MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • লকডাউন কমিয়ে দেবে ৫০ শতাংশ মৃত্যুহার, করোনা সচেতনতা বাড়াতে এবার মুখ খুললেন দেবী শেঠি

লকডাউন কমিয়ে দেবে ৫০ শতাংশ মৃত্যুহার, করোনা সচেতনতা বাড়াতে এবার মুখ খুললেন দেবী শেঠি

করোনা সংক্রমণের মোকাবিলা করতে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। এই অবস্থায় প্রত্যেকেরই সরকারে নির্দেশিকা মেনে সামাজিত দূরত্ব বজায় রেখে  চলা উচিত। তাহলেই দেশ দ্রুত করোনা যুদ্ধ জয়ের পথে এগিয়ে যাবে বলে জানাচ্ছেন নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান তথা দেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। লকডাউন দেশে মৃত্যুহারকে ৫০ শতাংশ কমিয়ে আনবে বলেও আশাবাদী তিনি। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা মারণ করোনা ভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে বেশকিছু টিপস দিয়েছেন এই বিখ্যাত চিকিৎসক। একজনকে দেখে নেওয়া যাক তাঁর পরামর্শগুলি।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Apr 06 2020, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
এদেশে এখনও তেমন ভাবে করোনা সংক্রমণ ছড়ায়নি। এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে করোনা সংকট ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণে সবচেয়ে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা দেশটিতে ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গে পরিসংখ্যান তুলে দেবী শেঠি দেখিয়ে দেন আমেরিকার থেকে প্রায় একমাস পিছিয়ে আছে আমাদের দেশ।
310
দেশে ২১ দিনের লকডাউন চলছে। সরকারের নেওয়া এই লকডাউন দেশে মৃত্যু হারকে ৫০ শতাংশ কমিয়ে আনতে পারবে বলে আশাবাদী মণিপাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
410
তবে কেবল সরকার নয় এক্ষেত্রে মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করিয়ে দিয়েছেন বিখ্যাত হার্ট সার্জেন। এক্ষেত্রে যাবতীয় পরীক্ষা ব্যবস্থার সুযোগ-সুবিধাগুলি থাকার পাশাপাশি জনগনকে স্থানীয় লকডাউন মানা ও সামাজিক দূরত্বের ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ গুলি গ্রহণ করে চলতে হবে।
510
এদেশে করোনা পরীক্ষার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই বিষয়ে দেবী শেঠি মনে করিয়ে দেন, করোনা যুদ্ধ জিততে সবার আগে প্রয়োজন সামাজিত দূরত্ব বজায় রাখা। দেশে ধীরে ধীরে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ান হচ্ছে।
610
করোনা যুদ্ধে এবার বল আর সরকার নয়, জনগণের কোর্টে রয়েছে, সাফ বলছেন দেবী শেঠি।
710
ভারতীয়দের প্রতিরোধ ক্ষমতা বেশি বলে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গে দেবি শেঠি বলেন, ভাইরাসটি চিন, আমেরিকা, ইতালি এবং ইউরোপে কেমন আচরণ করেছিল সেটি আগে দেখতে হবে। যদি ভারতীয়দের প্রতিরোধ ক্ষমতার কাছে ভাইরাসটি হেরে যায় তাহলে সত্যিই সেটা দারুণ ব্যাপার হবে। তবে আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সাবধানতা মেনে চলতে হবে।
810
ভিটামিন সি করোনা প্রতিরোধ করতে পারে বলে দাবি করছেন কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ। এই প্রসঙ্গে দেবি শেঠি বলেন, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি, আদা সহ যা খুশি খেতে পারেন ভারতীয়রা। তবে এর এখনও কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ কোভিড ১৯ রোগটি পৃথিবীতে একেবারেই নতুন। এই বিষয়ে আরও গবেষণা দরকার। তবে নিজেকে সুস্থ রাখতে সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে।
910
করোনাভাইরাসের প্রভাব দেশের অর্থনীতির উপরও পড়ছে। এই নিয়ে দেবী শেঠির সাফ কথা, দেশের মানুষ বেঁচে থাকলে অর্থনীতি আবার সমৃদ্ধ হবে। কিন্তু সবার আগে দরকার নিজেদের নিরাপদ রাখা।
1010
লকডাউন ও করোনা পরিস্থিতি যাতে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব না ফেলে তার জন্য সকলকে প্রাণায়মেরও পরামর্শ দিয়েছেন এই বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ।

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সময়সীমা ৬৬ শতাংশ কেটে গিয়েছে! কর্মীরা সুপারিশ, ফিটমেন্ট ফ্যাক্টর এবং সংশোধিত বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন
Recommended image2
‘দিওয়ালির উপহার কর্মীদের’, ফের DA বৃদ্ধি! নভেম্বরের বেতনের সঙ্গে ঢুকবে অতিরিক্ত টাকা
Recommended image3
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে কোনো বাধা নেই, জানাল ইরান
Recommended image4
Rahul Gandhi: 'পঞ্জাবকে চালানো হচ্ছে দিল্লি থেকে', মাদক ইস্যুতে ভগবন্ত মানকে তোপ রাহুলের
Recommended image5
Dimaagi Naxal: 'দিমাগি নকশাল' কোনো বয়ান নয়, এটা একটা শব্দ! খাড়গেকে কড়া জবাব রিজিজুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved