MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • একদিনে ভাঙা হল সুশান্তের ৪ কোটি টাকার এফডি, উত্তর দিতে পারছেন রিয়া

একদিনে ভাঙা হল সুশান্তের ৪ কোটি টাকার এফডি, উত্তর দিতে পারছেন রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে ক্রমশ রিয়া চক্রবর্তীর দিকে উঠছে অভিযোগের আঙুল। ইডি-র জেরায় জটিলতর হচ্ছে এই তদন্ত। নিজের উত্তরে ইডি অফিসারদের সন্তুষ্ট করতে পারেননি রিয়া। ফের বেরিয়ে এল নয়া তথ্য। যার জেরে সন্দেহের বীজ বপণ হয়েছে ইডি অফিসারদের মনে। সুশান্তের একটি চার কোটি টাকার ফিক্সড ডিপোসিট ভাঙা হয়েছে একদিনে। কেন এত টাকার ফিক্সড ডিপোজিট একদিনের মধ্যেই ভাঙতে হল সুশান্তকে। এই নিয়ে রিয়া এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। 

1 Min read
Author : Adrika Das
| Updated : Aug 12 2020, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ইডি-র তলবে রিয়াকে দু'বার জেরা করা হয়েছে। অন্যদিকে সুশান্ত এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতিকেও তলব করে ইডি। তাঁদের প্রশ্ন করতেই বেরিয়ে আসে বিভিন্ন তথ্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ইডি তদন্তে জানা গিয়েছে সুশান্তের চার কোটি টাকার ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে। একদিনের মধ্যে কেন এই ফিক্সড ডিপোজিট ভাঙা হল সেই নিয়ে প্রশ্ন তুলছে ইডি। 

38

২০১৯ সালের ২৬ নভেম্বর সাড়ে চার কোটির এফডি ভাঙা হয়। ইডি-র কথায়, পুরনো একটি এফডি ভেঙে এক কোটি টাকার নতুন দু'টি এফডি করা হয়।

48

সুশান্তের এই ফিক্সড ডিপোজিট ভাঙা নিয়ে শ্রুতিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দিয়ে দেন, সুশান্তের ব্যাঙ্কের কাজের দায়িত্বভার তাঁর উপর ছিল না। 

58

এছাড়া একই প্রশ্ন রিয়াকে করা হলে তিনিও জানান, এ বিষয় তিনি কিছুই জানেন না। ফিক্সড ডিপোজিট কেন ভাঙা হয়েছিল তা একমাত্র সুশান্তই জানতেন। 

68

অন্যদিকে, রিয়া চক্রবর্তীর মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে অধিকাংশ চ্যাট। কাদের সঙ্গে কী ধরণের চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে সুশান্তের মৃত্যু তদন্ত শুরু হওয়ার পর, প্রশ্ন ইডি-র। 

78

জিজ্ঞাসাবাদে আরও বেরিয়ে আসে, সুশান্তের মানসিক অবস্থার অবনতি নাকি ইউরোপের ট্রিপ থেকেই দেখা দেয়। সেই সময় এক হাতে তাঁকে  সামলাতে পারেননি রিয়া। 

88

ইতিমধ্যে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং ভাই সৌভিকের মোবাইল, ল্যাপটপ, ট্যাব যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করে ইডি। তাঁদেরকেও করা হচ্ছে জেরা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image2
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image3
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image4
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image5
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved