MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিরাট কোহলির দল থাকবে ইংল্যান্ডেই, শ্রীলঙ্কা সফরে যাবে অন্য 'টিম ইন্ডিয়া'

বিরাট কোহলির দল থাকবে ইংল্যান্ডেই, শ্রীলঙ্কা সফরে যাবে অন্য 'টিম ইন্ডিয়া'

করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। এবার ভারতীয় দলের পাখির চোখ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। কিন্তু এর মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিন ও টি২০ সিরিজও রয়েছে। ফলে সেই সিরিজে বিরাটদের যাওয়া নিয়ে ছিল সমস্যা। অবশেষে বিসিসিআই জানিয়ে দিল দ্বীপরাষ্ট্রে বিরাট কোহলির দল নয়, যাবে অন্য টিম ইন্ডিয়া। 

2 Min read
Author : Sudip Paul
Published : May 10 2021, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপর ৪ অগাস্ট থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

মাঝে অনেকটা সময়। সেই সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ রয়েছে ভারতীয় দলের। দ্বীপরাষ্ট্রে ৩টি একদিনের ম্যাচ ও ৫টি টি২০ ম্যাচ খেলার কথা ভারতীয় দলের।

38

কিন্তু কোয়ারেন্টাইন নিয়ম নিয়ে একটা সমস্যা রয়েছে। ইংল্যান্ড যাওয়ার আগে ভারতে কোয়ারেন্টাই পিরিয়ড শুরু হচ্ছে বিরাট কোহলির দলের। তারপর ইংল্যান্ডে গিয়ে মাঠে নামার আগে ফের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
 

48

তার মাঝে যদি আবার কোয়ারেন্টাইন ভেঙে শ্রীলঙ্কায় যেতে হয়, তাহলে সেখানে গিয়ে কোয়ারেন্টাইন আবার ইংল্যান্ডে ফিরে মানতে হবে নিয়ম। সেই  কারণেই শ্রীলঙ্কা সিরিজে প্রধান দল পাঠানো নিয়ে ছিল একটা সমস্যা।
 

58

অবশেষে জল্পনাই সত্যি হল। বিসিসিআই পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন,জুলাইয়ে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। সম্পূর্ণ অন্য টিম যাবে দ্বীপরাষ্ট্রে।
 

68

সেই ভারতীয় দলে থাকবেন না বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্রথম সারির ক্রিকেটাররা। দ্বিতীয় সারির দল নিয়েই শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। তেমনই পরিকল্পনা বোর্ডের রয়েছে বলে জানান সৌরভ।
 

78

সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানান, এই টিম হবে সাদা বলের জন্য বিশেষজ্ঞ। এটা একেবারে অন্য টিম। এই দলে হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার-সহ বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দেখে নিতে চায় বোর্ড।
 

88

ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজের পর কোনও সীমিত ওভারের সিরিজ নেই। ফলে ওখানে যেই দল থাকবে,তারা ম্যাতের মধ্যে থাকবে ও ফিট থাকবে। ও বাকি প্লেয়ার সহ তরুণদের সুযোগ দিতে ও সকলকে ম্যাচ ফিট রাখতেই এই পরিকল্পনা বিসিসিআইয়ের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Recommended image2
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image3
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image4
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image5
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved