MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ডিভোর্সের ক্ষতিপূরণ দিতে গিয়ে প্রায় 'ভিখারি' হতে বসেছিলেন এই বলি তারকারা

ডিভোর্সের ক্ষতিপূরণ দিতে গিয়ে প্রায় 'ভিখারি' হতে বসেছিলেন এই বলি তারকারা

বলি তারকাদের উপর থেকে দেখতে যতটাই  ঝা চকচকে লাগে, এই  জায়গাটা তৈরি করতে ততটাই কসরত করতে হয় তাদের। সেলেব হওয়া কিন্তু মুখের কথা নয়। আর একবার সেলেব হয়ে যাওয়ার পর বাকিটা সামলে নেন নিজেরাই। একাধিক সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ এ যেন মুহূর্মুহূ ঘটেই চলেছে।  আর নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্যের গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো এটা বলি ইন্ডাস্ট্রির পুরোনো ট্রেন্ড। কিন্তু বিবাহ বিচ্ছেদ তো হল। তার পরের ফেজটা কিন্তু ভীষণ কঠিন। কারণ বিবাহ বিচ্ছেদের খরচটা আকাশছোঁয়া। যা মেটাতে গিয়ে মাথায় হাত পড়েছে অভিনেতাদের। শুধু মাথায় হাত বললে ভুল হবে  এককথায় সারাজীবনের পরিশ্রমের মূল্য নিমেষে শেষ। ভিখারি হওয়ার পথে বসেছে অনেক অভিনেতারা। জেনে নিন সেই বিবাহ বিচ্ছেদের  তালিকায় কারা রয়েছেন, যাদের ক্ষতিপূরণ শুনলে চোখ কপালে উঠবে।

2 Min read
Author : Riya Das
Published : Feb 29 2020, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সইফ আলি খান এবং অমৃতা সিং-এর বিবাহ বিচ্ছেদের কথা সকলেরই জানা। অমৃতাকে ডিভোর্সের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা ছিল সেফ আলি খানের। কিন্তু সইফ নিজে জানিয়েছেন, অমৃতাকে তার অর্ধেক দেওয়া হয়েছে। কিন্তু ছেলে ইব্রাহিমকে দেখার জন্য প্রতি মাসে অমৃতাকে টাকা দেন সইফ।
27
বলি অভিনেত্রী মালাইকা আরোরা এবং বলি অভিনেতা আরবাজ খান দীর্ঘদিনের সম্পর্কে আবদ্ধ ছিলেন। শুধু তাই নয়, দুজনের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু ডিভোর্সের সময় ১০-১৫ কোটি টাকা নিয়েছেন আরবাজের থেকে।মালাইকা আরোরা খান বর্তমানে ডেট করছেন অর্জুন কাপুরের সঙ্গে।
37
প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়ে বর্তমানে শিবানী দান্ডেকরের সঙ্গে প্রেম করছেন ফারহান আখতার। বিবাহ বিচ্ছেদের কারণে মুম্বইয়ের ১০,০০০ বর্গ ফুটের বাংলো দিয়ে দিতে হয়েছে ফারহানকে। এখানেই শেষ নয়, দুই মেয়ের দেখাশোনার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছেন তিনি।
47
আদিত্য চোপড়া রানি মুখার্জিকে বিয়ে করার আগে পায়েলের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রানি মুখার্জিকে বিয়ে করার জন্যই তাদের ডিভোর্স হয়। খোরপোষ বাবদ তাকে দিতে হয় ৫০ কোটি টাকা।
57
বলিউডের মুন্নাভাইয়ের নাম অনেকের সঙ্গেই শোনা গিয়েছিল। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিয়ে করে কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। রিয়াও ছেড়ে দেওয়ার পাত্র নন। খোরপোষ বাবদ নিজের বিশাল ফ্ল্যাট এবং গাড়ি দিয়েছিলেন সঞ্জয়। এছাড়াও দীর্ঘদিন রিয়ার ব্যয়ভার বহন করেছিলেন সঞ্জয়। বর্তমানে মান্যতার সঙ্গে ঘর বেঁধেছেম অভিনেতা।
67
আমির খানও রয়েছেন সেই তালিকায়। আমির খানের প্রথম স্ত্রী রীণা দত্তকে ডিভোর্সের ক্ষতিপূরণ বাবদ ৫০ কোটি টাকা দিতে হয়েছিল আমিরকে।
77
সবশেষে বলা যাক হৃত্বিক রোশনের নাম। যদিও ডিভোর্সের পর তারা ভাল বন্ধু হিসেবেই সকলের কাছে পরিচিত। তবে ডিভোর্সের ক্ষতিপূরণটা শুনলে আঁতকে উঠবেন আপনিও। ৩৮০ কোটি টাকা খোরপোষ বাবদ সুজানকে দিয়েছেন হৃত্বিক।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image2
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image3
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image4
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image5
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved