলেন বিশেষ পোস্ট
Recommended image3
Kareena's Nanny Salary: তৈমুর-জেহ-র আয়া প্রতি মাসে কত টাকা মাইনে পান? অঙ্কটা শুনলে চমকে যাবেন!
Recommended image4
Dhurandhar: জাপানে মুক্তি পাচ্ছে 'ধুরন্ধর', রণবীরের মুখে 'কনিচিওয়া' শুনে উচ্ছ্বসিত ফ্যানেরা
Recommended image5
ইন্ডাস্ট্রিতে পার করলেন ৪৪ বছর, স্ট্রাগলের দিনে পাশে থাকা মানুষগুলোকে ধন্যবাদ জানালেন অন্নু কাপুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved