MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বিয়ের কোনও প্ল্যানই ছিল না, কার নির্দেশে তড়িঘড়ি এই কাজ করতে বাধ্য হলেন ইয়ামি, ফাঁস হল সত্য

বিয়ের কোনও প্ল্যানই ছিল না, কার নির্দেশে তড়িঘড়ি এই কাজ করতে বাধ্য হলেন ইয়ামি, ফাঁস হল সত্য

বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিলেন।  করোনাকালে জুন মাসের শুরুতেই চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ইয়ামি গৌতম।  উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম। কিন্তু কেন দীর্ঘ ৩ বছরের সম্পর্ককে এতটা আড়াল করে রেখেছিলেন শোবিজ দুনিয়া থেকে। যা নিয়ে আজও চর্চা। তবে বিয়ের নাকি কোনও প্ল্যানই ছিল না। সবটাই নাকি একদিনের আয়োজন, তাও আবার কারোর নির্দেশে। তড়িঘড়ি কেন এই বিয়ে করতে বাধ্য হলেন ইয়ামি গৌতম। বিয়ের একমাসের মধ্যেই ফাঁস হয়ে গেল গোপন সত্য।  

2 Min read
Author : Riya Das
| Updated : Jul 31 2021, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

করোনার মধ্যেই চুপিসাড়ে বিয়ে সেরে নিয়েছিলেন ইয়ামি গৌতম। উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম। কিন্তু কেন দীর্ঘ ৩ বছরের সম্পর্ককে এতটা আড়াল করে রেখেছিলেন শোবিজ দুনিয়া থেকে। যা নিয়ে আজও চর্চা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


অল্প কয়েকদিনের নয়, বরং তিন বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তবু টের পায়নি কেউই। কোনও প্রতিবেদনেই তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা করার সুযোগটাই দেয়নি ইয়ামি গৌতম।

310

বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিয়েছিলেন ইয়ামি।
 

410

বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিয়েছিলেন ইয়ামি।
 

510

সম্প্রতি সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, আমাদের বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু সবটা যেন কীভাবে হয়ে গেল যদিও আমরা দুজনে এমনটাই চেয়েছিলাম।উরি-র প্রমোশনের সময় থেকে আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কের ২ বছর পরই বিয়ের কথা ভেবেছিলাম। দুই পরিবারও আমাদের সম্পর্কে খুবই খুশি ছিল। বলা যায় আমাদের চেয়ে বেশি।
 

610

ইয়ামি বলেন, বাগদান সারার পরিকল্পনাটা আগে ছিল। তারপর বিয়ে। কিন্তু আমার দিদিমা বললেন, এনগেজমেন্ট আমাদের রীতি নয়। বিয়েটা করে নাও। আদিত্যও আমাকে প্রশ্ন করেছিল তুমি কি তৈরি আছো, তাহলে কি আমরা বিয়েটাই সেরে ফেলব।
 

710

তারপর যে এত কিছু ঘটে যাবে তা নিজেরাও বুঝে উঠতে পারিনি। তবে আমার জীবনটা যে একমুহূর্তে পাল্টে গেছে, তেমনটা নয় কিন্তু। তবে আগের চাইতে অনেক বেশি আনন্দে আছি। জানিয়েছেন ইয়ামি গৌতম।
 

810

লাল টুকটুকে বেনারসি, গলায় ভারী গয়না, কনের সাজে নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করেছেন নায়িকা। নববধূ ইয়ামির থেকে চোখ সড়ানো দায়। আর এবার সত্যিকারের লাল টুকটুকে বধূর বেশে নজর কেড়েছে ইয়ামি। রূপোর রঙের শেরওয়ানিও পাগড়িতে দারুণ লাগছিল আদিত্যকে।

910

বিয়ের পর নিজের নামের পাশে আদিত্যর নামও জুড়ে দিয়েছেন। ইয়ামি এখন ইয়ামি গৌতম ধর। বর্তমানে অনিরুদ্ধ রায়চৌধুরীর লস্ট ছবির শুটিংয়ে কলকাতায় রয়েছেন ইয়ামি গৌতম। এছাড়াও ভূত পুলিশ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

1010

তবে বিয়ের কয়েকদিনের মধ্যেই ২ রা জুলাই ইডি-র সমন পেয়েছেন সদ্য বিবাহিতা বলি নায়িকা।সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রীকে জরুরি তলব করতে চায় কেন্দ্রীয় সংস্থা। ইয়ামির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ তদন্ত করছে ইডির জোন ২-এর আধিকারিকরা। তবে প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার সমন পাঠানো হল অভিনেত্রীকে।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved