2026 ICC Men's T20 World Cup: বৃহস্পতিবার চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে।

DID YOU
KNOW
?
খেলবেন সঞ্জু স্যামসন?
ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন।

India vs Namibia: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে কি খেলবেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন? (Sanju Samson) ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ঈশান কিষানের (Ishan Kishan) সঙ্গে সঞ্জুকেই ওপেন করতে দেখা যেতে পারে। এই উইকেটকিপার-ব্যাটার সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই খেলার জন্য তৈরি হচ্ছেন। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই হাল্কা অনুশীলন করলেও, সঞ্জু নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি কেরলের (Kerala) এই উইকেটকিপার-ব্যাটার। এবার তিনি ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

দলে জায়গা করে নিতে মরিয়া সঞ্জু

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে খেলার সুযোগ পাননি সঞ্জু। সেই ম্যাচে অবশ্য ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হয়। প্রথম বলেই আউট হয়ে যান অভিষেক। সেই ম্যাচে অবশ্য তিনি পুরোপুরি ফিট ছিলেন না। অসুস্থতার জন্যই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ। অসুস্থতার জন্যই তিনি নামিবিয়ার বিরুদ্ধে অনিশ্চিত। রবিবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। তার আগে অভিষেকের অসুস্থতা ভারতীয় দলের জন্য উদ্বেগের বিষয়। অভিষেক ফিট হয়ে উঠলে খেলবেন। তবে তিনি অসুস্থতার জন্য খেলতে না পারলে খেলার সুযোগ পাবেন সঞ্জু।

Scroll to load tweet…

ফর্মে ফিরতে পারবেন সঞ্জু?

সম্প্রতি ভালো ফর্মে নেই সঞ্জু। তিনি অনেকবার সুযোগ পেলেও, দলকে ভরসা দিতে পারেননি। এই কারণেই তাঁকে বাদ পড়তে হয়েছে। তবে অভিষেকের অসুস্থতা তাঁর সামনে খেলার সুযোগ এনে দিতে পারে। নামিবিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেলে এবং ভালো পারফরম্যান্স দেখাতে পারলে দলে জায়গা পাকা করতে পারেন সঞ্জু। কারণ, তিনি ওপেনিংয়ের পাশাপাশি মিডল-অর্ডারেও ব্যাটিং করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।