India vs New Zealand T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পরেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে একটু চাপে নিউজিল্যান্ড শিবির। কারণ, দুই খেলোয়াড় চোট পেয়ে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।
India tour of New Zealand 2026: চোটের জন্য ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে খেলতে পারছেন না মার্ক চাপম্যান (Mark Chapman) ও জাক ফোকস (Zak Foulkes)। গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে (European T20 league) খেলার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান। এই কারণেই তাঁর পক্ষে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলা সম্ভব হচ্ছে না। তবে তিনি ওডিআই সিরিজের আগে ফিট হয়ে যাবেন বলে আশায় কিউয়ি শিবির। ক্যান্টারবারি (Canterbury) পুরুষ দলের হয়ে অনুশীলনের সময় ডান হিপ ফ্লেক্সরে চোট পান ফোকস। তাঁর চোট সারতে সময় লাগতে পারে। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। চাপম্যান ও ফোকসের পরিবর্তে নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার জশ ক্লার্কসন (Josh Clarkson) ও ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার (Blair Tickner)।
২২ অক্টোবর শুরু সিরিজ
২২ অক্টোবর ক্রাইস্টচার্চের (Christchurch) হেগলি ওভালে (Hagley Oval) ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের আগে দুই ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গেলেও, তাঁদের পরিবর্তে দলে অন্য দুই ক্রিকেটারকে নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার (Rob Walter)। চোট পাওয়া দুই ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেছেন, ‘মার্ক ও জাকের জন্য খুব খারাপ লাগছে। ওদের দু’জনেরই দ্রুত সুস্থতা কামনা করি।’ পাশাপাশি ক্লার্কসন ও টিকনারকে দলে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ওয়াল্টার। তাঁর মতে, ‘জশ ও ব্লেয়ারের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমরা ভাগ্যবান। আমার বিশ্বাস, দু’জনেই এই সিরিজে খেলার সুযোগ পেয়ে খুব উত্তেজিত। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দারুণ একটা টি-টোয়েন্টি সিরিজ হতে চলেছে।’
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-২০ সিরিজের দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


