Govt Job Update: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে বিভিন্ন শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। আপনি কী আবেদন জানাতে আগ্রহী? তাহলে জানুন আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। সংস্থায় আধিকারিক সহ বিভিন্ন পদ মর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? 

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে সংস্থায় নিয়োগ করা হবে- ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনিট হেড, জুনিয়র অফিসার এবং অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ২৮টি। সংস্থার ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং বিভাগে নিযুক্তদের কাজের দায়িত্বে থাকতে হবে। তাঁদের কর্মস্থল হবে কলকাতা, মুম্বই, ইনদওর, আমদেবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং বিজয়ওয়াড়ায় সংস্থার কার্যালয়ে।

পদমর্যাদার ভিত্তিতে আবেদনকারীদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ২৭, ৩০ বা ৩২ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। কিছু পদে, নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বা ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। বাকি পদের ক্ষেত্রে নিযুক্তদের বেতন স্থির করা হবে সংস্থার নির্ধারিত নিয়ম মেনে।

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী প্রার্থীদের ট্রাভেল অফিসার পদে নিয়োগের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অন্যান্য পোস্টে চাকরির জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা দরকার। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে। এবং আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য মূল ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই বিশদ তথ্য জানতে পারবেন। এবং সমস্ত ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৩ মার্চ। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।