MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কেরিয়ারের ১০টি এমন রেকর্ড, যা আজও অজানা অনেকের কাছে

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কেরিয়ারের ১০টি এমন রেকর্ড, যা আজও অজানা অনেকের কাছে

নিজের বায়োপিক তৈরির খবর নিজেই ট্যুইট করে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ক্রিকেট জীবনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন। তার কেরিয়ারের একাধিক মুহুর্ত ও রেকর্ড গড়ে তুলে ধরা হবে এই বায়োপিকে। যা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় করছেন কোটি কোটি সৌরভ ভক্তরাও। সৌরভের কেরিয়ারে এমন অনেক রেকর্ড রয়েছে যা অনেকের অজানা। সৌরভের বায়োপিক তৈরির খবরে মাজেই জেনে নিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারের ১০টি রেকর্ড যা অনেকের অজানা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 09 2021, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১৯৯৯ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছিলেন ১৮৩ রানের ঐতিহাসিক ইনিংস। তার এই ইনিংসে সাজানো ১৭টি চার ও ৭টি ছক্কা দিয়ে সাজানো ছিল। বিশ্বকাপে এখনও পর্যন্ত এটিই কোনও ভারতীয় ব্যাটসম্য়ানের করা সর্বোচ্চ স্কোর।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিশ্বের ৫ জন ক্রিকেটারদের মধ্যে সৌরভ গঙ্গোাধ্যায়ের অনন্য কৃতিত্ব রয়েছে।  প্রাক্তন ভারত অধিনায়ক এমন একজন ক্রিকেটার যার নামে ১০০০০ রান, ১০০টি উইকেট ও ১০০টি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে।

310

আইসিসি অনুমোদিত ট্রফিরগুলির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যতম। যাকে মিনি বিশ্বকাপও বলা হয়ে থাকে। বর্তমানে সেই প্রতিযোগিতা বন্ধ থাকলেও তা আবার শুরু করতে চলেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ইতিহাসে সৌরভ প্রথম ব্যাটসম্যান যিনি তিনটে সেঞ্চুরি করেছেন। 
 

410

এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি আইসিসির নকআউট পর্বে অর্থাৎ ফাইনাল ও সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছেন। যেই রেকর্ড এখনও ক্রিকেট বুকে অটুট রয়েছে।

510

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। ২০০০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাইনালে ১১৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।
 

610

সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ওপেনিং জুটি যে বিশ্ব সেরা তা নিয়ে কোনও সন্দেহ নেই। সচিন-সৌরভ ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৬৬০৯ রান আছে, যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা ও আজও অটুট।
 

710

সচিন-সৌরভ শুধু  মোট রানের নিরিখে নয়, ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন এই দুই কিংবদন্তী প্লেয়ার। সচিন-সৌরভ এর ওপেনিং জুটিতে মোট ২১ বার শতরানের পার্টনারশিপ হয়েছে – যা একটি বিশ্বরেকর্ড।
 

810

সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান যিনি পরপর চারটি ম্যাচে একটানা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে এই রেকর্ড গড়েছিলেন তিনি। যা আজও অটুট। 
 

910

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রথমবার কোনও ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ড্র করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩-০৪ সালের অস্ট্রেলিয়া সফরে অপ্রতিরোধ্য স্টিভ ওয়ার দলকে রুখে দিয়েছিল সৌরভের ভারত।
 

1010

২০০৪ সালে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ জয়ের অনন্য রেকর্ড গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিলেন ২-১ ব্যবধানে ও ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতেছিলেন ৩-২ ব্যবধান।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Padma Shri: বিশ্বকাপ জয়ের স্বীকৃতি, পদ্মশ্রী সম্মান পেলেন ভারতীয় ক্রিকেট তারকা হরমনপ্রীত কৌর
Recommended image2
IPL Playoffs 2026: চারটি দল চূড়ান্ত! কোন দল কার বিরুদ্ধে? আইপিএল প্লে-অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের সূচি
Recommended image3
Virat Kohli Travis Head: কোহলির সঙ্গে ঝামেলা, ট্র্যাভিস হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ ভারতীয় ফ্যানদের?
Recommended image4
KKR vs DC: ঘরের মাঠে দিল্লির কাছে হার, হতাশাজনকভাবেই আইপিএল শেষ কেকেআর-এর
Recommended image5
IPL 2026 Playoffs: আইপিএল ২০২৬ প্লে-অফে ৪ দল নিশ্চিত, দেখে নিন সূচি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved