MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • COVID 19: বাংলায় দৈনিত সংক্রমণ ফের ৮০০ ছুঁইছুঁই, কোভিডে মৃত্যুতে শীর্ষে কলকাতা

COVID 19: বাংলায় দৈনিত সংক্রমণ ফের ৮০০ ছুঁইছুঁই, কোভিডে মৃত্যুতে শীর্ষে কলকাতা

বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ এবার আরও বেড়ে ক্রমশ ৮০০  ছুঁইছুঁই।  এহেন পরিস্থিতি শুক্রবার গনেশ চতুর্থীতে জমায়েত চিন্তা বাড়াচ্ছে।  উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলার দৈনিক সংক্রমণ প্রায় ৫০ এর নীচে। তবে এখনওআশঙ্কা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা। এদিকে কোভিডে ৭ জেলায় এখনও থামেনি মৃত্যু।  যা পুজোর আগে নিশ্চিত রূপে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন  এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। দেখুন কলকাতা সহ রাজ্যের কোভিড চিত্র।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 11 2021, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট ফের বেড়েছে। একদিকে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা। তারই মাঝে  ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে  রাজ্যে।  তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার  ৭ জেলায়। 

210


শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,সেই ৭ জেলার লিস্টে  মৃত্যুতে শীর্ষে  রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে  উত্তর ২৪ পরগণায় ।  কলকাতা তথা রাজ্যজুড়ে ভ্য়াকসিনেশন বৃদ্ধির সঙ্গেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
 

310

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জন। কলকাতায় ৫ জন,  উত্তর ২৪ পরগণায় জেলায়  ৩জন, হুগলিতে ২ জন এবং   আলিপুরদুয়ার, কোচবিহার, দুই বর্ধমানে ১ জন প্রাণ হারিয়েছেন। 

410

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিন যেসকল জেলায় মৃত্যু থামছিল না, তারাও এবার  মৃত্যু শূণ্য হয়েছে। মৃত্যু থেমেছে  দক্ষিণ ২৪ পরগণায়,মুর্শিদাবাদ  , হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া,  দার্জিলিং, জলপাইগুড়ি, মলদহ,    কালিংপং, জেলা।  
 

510

 

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১২৭ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১৪,০৪৮ জন। মহানগরে  মোট মৃতের সংখ্যা ৫০২২ জন। নতুন করে কোভিড জয়ী হয়েছেন ১১৬ জন।

 

610

 
  রাজ্যের সব জেলার থেকে দৈনিক সংক্রমণ নিয়ে শীর্ষে  উত্তর ২৪ পরগণা। আর একবারে পাশাপাশি  দ্বিতীয়স্থানে কলকাতা।  উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যাও রীতিমত চিন্তার কারণ। এখনও এই জেলার সংক্রমণ ১০০ নীচে নামেনি।


 

710

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১২৯ জন। দক্ষিণ ২৪ পরগণাতে  একদিনে আক্রান্তের সংখ্যা ৫৪ জন  ।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ জন। তবে আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণ দার্জিলিংয়ে।
 

810

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭৫৩ জন । যা আগের থেকে সামান্য কমেছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া   ৮, ২৪৬জন থেকে সামান্য কমে  ৮, ২১৯ জন ।

910

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পুজোর আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে অনেকেই। কোভিড জয়ীর সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে।পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৬ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২৮,৬৩৩ জন। 

1010

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার  ৯৮.২৪ শতাংশ থেকে বেড়ে  ৯৮.২৮শতাংশ। রোজই একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। যা আগের থেকে অনেকটাই আশা যুগিয়েছে। 


 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে সবাই পাবেন ১৭০০ টাকা? শুধু জমা দিতে হবে এই একটা কাগজ!
Recommended image2
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি
Recommended image3
Today’s News in Bengali Live: পান মশলা বিক্রেতার ছেলের ল্যাম্বারগিনির ধাক্কা, ১০ ফুট দূরে ছিটকে গেল বাইক আরোহী
Recommended image4
ব্যারাকপুরে কাউন্সিলরের 'লাথি'তে বৃদ্ধ খুনের পরই TMC সাসপেন্ড করল অভিযুক্তকে
Recommended image5
Kolkata Weather: শীতের বিদায় বেলায় নামছে পারদ! রাজ্যে কবে আসছে বসন্ত জানাল হাওয়া অফিস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved