MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • '৬০ বল দিন, ডবল সেঞ্চুরি মারবে আন্দ্রে রাসেল'

'৬০ বল দিন, ডবল সেঞ্চুরি মারবে আন্দ্রে রাসেল'

এবারও কেকেআরের অন্যতম স্তম্ভ আন্দ্রে রাসেল। গত আইপিএলে কার্যত একার দায়িত্বে গোটা দলকে টেনেছিলেন রাসেল। তাই এবারও ক্যারেবিয়ান তারকাকে ঘিরেই ঘুটি সাজাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। রাসেল যাতে একটু বেশি ব্যাট করার সময় পান সেই ব্যবস্থাও করতে চাইছে কেকেআর। ফলে এবার মরু শহরে অহরহ আসতে পারে রাসেল ঝড়।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 07 2020, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

গতবার ২০১৯ মরসুমের আইপিএলে রাসেল ১৩টি ইনিংসে ৫৬.৬৬ গড়ে ৫১০ রান সংগ্রহ করেন। বল হাতে তিনি ১১টি উইকেট নেন। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার ওঠে তাঁর হাতেই।

26

গ্রুপ লিগে কেকেআরের জয়ে বেশিরভাগ ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাসেল। অবিশ্বাস্য কিছু ম্যাচ ফিনিশ করেছিলেন ক্যারেবিয়ান জায়েন্ট। এবারও সেই ধারাই বজায় রাখতে চাইছে কেকেআর। আরও বেশি রাসেলকে ব্যাটের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

36

রাসেলকে উপর দিকে নামিয়ে বেশি বল খেলার সুযোগ পেলে, আন্দ্রে রাসেল আইপিএলে ডাবল সেঞ্চুরিও করে ফেলতে পারেন। এমনটাই ধারণা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসির। খুব বেশি নয়, ক্রিজে থেকে অন্তত ৬০টি বল সামলালেই ক্যারিবিয়ান অল-রাউন্ডার এমন কীর্তি স্থাপন করতে পারেন বলে মত হাসির।

46

গত বছর ভালো শুরু করেও ছিটকে যাওয়ায় দলের সিদ্ধান্তের উপর আঙুল তুলছিলেন রাসেল। এবার আর সেই ভুল করতে চায়না কেকেআর শিবির। রাসেলকে ব্যাট করতে দুই বা তিন নাম্বারে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

56

রাসেলকে ব্যাটিং অর্ডারে তুলে নিয়ে আসার সম্ভাবনা প্রসঙ্গে হাসি বলেন, ‘যদি এতে দলের উপকার হয় এবং ম্যাচ জিততে সাহায্য করে, তবে কেন নয়? যদি রাসেল তিন নম্বরে ব্যাট করে এবং ৬০টা বল খেলার সুযোগ পায়, তবে হতে পারে ও ডাবল সেঞ্চুরি করে ফেলল। দ্রে রাস থাকলে যা কিছু ঘটতে পারে।’

66

কার্তিকও এবার উপরের দিকে ব্যাট করার ইচ্ছে প্রকাশ করেছেন। ফলে এবারের আইপিএল ওপেনিং জুটির পরই দেখা মিলতে পারে পরপর দলের দুই সেরা অস্ত্রকে। রাসেল ও কার্তিকের চওড়া ব্যাটে ভরসা করেই তৃতীয়বার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে কেকেআর।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amanpreet Singh Gill: প্রয়াত অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন সতীর্থ, শোকাহত বিরাট কোহলি
Recommended image2
Yuzvendra Chahal: উড়ানের মধ্যে ধূমপানের ভিডিও ভাইরাল! বিতর্কে যুজবেন্দ্র চাহাল
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হবে? স্পষ্ট করে দিলেন ক্রীড়ামন্ত্রী
Recommended image4
IPL T20 Records: একটি মরশুমে একটি দলের বিরুদ্ধে ২০০-র বেশি রান, এই অসাধ্য সাধন করেছেন মাত্র তিনজন ব্যাটার
Recommended image5
IPL 2026 Playoff Race: চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved