MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • হিন্দু ব্রাহ্মণের জমিতে মুসলিমদের সমাধিক্ষেত্র, সম্প্রীতির অন্যন্য নজির বর্ধমানে

হিন্দু ব্রাহ্মণের জমিতে মুসলিমদের সমাধিক্ষেত্র, সম্প্রীতির অন্যন্য নজির বর্ধমানে

হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান তিনি। গ্রামে মুসলিমদের সমাধিক্ষেত্র তৈরির জন্য জমি দান করলেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী। অস্থির সময়ে সম্প্রীতির নজির পূর্ব বর্ধমানে।  

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 10 2020, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

যার যেমন ধর্মীয় বিশ্বাস। মৃত্যুর পর কারও দেহ দাহ করা হয়, তো কেউ আবার সমাধিস্থ হন। কিন্তু সকলেই তো মানুষ। এই সারসত্যটি  উপলদ্ধি করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কালীকৃষ্ণ মুখোপাধ্যায়।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

পূর্ব বর্ধমানের তালিত গ্রামের বাসিন্দা কালীকৃষ্ণবাবু। এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা কম নয়। দুই সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণভাবে সহাবস্থা করছেন বরাবরই। কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি কখনও।
 

35

তালিত গ্রামের মুসলিম অধ্যুষিত পূর্ব পাড়া ও দক্ষিণ পাড়া এলাকায় মৃতদেহ সমাধি দেওয়ার কোনও জায়গা ছিল না। কেউ মারা গেলে, দেহ নিয়ে নিয়ে যেতে হত অনেকটা দূরে।
 

45

এই দুই পাড়ায় মাঝে ডাঙাপাড়া এলাকায় থাকেন কালীকৃষ্ণ মুখোপাধ্যায়। গ্রামে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পৈতৃক জমিও রয়েছে তাঁর। সেই জমি থেকে ১ একর ৬ শতক জায়গা লিখিতভাবে মুসলিমদের সমাধিক্ষেত্র তৈরির জন্য় দান করলেন ওই প্রৌঢ়। 
 

55

স্রেফ সমাধিক্ষেত্রই নয়, হিন্দুর দান করা জমিতে তৈরি হয়েছে নমাজ পড়ার স্থানীয় মঞ্চও। দাদুর সিদ্ধান্তে খুশি নাতিরাও। দেশের সর্বত্রই যখন ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে, তখন সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করলেন তালিত গ্রামের কালীকৃষ্ণ মুখোপাধ্যায়।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA: ৩০ নভেম্বর বকেয়া ডিএ মেটাতে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ, শুভেন্দুর ঘোষণায় বঞ্চনার অভিযোগ এই কর্মীদের
Recommended image2
Annapurna Yojana: দিওয়ালির আগেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image3
School Holidays: নভেম্বরে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো, দেখে নিন ছুটির তালিকা
Recommended image4
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় থাকছে না VIP ব্যবস্থা, পুণ্যার্থীদের জন্য বিশেষ ঘোষণা সরকারের
Recommended image5
রাজ্য সরকারি কর্মীদের Advance Salary দেবে বিজেপি সরকার, কবে থেকে মিলবে সুবিধা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved