MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Coronavirus- কালীপুজোর আগেই রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত ১৪

Coronavirus- কালীপুজোর আগেই রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত ১৪

রাজ্যে এখন একের পর এক উৎসব লেগে রয়েছে। দুর্গাপুজোর আগে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ছিল। কিন্তু, দুর্গাপুজোর পর থেকে তা ফের বাড়তে শুরু করে। এই মুহূর্তে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা।  

2 Min read
Author : Maitreyi Mukherjee
| Updated : Nov 04 2021, 12:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। আর সেই সংক্রমণ গত ২৪ ঘণ্টায় হাজারের সামান্য নিচে রয়েছে। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ৮৬২ ছিল। কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৯ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৪২। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৫ হাজার ৪১৪।

310

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ১৫২। 

410

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পংয়ে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৩ জন। তারপরই রয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪। তারপর উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং। 

510

২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৫, মালদহে ১৪, উত্তর দিনাজপুরে ৭, কোচবিহারে ১২, জলপাইগুড়িতে ১২, দক্ষিণ দিনাজপুরে ১৮ ও দার্জিলিংয়ে আক্রান্ত ২৭ জন।

610

রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৪৭ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হুগলি। সেখানে একদিনে আক্রান্ত ৮১ জন। এরপর রয়েছে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৮০। আর  দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৭৫ জন।

710

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন করে। তারপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। 

810

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, জলপাইগুড়িতে ২ জন, পুরুলিয়ায় ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, উত্তর ২৪ পরগনায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

910

গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭৯ জন।  

1010

কলকাতার পাশাপাশি অন্য জেলাতেও বাড়ছে সংক্রমণ। আর তার জেরেই একাধিক জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মাস্ক না পরলেই করা হচ্ছে গ্রেফতার। ইতিমধ্যেই বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari : হলদিয়ায় CM শুভেন্দুর হাত ধরে ৬০০০ কোটির বিনিয়োগ, শিল্পায়নের জোয়ারের শুরু
Recommended image2
Now Playing
Durga Puja 2026 : দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে রাজনীতি! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের
Recommended image3
Durga Puja 2026: কলকাতার ব্লু লাইন মেট্রোর কোন স্টেশনে বিখ্যাত মণ্ডপ দেখতে পাবেন?
Recommended image4
Now Playing
Chile Flood: আকাশ থেকে ঝরল বরফ! চিলিতে প্রবল ঝড়-বৃষ্টি, জারি রেড অ্যালার্ট
Recommended image5
পুজোয় শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, রাতভর চলবে লোকাল! রইল তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved