MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত বনাম বাংলাদেশ - নজরে এই পাঁচ তারকা সংঘাত

ভারত বনাম বাংলাদেশ - নজরে এই পাঁচ তারকা সংঘাত

বিশ্বকাপে ভারতের অপরাজেয় অভিযান ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে থেমে গিয়েছে। বলা যেতে পারে নকআউট পর্বের আগে একটা 'রিয়েলিটি চেক' হয়েছে বিরাট কোহলিদের। এতদিন জিততে থাকায় যেসব ভুল কার্পেটের তলায় ছিল, সেই সব চলে এসেছে প্রকাশ্যে। ভারত-বাংলাদেশ দুই দলের কারোরই সেমিফাইনালে জায়গা এখনও পাকা নয়। কাজেই একটা দুর্ধর্ষ মোকাবিলার আশা করা হচ্ছে। তবে দুই দলের যা তারকা উপস্থিতি তাতে শুধু মাত্র তাদের ব্যক্তিগত সংঘাতই ম্যাচকে অন্য মাত্রা দিতে পারে। আবার এই ব্যক্তিগত যুদ্ধগুলোই ম্যাচের ভবিষ্যতেও দারুণ প্রভাব ফেলবে।  

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jul 02 2019, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রোহিত শর্মা বনাম মুস্তাফিজুর রহমান - দারুণ ফর্মে আছেন রোহিত। তবে মুস্তাফিজুর রহমানের বাঁহাতি কাটারের সামনে আগেও বিপদে পড়েছেন, এইদিনও নতুন বলে পাওয়ারপ্লের ওভারে তাঁকে খেলতে সমস্য়ায় পড়তে পারেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিরাট কোহলি বনাম সাকিব আল হাসান - কোহলি ক্রিজে এলে মাশরাফি মোর্তাজাকে তাঁর বিশ্বস্ত অস্ত্র সাকিবকে আক্রমণে আনতে পারেন। এই টুর্নামেন্টে সাকিব একটা অন্য পর্যায়ের ফর্মে রয়েছেন। বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে কিন্তু কোহলির একটু অসুবিধা হয়।
35
মহম্মদ শামি বনাম সাকিব আল হাসান - ৩ ম্যাচেই ১৩ উইকেট নিয়েছেন শামি। প্রতি ম্যাচে ৪টে অন্তত উইকেট নেওয়া অভ্যাস করে ফেলেছেন। ইংল্যান্ড ম্যাচে শেষের দিকে মার খেলেও মাঝের ওভারে একটি দুরন্ত স্পেল করেছিলেন। ব্য়াট হাতে সাকিব নামলে শুরুতেই তাঁকে ফিরিয়ে দিতে কোহলি শামিকে কাজে লাগাতে চাইবেন।
45
জসপ্রীত বুমরা বনাম মুশফিকুর রহিম - বাংলাদেশের মিডল অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য নাম মুশফিকুর রহিম। ইনিংসের মাঝে বুমরার মুখে পড়তে হতে পারে তাঁকে। এই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ম্যাচের ফলাফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রানও কিন্তু মুশফিকুর প্রায় একা হাতে তুলে দিয়েছিলেন।
55
মেহেদি হাসান বনাম মহেন্দ্র সিং ধোনি - সাম্প্রতিককালে স্পিনারদের বিরুদ্ধে ধোনির দুর্বলতা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্পিনাররা আসলেই প্রাক্তন ভারত অধিনায়কের রানের গতি থমকে যাচ্ছে। ধোনি ক্রিজে ক্রিকেট বিশ্বে অন্যান্য অধিনায়কের মতো মাশরাফি বলটা তুলে দিতে পারেন তাঁর দলের স্পিনার মেহিদির হাতে। ধোনি আরও একবার সমালোচকদের জবাব দিতে পারেন কিনা সেটাই দেখার।

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mushfiqur Rahim: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, ঘোষণা মুশফিকুর রহিমের
Recommended image2
BCCI: খেতাব ধরে রাখাই লক্ষ্য, অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের
Recommended image3
Rohit Sharma: 'খারাপ সময়ে দলকে দিশা দেখাতে তৈরি,' মুম্বইয়ের নেতৃত্বে ফিরে বার্তা রোহিতের
Recommended image4
New Zealand vs India: পার্টনারশিপ গড়তে না পারার জন্যই চাপে ভারত, বলছেন সাইরাজ বাহুতুলে
Recommended image5
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved