MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'আমার স্ত্রী-কে নিজের সমস্যা থেকে দূরে রাখো', সুশান্তকে কড়া বার্তা জামাই বাবুর

'আমার স্ত্রী-কে নিজের সমস্যা থেকে দূরে রাখো', সুশান্তকে কড়া বার্তা জামাই বাবুর

সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু ছিলেন সিদ্ধার্থ পিঠানি। বছর খানেক সুশান্তের ফ্ল্যাটেই ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, রোজ সুশান্তকে দুটো করে ওষুধগুলো দিতেই হত। রিয়া চক্রবর্তী তাঁকে বুঝিয়ে দিয়েছিলেন ওষুধের সময়ের বিষয়। তবে এই সাক্ষাৎকারের মধ্যেই তিনি তাঁর এই বক্তব্য় থেকে পিছু হটার চেষ্টার করেন এবং দাবি করেন যে সুশান্তের রোগ ও ওষুধ সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। যদিও নেটিজেনরা সিদ্ধার্থের এই অবস্থান মানতে রাজি নন। তারা মনে করছেন, সিদ্ধার্থ অনেক কিছু জানেন, কিন্তু তিনি তা স্বীকার করছেন না। 

2 Min read
Author : Adrika Das
| Updated : Aug 04 2020, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রিয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধার্থকেও এখন প্রশ্নবানে বিদ্ধ করছে নেটিজেনরা। তাই প্রকাশ্যে বেশ কিছু চ্যাটের স্ক্রিনশটকে পেশ করেছেন সিদ্ধার্থ। এসব চ্যাট সুশান্তের জামাইবাবু ওপি সিং এবং সিদ্ধার্থের মধ্যেকার।

210

সুশান্তের সঙ্গে মাসের পর মাস তাঁর পরিবার যোগাযোগ করতে পারত না। এমনই দাবি সিদ্ধার্থের। এবং সেই জন্যই সুশান্তের জামাইবাবু সিদ্ধার্থকে মেসেজ করতেন।  

310

সিদ্ধার্থের দাবি, সুশান্তের ব্যবহারে হতাশ ছিলেন তাঁর দিদি ও জামাইবাবু। সেই কারণে প্রয়োজনীয় মেসেজ সিদ্ধার্থকেই পাঠাতেন তাঁরা।

410

সিদ্ধার্থ যে স্ক্রিনশট পেশ করেছেন, তাতে লেখা রয়েছে, "আমার স্ত্রী (রীতু)কে নিজের সমস্যা থেকে দূরে রাখো। এর কারণ তুমি যে সংস্থা খুলেছ তার পরিচালনায় তোমার অদক্ষতা এবং অব্যবস্থা। আমি চাইনা আমার স্ত্রী এর জেরে কোনও সমস্যায় পরুক।"

510

সিদ্ধার্থের পেশ করা স্ক্রিনশট মেসেজ থেকে আরও জানা যাচ্ছে- "আমার স্ত্রীকে এর মধ্যে আর জড়িও না। ও তোমার সংস্থার সঙ্গে কোনওভাবে যুক্ত নয়। তোমার সংস্থার প্রতি তাঁর কোনও দায়বদ্ধতা নেই। ও ভাল মানুষ বলে ওকে শাস্তি দিও না।"

610

স্ক্রিনশট থেকে আরও জানা যাচ্ছে, "আমি জেনে অত্যন্ত খুশি হলাম যে তুমি তোমার জীবন চালনা করো না। আমি সঠিক সময় এই পরিস্থিতিটি বুঝতে পেরেছি এবং সেভাবেই এগিয়েছি।"

710

রিয়ার প্রসঙ্গও তাঁর পাঠানো মেসেজে টেনে এনেছিলেন সুশান্তের জামাইবাবু ওপি সিং। তিনি মেসেজে লিখেছিলেন, "আমিই একমাত্র যে তোমায় সাহায্য করতে পারি। প্রয়োজনে, তোমার প্রেমিকা এবং তাঁর পরিবার, এবং ম্যানেজারকে নিয়ে যদি তুমি কোনও সিদ্ধান্তে আসতে চাও তাহলে আমার অফিসে বসে বিষয়টি মধ্যস্থতা করা যেতে পারে।"

810

সিদ্ধার্থের পেশ করা এই স্ক্রিনশটের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ এই স্ক্রিনশটগুলিতে বেশ কিছু প্রশ্ন সামনে এলেও তার  উত্তর মিলছে না। যেমন সুশান্তের সংস্থা নিয়ে কেন হতাশ ছিলেন জামাইবাবু ওপি সিং। কী সমস্যা হয়েছিল সুশান্তের সংস্থাতে।

910

সিদ্ধার্থের এই স্ক্রিনশটে উঠে আসছে আরও কিছু প্রশ্ন। যেমন, রিয়াকে নিয়ে সুশান্তের পরিবার যে খুব খুশি ছিল না তা জলের মত পরিষ্কার। তাহলে সুশান্ত কেন কোনও পদক্ষেপ নেননি। না তিনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন। আর সেই পদক্ষেপের সঙ্গেই কি জড়িয়ে গিয়েছে সুশান্তের চরম পরিণতি। 

1010

অন্যদিকে সিদ্ধার্থ দাবি করেছেন সুশান্তের জীবনের সংকট নিয়ে তাঁর সেরকম কোনও ধারণাই ছিল না। তাহলে প্রশ্ন উঠছে, সুশান্তের জামাইবাবু যখন এত গভীর পারিবারিক সমস্যার কথা শেয়ার করলেন, সেখানে সিদ্ধার্থ কীকরে বলতে পারেন যে তিনি কিছু জানেন না। তাহলে কি নেটিজেনদের এবং যারা জাস্টিস ফর সুশান্তের জন্য আওয়াজ তুলছেন তাদের দাবিই ঠিক! কোনওকিছু কি চেপে যাচ্ছেন সিদ্ধার্থ। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved