MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • বাংলায় সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হচ্ছে? রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএ নিয়ে বড় আপডেট

বাংলায় সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হচ্ছে? রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএ নিয়ে বড় আপডেট

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে। কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, বেতন কতটা বাড়তে পারে এবং বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কী—জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 01 2026, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী (Government Employees)। বেতনের কাঠামোয় আসবে আমূল পরিবর্তন। তবে কবে থেকে তা কার্যকর হবে? আপডেট জেনে নিন।

29
Image Credit : Social Media

জল্পনা ছিলই, তা সত্যি করে গত ৫ ফেব্রুয়ারী অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Related Articles

Related image1
আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?
Related image2
WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
39
Image Credit : Facebook

বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। নীতিগতভাবে ১লা জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে চলেছে। তবে বাস্তবে তা কবে হবে সে বিষয় এখনও স্পষ্ট নয়।

49
Image Credit : stockPhoto

এতদিন রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা ২০১৯ (ROPA 2019)-এর অধীনে বেতন পাচ্ছিলেন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রাখতেই এই নতুন কমিশনের ঘোষণা করা হল বলে মত বিশেষজ্ঞ মহলের।

59
Image Credit : social media

যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখে ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে রাজ্য সরকার।

69
Image Credit : stockPhoto

বলে রাখা ভালো ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই। কিন্তু যদি এই হারে বেতন সংশোধন করা হয়, তবে কর্মচারীদের পকেট ফুলে-ফেঁপে উঠতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে মূল বেতন প্রায় তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।

79
Image Credit : Asianet News

বর্তমান বেসিক পে: ১৮,০০০ টাকা হলে ২.৯১ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পৌঁছে যেতে পারে ৫২,৩৮০ টাকায়। যদি তা ৩.১৫ গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক হতে পারে ৫৬,৭০০ টাকা। এখানে জানিয়ে রাখি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ-র (DA) পরিমাণও লাফিয়ে বাড়বে।

89
Image Credit : Asianet News

উল্লেখ্য, বাজেটে কমিশন গঠনের সদিচ্ছা প্রকাশ করা হয়েছে ঠিকই তবে এরপর লম্বা প্রক্রিয়া রয়েছে। এরপর নয়া পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করবে রাজ্য। এরপর ঘোষণা করা হবে কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নাম।

99
Image Credit : stockPhoto

সেই কমিটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সুপারিশ বা রিপোর্ট অর্থ দপ্তরে পেশ করবে। এরপর অর্থ দপ্তর সবুজ সংকেত দিলে পরই নতুন বেতন কাঠামো বলবৎ হবে সরকারি কর্মীদের। অর্থাৎ এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
দক্ষিণ ২৪ পরগনায় SIR-এ বাদ ৮ লক্ষেরও বেশি নাম বাদ, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?
Recommended image2
এবার ঘরে বসে মোবাইলেই করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন! কবে থেকে খুলবে এই ওয়েবসাইট?
Recommended image3
Ajker Bangla News Live: বাংলায় সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হচ্ছে? রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএ নিয়ে বড় আপডেট
Recommended image4
Weather West Bengal: দোলের আগেই আবহাওয়ার পরিবর্তন! উত্তর দক্ষিণ দুই বঙ্গে আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
Recommended image5
Now Playing
Samik Bhattacharya: মমতার কেন্দ্র ভবানীপুরে বাদ ৪৭ হাজারের বেশি নাম! বিস্ফোরক দাবি শমীকের
Related Stories
Recommended image1
আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?
Recommended image2
WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved