MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Career
  • Education
  • স্থায়ী চাকরি নাকি ফ্রিলান্সিং, আপনার জন্য কোনটা আদর্শ, মাথায় রাখুন ১০ টি জিনিস

স্থায়ী চাকরি নাকি ফ্রিলান্সিং, আপনার জন্য কোনটা আদর্শ, মাথায় রাখুন ১০ টি জিনিস

বর্তমান চাকরির বাজারে রয়েছে একাধিক অপশন (Option)। রোজগার (Income) করতে গেলেই যে রোজ অফিস গিয়ে ৯ ঘন্টা আটকে থাকতে হবে এমন নয়। স্বাধীন ভাবেও চাকরি করা সম্ভব। বর্তমানে ওয়ার্ক ফ্রম (Work from Home) পন্থা বেশ ভালো ভাবে গৃহীত হয়েছে ভারতে। আজকাল অনেকেই বাড়ি বসে, নিজের সময় মতো কাজ করছেন। এই পন্থায় ভালো মতো রোজগারও করছে। বর্তমানে বেশ খ্যাতি পেয়েছে ফ্রিল্যান্সিং-এর পথ। এতে আপনি কাজের জন্য যতটা সময় দিতে পারবেন, তেমন রোজগার (Income) হবে। যে মাসে বেশি সময় দেবেন সে মাসে রোজগার বেশি। বহু মহিলারা এই পদ্ধতিকে আপন করেছেন। এতে সংসার সামলে কাজ করা সম্ভব। আবার স্থায়ী চাকরিতে আয় বেশি। জেনে নিন কোন ধরনের কাজ আপনার জন্য সেরা। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Mar 12 2022, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

নির্দিষ্ট বেতন নেই ফ্রিল্যান্সিংর কাজে। প্রতি মাসে আপনি যেমন কাজ করবেন, তেমন বেতন পাবেন। অন্যদিকে, সপ্তাহে নির্দিষ্ট ছুটির দিনও নেই। ফলে, স্থায়ী চাকরির মতো সমান চাপ নিতে হয়, কিন্তু সে অর্থে আয় হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি হয়তো সারা মাস সময় দিলেন। কিন্তু, আয় সে অর্থে হল না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এমন অনেকেই আছেন যাদের পক্ষে সংসার ও বাচ্চা সামলে রোজ অফিস যাওয়া সম্ভব নয়। পরিস্থিতির চাপে চাকরি ছাড়তে বাধ্যহন। বাধ্য হন নিজের পেশা ছেড়ে দিতে। এক্ষেত্রে, ফ্রিল্যান্সিং করতে পারেন। অধিকাংশ পেশায়ই এমন সুযোগ আছে। আর যদি শুধু হাত খরচ চালানোর জন্য রোজগার করতে চান, তাহলে অবশ্যই বেছে নিতে পারেন ফ্রিল্যান্সের কাজ। 

310

পেমেন্ট অর্থাৎ ফ্রিল্যান্সিং-র টাকা পেতে অনেককে সমস্যায় পড়তে হয়। যদি কোনও মাসে অল্প টাকা থাকে, তাহলে কোম্পানি সহজে তা দিতে চায় না। টাকা পেতে নানান ঝামেলা পোহাতে হয়। তাই যে সংস্থার হয়ে ফ্রিল্যান্সিং করছেন, সেই সংস্থা প্রসঙ্গে বিস্তারিত জেনে তবেই কাজে হাত দেবেন। তা না হলে সমস্যা হতেই পারে।

410

অফিসে রোজ ৯ থেকে ১০ ঘন্টা কাজ করতে হয়। অনেক সময় তার বেশি। অনেকেই কাজের চাপে শনি-রবি কাজ করতে হয়। অনেক পেশায় শনি ও রবি ছুটি নেই। এমন পরাধীতা থেকে মুক্তি পেতে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। সেক্ষেত্রে সম্পূর্ণ স্বাধিনতা আপনার হাতে। আপনি ঠিক করবেন কতটা কাজ করবেন, কবে ছুটি নেবেন।   

510

ফ্রিল্যান্সিং-এর কাজ করছেন মানে দায়িত্ব কম থাকে এমন নয়। এই কাজেও দায়িত্ব আছে। তবে, স্থায়ী চাকরির থেকে এতে সামান্য হলেও দায়িত্ব কম। কারণ, ফ্রিল্যান্সিং-এ শুধু নিজের কাজ করলেই হল। অন্য কারও কাজের খোঁজ রাখতে হয় না। তায়ি দায়িত্বের ঝক্কি এড়াতে চাইলে ফ্রিল্যান্স করতে পারেন।  

610

অনেকে পড়াশোনার পাশাপাশি রোজগার করতে চান। যা নিয়ে পড়াশোনা করছেন, সেই পেশা সম্পর্কে হাতে কলমে শিখতে চান। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করতে পারেন। এতে পড়া ও চাকরি দুটোই বজায় থাকবে। নিজের সময় বুঝে কাজ নেবেন। তাহলে দুটো সহজে ব্যালেন্স করতে পারবেন। তাই পড়াশোনার ও রোজগার এক সঙ্গে করতে চাইলে এটা আয়ের সেরা উপায়।   

710

সব কাজেই পরিশ্রম করতে হয়। আপনি যতটা পরিশ্রম করবেন, ততটা আয় হবে। তবে স্থায়ী চাকরিতে আয়ের একাধিক সুযোগ আছে। প্রতিবছর কর্মীদের বোনাস মেলে। সঙ্গে ওভার টাইম কাজের জন্য মেলে বাড়তি অর্থ। কিন্তু, ফ্রিল্যান্সিং-এর এমন কোনও সুযোগ নেই। ফ্রিল্যান্সিং-র কাজে যতই পরিশ্রম করুন না কেন, স্থায়ী চাকরির মতো সকল সুযোগ সুবিধা পাওয়া যায় না।   

810

বেসরকারি অনেক কোম্পানি নানা কারণে বন্ধ হতে দেখেছি আমরা। এতে বহু কর্মী বেকার হয়ে যান। কিন্তু, ফ্রিল্যান্সিং-র কাজ যারা করেন, তাদের কোম্পানি বন্ধ হলে সমস্যা নেই। যারা ফ্রিল্যান্সিং করেন, তারা একাধিক কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন। ফলে, একটি বন্ধ হলে, অন্যটি থেকে আয় হতেই থাকবে। 

910

হয়তো পারিবারিক কারণে আপনি অন্য শহরে শিফট করেছেন। সেখানে আপনার পেশার চাকরি খোঁদা কঠিন। এক্ষেত্রে বেছে নিতে পারেন ফ্রিল্যান্সিং-র কাজ। অন্য শহরে বসেও এই কাজ করতে পারেন। এতে নিজের পেশার সঙ্গে যুক্তও থাকবেন আবার রোজগারও হবে। আজকাল নেটের ওপর আমরা সকলেই নির্ভর করি। তাই অন্য শহরে বসে কাজে তেমন কোনও সমস্যা দেখা দেয় না। 

1010

স্থায়িত্বের কথা মাথায় এলে বেছে নিতে হবে স্থায়ী চাকরি। আপনি কোনও সংস্থায় যুক্ত হলে সেই চাকরি সহজে যাওয়া মুশকিল। কিন্তু, ফ্রিল্যান্সিং-র কাজ যখন তখন চলে যেতে পারে। এক্ষেত্রে, আপনি সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত হন না। তাই আপনার কাজের স্থায়িত্ব থাকাও মুশকিল। এমন ধারণা থাকলে ফ্রিল্যান্সিং ছেড়ে স্থায়ী চাকরিতে যোগ দিন। 

Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
কেন্দ্র অধীনস্থ সংস্থায় চলছে কর্মীর খোঁজ, নিয়োগ হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন
Recommended image2
Railway Jobs 10th Pass: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ITI পাসে রেলে চাকরি! আজই আবেদন করুন
Recommended image3
Dindigul Govt Job: অষ্টম ও দশম পাশেই সরকারি চাকরি! পরীক্ষা ছাড়াই নিয়োগ, বেতন জানলে চমকে যাবেন
Recommended image4
Indian Coast Guard Recruitment : কোস্ট গার্ডে ৩৬৫ পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন!
Recommended image5
Government Jobs: রাজ্যে খুলল চাকরির বড় সুযোগ, বিদ্যুৎ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে ও কবে আবেদন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved