MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • মাঠের বাইরে দিয়েছেন পাশে থাকার বার্তা, আর ২২ গজে নেমেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

মাঠের বাইরে দিয়েছেন পাশে থাকার বার্তা, আর ২২ গজে নেমেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

খারাপ সময়ে বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়িয়ে ট্যুইট বার্তা দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক (Pakistan Captain)বাবর আজম (Babar Azam)। বাবরকে ধন্যবাদও জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain)। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ২২ গজে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম। সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 17 2022, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টে কঠিন পরিস্থিতিতে কীভাবে ব্য়াট করা উচিৎ তা দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবার আজম। একশো রানের আগেই অবআউট হওয়ার পরিস্থিতিতে বোলারদের নিয়ে। পাকিস্তানের শেষ ১০৬ রান এসেছে নবম এবং দশম উইকেটের জুটিতে। ১১৯ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দেন বাবর। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে বাবরের ব্যাটে ভর করে  ২১৮ রান করে পাকিস্তান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের পাশাপাশা নিজের আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্য়াট মিলিয়ে ১০ হাজার রানের গন্ডি চপকে গেলেন বাবর আজম। এই ইনিংসের ফলে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন পাক অধিনায়ক। শুধু তাই নয় এশিয়ান ব্য়াটসম্য়ান  ও পাকিস্তান ক্রিকেটার হিসেবেও একাধিক রেকর্ড গড়লেন বাবর। 

38

বাবর সব ফরম্যাট মিলিয়ে দশ হাজার রান করতে ২২৮ ইনিংস নিলেন। কোহলির এই রেকর্ড করতে লেগেছিল ২৩২ ইনিংস। সার্বিক ভাবে বাবর পঞ্চম দ্রুততম হিসাবে ১০ হাজারের মাইলস্টোন তৈরি করলেন।

48

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম ইনিংস খেলে ১০ হাজার রানের গণ্ডি পার করলেন বাবর। জাভেদ মিঁয়াদাদকে টপকে গেলেন তিনি। ১০ হাজার করতে মিঁয়াদাদ নিয়েছিলেন ২৪৮টি ইনিংস।

58

এশিয়ান ব্যাটসম্য়ানদের মধ্যেও সবথেকে কম ম্য়াচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন বাবর আজম। সুনীল গাভাসকর (২৪৩ ইনিংস), জাভেজ মিয়াঁদাদ (২৪৮ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (২৫৩ ইনিংস), বিরাট কোহলি (২৩২ ইনিংস), বাবর আজম (২২৮ ইনিংস)।

68

সারা বিশ্বে এই তালিকায় শীর্ষে আছেন উইন্ডিজ কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। মাত্র ২০৬ ইনিংসে তিনি ১০ হাজার রান করেছিলেন। এরপর হাশিম আমলা (২১৭ ইনিংস), ব্রায়ান লারা (২২০ ইনিংস ), জো রুট (২২২ ইনিংস)। সেই নিরেখে বাবর আজম রয়েছেন পঞ্চম স্থানে। 

78

২০১৫ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় বাবরের। দেশের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি, ৮৯টি এক দিনের ম্যাচ এবং ৪০টি টেস্ট খেলেছেন বাবর। ৪১তম টেস্ট খেলছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ২৫টি শতরান হয়ে গেল তাঁর। টেস্টে এটি তাঁর সপ্তম শতরান।

88

সম্প্রতি বিরাট কোহলির খারাপ সময় পাশে দাঁড়িয়ে ট্যুইট করছিলেন বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকেও বিরাটের প্রশংসা করেছিলেন ও তার পাশে থাকার বার্তা দিয়েছিলেন পাক অধিনায়ক। বিরাট কোহলিও ধন্যবাদ জানিয়েছেন বাবরকে। তারা মাঠে প্রতীদ্বন্দ্বী হলও মাঠের বাইরে একে অপরের শুভাকাঙ্খী তা প্রমাণ হয়ে যায়। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved