MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • শুধু কলকাতেই কোভিডে মৃত্যু ৪ হাজারেরও উপরে, পুরসভার কাজে নজরদারিতে কমিটি গড়ল নবান্ন

শুধু কলকাতেই কোভিডে মৃত্যু ৪ হাজারেরও উপরে, পুরসভার কাজে নজরদারিতে কমিটি গড়ল নবান্ন

 কোভিডে কার্যত লকডাউনে সংক্রমণ কমল। কিন্তু থামেনি মৃত্যু। এদিকে নারদকাণ্ডে গৃহবন্দি ফিরহাদ হাকিম। তাই কোভিড পরিস্থিতিতে কলকাতা পুরসভার কাজে নজরদারির জন্য কমিটি গড়ল নবান্ন। ১৬ মের পর যদিও  কিছুটা কমেছে সংক্রমণ, তবে বেড়েই চলেছে মৃত্য়ু।শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত  ১৫৪ জন এবং সংক্রমণ ১৮ হাজার ৮৬৩ জন।এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আবডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : May 23 2021, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

নারদমামলায় জেল হেফাজত থেকে মুক্তি পেলেও আপাতত গৃহবন্দি ফিরহাদ হাকিম। তবে গৃহ বন্দি থেকেই তিনি সরকারি কাজ-কর্ম করছেন পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। তাই পুরসভার কাজে নজরদারির জন্য কমিটি গড়ল নবান্ন।

29


নবান্নের এই কমিটিতে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং নগরায়ণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ। কোভিড পরিস্থিতিতে দৈনন্দিন কাজ চালাবে এই তিন সদস্যের কমিটি।
 

39

 স্বাস্থ্য দফতর সূত্রের খবর, যাদবপুর, বেহালা, সন্তোষপুর, গড়ফা, পাটুলির বাসিন্দারাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। কলকাতা পুরসভার ১৬ টি বরোর মধ্য়েই ১০ নম্বর বরোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

49

 
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা  ১৫৪ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৪১ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,১৪৫।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।

59

শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা  ৩২৮০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ২৭৫,৬৭৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১২৪৮,৬৬৮ জন।  

69


করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩৮৭৬ জন।  চিন্তা বাড়িয়ে সব জেলা সহ কলকাতাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ১৮ হাজার ৮৬৩ জন।

79

শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া বেড়ে ১৩১,৬৮৮ জন।  

89

শনিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,২০২ জন। 

99

বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১০২, ৭৭২ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে গেলেও এই মুহূর্তে  ৮৬.৯৮ শতাংশ থেকে একদিনে বেড়ে ৮৮.৩২ শতাংশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
ঠিক কত দফায় ভোট হবে বঙ্গে? দুই দিনের রাজ্য সফরের পরই সিদ্ধান্ত ঘোষণা ECI-এর
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: ভবানীপুরে দোলের অনুষ্ঠানে অন্য রুপে শুভেন্দু, গাইলেন কৃষ্ণের ভজন
Recommended image3
Now Playing
Rahul Sinha: অবশেষে সংসদে রাহুল সিনহা! উচ্ছ্বাসে ভেসে কী বললেন রাজ্য়সভার বিজেপি প্রার্থী
Recommended image4
Now Playing
Malda News: প্রধানমন্ত্রী ও বিজেপিকে ‘বিষধর সাপ’ বলে আক্রমণ আব্দুর রহিমের! চরম পাল্টা দিল বিজেপি
Recommended image5
প্রধানমন্ত্রী ও BJP ‘বিষধর সাপ’! সরকারি অনুষ্ঠান থেকেই লাঠি দিয়ে তাড়ানোর নিদান TMC নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved