MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২ ড্রাগ পাচারকারী, যোগ মিলেছে রিয়ার ভাইয়ের

বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২ ড্রাগ পাচারকারী, যোগ মিলেছে রিয়ার ভাইয়ের

সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন সত্য ভাইরাল হচ্ছে।  প্রতিদিনই যেন নয়া মোড় বেরিয়ে আসছে।  মুম্বই পুলিশ,বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুধু ড্রাগ সেবন নয়, ড্রাগ পাচার এবং ব্যবসায়িক ক্ষেত্রে ড্রাগ আদান-প্রদানেরও অভিযোগ আনা হয়েছে রিয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এবার বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গতকাল রাতেই ২ ড্রাগ সরবরাহকারীদের গ্রেফতার করেছে এনসিবি। এমনকী তাদের সঙ্গে রিয়ার ভাইয়েরও যোগ মিলেছে বলে সূত্রের খবর ।

1 Min read
Author : Riya Das
Published : Sep 02 2020, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন সত্য ভাইরাল হচ্ছে। সুশান্তের মৃত্যু তদন্তে রিয়াকে নিয়ে যখন গোটা দেশ ফুঁসছে, সেই সময়েই সামনে এল বিস্ফোরক তথ্য।

210


 রিয়ার সঙ্গে যে মাদক ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগ ছিল তারও প্রমাণ আগেই মিলেছে। কারণ বিভিন্ন লোকের জন্য মাদক নিয়ে রিয়ার কথোপকথন প্রকাশ্যে এসেছে।

310


এবার বড় মাদকচক্রের পর্দাফাঁস করল এনসিবি।  করণ ও আব্বাস নামের দুই ড্রাগ সরবরাহকারীকে গতকাল রাতেই গ্রেফতার করেছে।

410


গ্রেফতার হওয়ার পরই ধৃতদের থেকে জানা গেছে, বলিউডের অন্দরেই ড্রাগ সরবরাহ করত এই দুই ব্যক্তি। এছাড়া এমন কিছু নাম উঠে এসেছে, যারা সম্পূর্ণ এই মাদকচক্রের দেখভাল করতেন।

510

আজই এনসিবি-র জেরা করা হবে। এই জেরার ফলে যে তাবড় ব্যক্তিত্বদের নাম উঠে আসবে তা স্পষ্ট জানিয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।

610


এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারীরা জেরায় জানিয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের সঙ্গেও তাদের যোগ রয়েছে।

710


গতকালই মুম্বইয়ের ফিল্মসিটি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই গ্রেফতার করা হয় মাদক পাচারকারীদের।

810

২  মাদক পাচারকারীদের কাছ থেকে ৩.৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

910


কিছুদিন আগেও কঙ্গনা রানাওয়াতও টুইটে জানিয়েছিলেন, এনসিবি বলিউডে হানা দিলেই বড় বড় রাঘববোয়ালরা ধরা পড়বে।

1010

ইতিমধ্যেই টানা পাঁচদিন ধরে সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিককে জেরা করেছেন সিবিআই। গতকালই ৮ ঘন্টা জেরা করা হয়েছে তার বাবা-মাকে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aditi Rao Hydari: বর সিদ্ধার্থকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা অদিতির, কী লিখলেন নায়িকা?
Recommended image2
Love And War: পিছিয়ে গেল দিন, কবে আসছে রণবীর-আলিয়া-ভিকির বিগ বাজেট ছবি?
Recommended image3
কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?
Recommended image4
Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
Recommended image5
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved