MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • কোভিডে শুধু কলকাতাতেই মৃত্যু ৫ হাজার ছুঁইছুঁই, চিন্তা বাড়াচ্ছে বাংলার ৭ জেলা

কোভিডে শুধু কলকাতাতেই মৃত্যু ৫ হাজার ছুঁইছুঁই, চিন্তা বাড়াচ্ছে বাংলার ৭ জেলা

ফের কোভিডে মৃত্যু বাড়ল রাজ্যে। আশঙ্কা বাংলার ৭ জেলায়। এদিকে সংক্রমণ সব জেলা থেকে কম বেশি কমলেও কিছুতেই কমছে না উত্তর ২৪ পরগণায়। রবিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ৭০১ জন এবং মৃত্যু  হয়েছে ১৩  জনের।  চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড চিত্র। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 02 2021, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


 কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও রাজ্যে  মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৭ জেলায়।  ফের আগের থেকে বেড়েছে সেই সংখ্যাটা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মৃত্যুর লিস্টে সেই  ৭ জেলার শীর্ষে  রয়েছে উত্তর ২৪ পরগণা এবং নদিয়া ।  যদিও মৃত্য়ুর অভিশাপ মুক্ত এখনও হতে পারেনি কলকাতা,  দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া।  মৃত্যু শূন্য জলপাইগুড়ি, দার্জিলিং।

310

 
রবিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগণা এবং নদিয়াতে ৩ জনের মৃত্যু হয়েছে।  

410

রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,   হাওড়া জেলায় ২ জন এবং কলকাতা,  দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায় ১ করে প্রাণ হারিয়েছেন। শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

510

রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  ৭৫ থেকে কমে ৬০ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১০, ৫১৯ জন এবং  মোট মৃতের সংখ্যা ৪৯৭৪ জন। 

610

 এদিকে চিন্তা বাড়িয়ে রাজ্যের সব জেলার থেকে অনেক বেশি সংখ্যক সংক্রমণ নিয়ে ফের শীর্ষে উত্তর ২৪ পরগণা।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৯৩জন। দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৬৪ জন। 
 

710

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ৭০১ জন ।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ১০,৯৭৪ জন। যা আগের থেকে অনেকটাই কমেছে। 
 

810


তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২৭ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪, ৯৯,৫৯৭ জন। 
 

910

রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর ক্রমশ বাড়তে বাড়েতে সুস্থতার হার  ৯৭.৮৮ শতাংশে পৌছে গিয়েও ফের পতন হয়। দ্বিতীয় তরঙ্গে ধ্বংস লীলা লাগে মার্চের পর থেকে। তবে সেই জানুয়ারীর অভিশপ্ত প্রায় ৮ মাস পেরিয়ে গিয়েছে। রবিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার  একদিনে  ৯৮.০৯  শতাংশ।

1010

কোভিড ভ্য়াকসিনেশন নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। ৮০ বছরের থেকে বেশি বয়সী শয্যাশায়ী বৃদ্ধ এবং বৃদ্ধাদের টিকাকরণ করা হবে বাড়িতে গিয়ে। এমনটাই ঘোষণা করলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Birbhum News: মিষ্টি কিনছেন? সাবধান! সিউড়িতে অভিযানে ধরা পড়ল বড়সড় অনিয়মের হদিশ
Recommended image2
Now Playing
মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষে বড় ঘোষণা CM শুভেন্দুর, দেখুন কী বলছেন
Recommended image3
Madan Mitra: 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র
Recommended image4
Camac Street Case: ভোররাতে অভিষেকের অফিসে ভাঙচুরের অভিযোগ, ভিডিয়ো পোস্ট তৃণমূল সাংসদের
Recommended image5
ফরাক্কায় রেললাইনে ধস, একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে বহু এক্সপ্রেস-প্যাসেঞ্জার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved